সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

উল্লাপাড়ার আলোচিত স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদকে দায়িত্ব থেকে অব্যাহতি

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • 80
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে প্রধান শিক্ষক পদ থেকেও অপসারণ করা হয়েছে।
এ ঘটনায় বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক জাহাঙ্গীর আলমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর)  বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান জানান, বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরআগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকেও এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক বি. এম. আব্দুল হান্নান স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয় অর্থ কেলেংকারী, নারী কেলেংকারী ও দূর্নীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের কারণে মোঃ আব্দুল মজিদকে প্রধান শিক্ষক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
প্রসঙ্গতঃ আলোচিত এই স্কুল থেকে বিগত সময়ে প্রায় ৭ কোটি টাকা আত্মসাৎ এর মামলায় কারাগারে রয়েছে রাকিবুল ইসলাম।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

উল্লাপাড়ার আলোচিত স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদকে দায়িত্ব থেকে অব্যাহতি

আপডেট টাইম : ০৬:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫