সিরাজগঞ্জ , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চীনের সানইয়ায় আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের ভ্রমণ Logo শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ে ফিরল বাংলাদেশ Logo প্রশিক্ষণ নিতে রোববার পাকিস্তান যাচ্ছেন ৩৫ কর্মকর্তা Logo মানবিক সহায়তা হিসেবে ১৭৫ দেশকে ১৪৫ বিলিয়ন ডলার দিয়েছে সৌদি আরব Logo মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত Logo নারীদের নৌকাবাইচ দেখতে নড়াইলে উপচে পড়া ভিড় Logo বিপ্লব ও সংহতি দিবসের গানের মাঝে হঠাৎ বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি’ Logo এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড ১০ লাখ ৩৭ হাজার আবেদন Logo মাদক সেবনে বাধা দেওয়ায় পৌর কর্মকর্তাকে হত্যা, স্ত্রী গুরুতর আহত Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে নতুন ইতিহাস, প্রথমবার দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ

একাদশে জায়গা হারানোর শঙ্কায় ভিনিসিয়ুসকে মরিনহোর কড়া বার্তা

রিয়াল কোচ হোসে মরিনহো ও ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: ইমাগো

চলতি মৌসুমে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সময়টা ভালো যাচ্ছে না। এর মধ্যে আবার লা লিগায় চার ম্যাচের নিষেধাজ্ঞারে শাস্তি পেয়েছে রিয়াল মাদ্রিদের এই তারকা। তাকে ছাড়াই অবশ্য টানা তিনটি লিগ ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ। নিষেধাজ্ঞা শেষে আগামী ২১ নভেম্বর লিগে ফেরার কথা রয়েছে তার। তবে ফিরলেও একাদশে ভিনির জায়গা নিশ্চিত নয় বলে ইঙ্গিত দিয়েছেন কোচ হোসে মরিনিয়ো।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে মাত্র একবার জালের দেখা পেয়েছেন ভিনিসিয়ুস। গত মাসে ভিয়ারিয়ালের বিপক্ষে লাল কার্ড দেখায় লিগে পান চার ম্যাচের নিষেধাজ্ঞা। আজ রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে সেই নিষেধাজ্ঞা। তবে এই ম্যাচেও খেলতে পারবেন না তিনি।

ভিনিসিয়ুসের অনুপস্থিতিতে দারুণ ছন্দে রয়েছে রিয়াল। সেভিয়াকে ৪-১, বার্সেলোনাকে ২-১ এবং রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়েছে তারা। এই সময়ে ভিনিসিয়ুসের জায়গায় খেলার সুযোগ কাজে লাগিয়েছেন ইয়ান দিওমান্দে। শেষ ছয় ম্যাচে চার গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেছেন তিনি। ফলে একাদশে জায়গা ধরে রাখার দাবিটাও জোরালো করেছেন এই ফুটবলার।

ভিনিসিয়ুসের সামর্থ্য নিয়ে প্রকাশ্যে সমর্থন জানালেও মরিনিয়ো স্পষ্ট করেছেন, দলের স্বার্থই তার কাছে সবার আগে।

ভ্যালেন্সিয়া ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শুক্রবার হাজির হয়েছিলেন মরিনিয়ো। সেখানে রিয়াল কোচ বলেন, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দল। কোনো খেলোয়াড়কে সুবিধা দিতে গিয়ে দলের ক্ষতি করতে চাইনি কখনো। ভিনিসিয়ুস যখন স্বাভাবিক ছন্দে ফিরবে এবং খেলার জন্য প্রস্তুত থাকবে, তখন আমি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব।

খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে চান জানিয়ে মরিনিয়ো আরও বলেন, আমি চাই, আমার খেলোয়াড়েরা নিজেদের সর্বোচ্চটা দিক। তাদের প্রকৃত সামর্থ্যে সব সময় বিশ্বাস রাখতে হবে। কোনো খেলোয়াড় খারাপ হলে যত চেষ্টাই করা হোক, সে খারাপই থাকবে। তবে ভালো খেলোয়াড় খারাপ সময়ের মধ্য দিয়ে গেলেও তার স্বাভাবিক ছন্দে ফেরার সুযোগ থাকে। সতীর্থরাও তাকে দারুণভাবে সমর্থন করছে। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় দলকেই সবার আগে রাখতে হবে।

বুধবার রাতে এইকে এথেন্সের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে একাদশে ছিলেন ভিনিসিয়ুস। কিন্তু সেদিনও তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়েছে। দুইবার পিছিয়ে পড়া ম্যাচে জুড বেলিংহাম ২-২ সমতা ফেরানোর কিছুক্ষণ পরই তাকে তুলে নেন মরিনিয়ো। এরপর বদলি নামা ফেদেরিকো ভালভার্দের যোগ করা সময়ের গোলে জয় পায় রিয়াল।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সানইয়ায় আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের ভ্রমণ

একাদশে জায়গা হারানোর শঙ্কায় ভিনিসিয়ুসকে মরিনহোর কড়া বার্তা

আপডেট টাইম : ০১:২৬:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬