সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন নামে এক সহকারী শিক্ষক নিহত হয়েছেন।

রোববার সকালে লাহিড়ীমোহনপুর-শ্যামলীপাড়া আঞ্চলিক সড়কের উল্লাপাড়া পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন উপজেলার সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি কালিয়াকৈর গ্রামের সাইফুল মাস্টারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একটি বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হন মোশাররফ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও থানায় রাখা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মোটরসাইকেলটিও থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক নিহত

আপডেট টাইম : ০৯:৫৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬