সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

উল্লাপাড়ায় ২ হাজার ৪২০ লিটার চোরাই পেট্টোল জব্দ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৪২০ লিটার চোরাই পেট্টোলসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) রাতে পৌর শহরের শ্যামলীপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব পেট্টোল জব্দ করা হয়। এ সময় দুইজনকে আটকের পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, শাহজাদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের রেকাব আলীর ছেলে পিকআপচালক কামরুল ইসলাম ও একই গ্রামের জলিল মণ্ডলের ছেলে লাভলু মণ্ডল।

উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) রুপ কর জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলীপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৪২০ লিটার চোরাই পেট্টল ও পিকআপসহ দুইজনকে আটক করা হয়।

পরবর্তীতে উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুদিনের কারাদণ্ডের নির্দেশ দেন।

সরকারি বিধি অনুযায়ী জব্দকৃত পেট্টোলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক শারমিন আক্তার রিমা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

উল্লাপাড়ায় ২ হাজার ৪২০ লিটার চোরাই পেট্টোল জব্দ

আপডেট টাইম : ০৩:২১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬