সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

উল্লাপাড়া ও রায়গঞ্জে নতুন ইউএনও

এ.টি.এম আরিফ ও আব্দুল খালেক পাটোয়ারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসকের (ডিসি) পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল এনেছে সরকার। সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকেও বদলী করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) প্রথম ধাপে ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউএনও নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জারিকৃত প্রজ্ঞাপণ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলায় নতুন ইউএনওকে পদায়ন করা হয়েছে।

কক্সবাজার জেলার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এ.টি.এম আরিফকে উল্লাপাড়ায় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার আব্দুল খালেক পাটোয়ারীকে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পদে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‌‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো।

নিয়োগ পাওয়া কর্মকর্তারা আগামী ৩০ নভেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় আগামী ৩০ নভেম্বর বিকেলে বর্তমান কর্মস্থল (প্রশিক্ষণ/কর্মস্থল) থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

বদলি করা কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

উল্লাপাড়া ও রায়গঞ্জে নতুন ইউএনও

আপডেট টাইম : ০৯:৩৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫