আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন পরিষদে হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ ২০২৬) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাল বিতরণ করা হয়।
সকাল ১০টা থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে কার্ডধারী উপকারভোগীদের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়, যা ঈদে দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী জানান, ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২ হাজার ৩০৫ টি কার্ডধারী দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। একডালা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের জন্য মোট ২৩হাজার ৫০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সেগুলো সুশৃঙ্খল ভাবে কার্ড ধারীদের মাঝে বিতরণ সম্পন্ন করা হবে

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















