সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ইসলামপুরে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা ও গণমিছিল

‎জামালপুরের ইসলামপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে  বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভা শেষে শহরের প্রধান প্রধান সড়কে একটি গণমিছিল বের করা হয়।

‎সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামপুর সরকারি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন- পৌর এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

‎জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক দুইবারের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। তিনি বলেন, জনগণের দোয়া, ভালোবাসা ও ভোটে নির্বাচিত হতে পারলে বেকার যুবকদের কর্মসংস্থান, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, নদী ভাঙনসহ উপজেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

‎তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে নির্বাচনী কার্যক্রম জোরদার করতে হবে।

‎উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহোদর ছোট ভাই ও শিক্ষা অনুরাগী শরিফুল ইসলাম খান ফরহাদ এবং উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাশিদা শাফিজ বিন্তি।

‎এ সময় উপজেলা ও পৌর বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

‎জনসভা শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি ইসলামপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ইসলামপুরে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা ও গণমিছিল

আপডেট টাইম : ০৬:৫১:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬