সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

উল্লাপাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের স্বাবলম্বী করে তুলতে গরু বিতরণ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:২৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • 981
 উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় ৪ জন সুফলভোগীদের মাঝে উন্নত জাতের ক্রসব্রীড বকনা গরু বিতরণ করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর ( মঙ্গলবার ) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শেখ এম এ মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে গরু বিতরণ করেন উপজেলা নির্বাহী কমকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত।
এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শেখ এম এ মতিন বলেন, সরকারের এ উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবিকা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নত জাতের বকনা পালন করে সুফলভোগীরা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বশির উদ্দিন প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা এবং সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

উল্লাপাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের স্বাবলম্বী করে তুলতে গরু বিতরণ

আপডেট টাইম : ০২:২৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫