সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

এনজিও‘র ২৫ হাজার টাকা ঋণ পরিশোধ না করায় গৃহবধুকে গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশে টিএমএসএস নামের একটি এনজিও থেকে নেওয়া ৫০ হাজার টাকা ঋণের মধ্যে মাত্র ২৫ হাজার টাকা ঋণ পরিশোধ করতে না পারায় মোছা. জান্নাতি খাতুন (২৫) নামের গৃহবধূকে গ্রেপ্তারী পরোয়ানামুলে থানা পুলিশ গ্রেপ্তার করেছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৫ টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ী পাড়ার নিজ বাড়ি থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
জান্নাতি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। জান্নাতির আব্দুর রহিম নামের একটি দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বর্তমানে জান্নাতি খাতুন ছেলেসহ তাড়াশ থানা পুলিশের হেফাজতে আছেন।
গৃহবধুকে গ্রেপ্তারের বিষয়টি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আমরা গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ওই গৃহবধুকে গ্রেপ্তার করেছি। এতে আসলে আমাদেরও কিছু করার নেই।
জানা গেছে, উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ী পাড়ার আব্দুল গফুরের ছেলে আব্দুর রাজ্জাক বছর খানেক আগে ঠেঙ্গামারা  মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নামের এনজিওতে ক্ষুদ্র ঋণ প্রকল্পের ফিল্ড সুপারভাইজার পদে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কাছিকাটা শাখায় কর্মরত ছিলেন। সে সময় তিনি চাকুরীর শর্ত মোতাবেক ২৪ হাজার ৮০০ টাকা জামানত জমা রাখেন। পাশাপাশি আব্দুর রাজ্জাক ওই শাখা থেকে তার স্ত্রী জান্নাতি খাতুনের নামে ৫০ হাজার টাকা ক্ষুদ্র ঋণও গ্রহন করেন। এরপর আব্দুর রাজ্জাক ঠেঙ্গামারা  মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নামের এনজিও‘র চাকুরী থেকে ইস্তফা দেন।
এ দিকে আব্দুর রাজ্জাক দাবী করেন, ওই এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণের প্রায় ২৫ হাজার টাকা কয়েক কিস্তিতে পরিশোধ করেছি। পাশাপাশি চাকুরীকালীন সময়ে আমার জামানত রাখা ২৪ হাজার ৮০০ টাকা স্ত্রীর ঋণের সাথে সম্মনয় করতে শাখা ব্যব্স্থাপককে অনুরোধ করিলাম। কিন্তু এনজিও কর্তৃপক্ষ জামানত রাখা ২৪ হাজার ৮০০ টাকা আমার স্ত্রীর ঋণের সাথে সমন্বয় না করে আমার স্ত্রী জান্নাতির নামে আদালতে মামলা করেন। আর কত টাকা দাবি করে মামলা করেছেন এনজিও কর্তৃপক্ষ তা জানিনা।
আর মামলায় বিজ্ঞ আদালত ঋণ গ্রহিতা হিসেবে জান্নাতির নামের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আর সেই পরোয়ানামুলে তাড়াশ থানা পুলিশ  তাকে গ্রেপ্তার করেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, সন্ধ্যা সোয়া সাতটার দিকে জানান, মুলতঃ জান্নাতি খাতুনকে গ্রেপ্তারি পরোয়ানামু‌লে গ্রেপ্তার করা হয়েছে। আর উনাকে শুক্রবার সকালে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

এনজিও‘র ২৫ হাজার টাকা ঋণ পরিশোধ না করায় গৃহবধুকে গ্রেপ্তার

আপডেট টাইম : ০৯:৩৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬