সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে রুবেল মোল্লা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার বর্ধনগাছা এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান বলে জানান এলাকাবাসী। নিহত রুবেল মোল্লা উপজেলার বর্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।

এলাকাবাসী জানান, সকালে রেললাইন দিয়ে হাঁটার সময় রুবেল মোবাইল ফোনে বিশ্বকোপের আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ম্যাচের খেলা দেখছিলেন। ধারণা করা হচ্ছে, কানে হেডফোন লাগানো থাকায় ট্রেনের হুইসেল শুনতে পাননি তিনি। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

সিরাজগঞ্জ রেলওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট টাইম : ০৫:৫৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬