সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

একে অপরের স্বামীর সঙ্গে থাকতে চান দুই বোন, আদালতে চাঞ্চল্য

ছবি : সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের হাইকোর্টের গ্বালিয়র বেঞ্চে এক অস্বাভাবিক পারিবারিক ঘটনা ঘিরে আদালতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুই সহোদর বোন একে অপরের স্বামীর সঙ্গে থাকতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয়েছেন। তারা আদালতের কাছে নিজেদের স্বামী পরিবর্তনের আবেদন জানিয়েছেন।

ঘটনার সূত্রপাত একটি হেবিয়াস কর্পাস আবেদনের মাধ্যমে। দতিয়ার এক ব্যক্তি অভিযোগ করেন, তার স্ত্রী ও কন্যাকে তার ভায়রাভাই অপহরণ করেছেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত পুলিশকে নির্দেশ দেয় অভিযুক্তসহ সংশ্লিষ্টদের হাজির করতে।

পরবর্তীতে আদালতে হাজির করা হলে ‘অপহৃতা’ হিসেবে উল্লেখিত নারী জানান, তিনি স্বেচ্ছায় বোনের স্বামীর কাছে গেছেন এবং তার সঙ্গেই থাকতে চান। তিনি আরও বলেন, নিজের স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো নয় এবং ইতোমধ্যে তিনি বিবাহবিচ্ছেদের জন্য মামলাও করেছেন।

অন্যদিকে, অপর বোন আদালতে জানান, তিনিও নিজের স্বামীর সঙ্গে সংসার করতে অনিচ্ছুক এবং বোনের স্বামীর সঙ্গেই থাকতে চান। এ সময় দুই বোনই পারস্পরিক সম্মতিতে একে অপরের স্বামী বদল করে দেওয়ার অনুরোধ জানান।

মামলার শুনানিতে বিচারপতি পর্যবেক্ষণে বলেন, সংশ্লিষ্ট সবাই প্রাপ্তবয়স্ক হওয়ায় এটি অপহরণের বিষয় নয়, বরং পারিবারিক বিরোধ। আদালত আরও জানান, তারা চাইলে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ সিদ্ধান্ত নিতে পারেন।

শেষ পর্যন্ত হেবিয়াস কর্পাস আবেদনটি খারিজ করে দেন আদালত। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

একে অপরের স্বামীর সঙ্গে থাকতে চান দুই বোন, আদালতে চাঞ্চল্য

আপডেট টাইম : ০২:০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬