সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

এনসিপির জুলাই সনদে স্বাক্ষর প্রদান, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এনসিপির পক্ষে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।

এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এনসিপির এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল। আজকে সেই বিশ্বাস পূর্ণতা পেল। জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেল। এই মহতী কাজে অংশগ্রহণের জন্য এনসিপিকে ধন্যবাদ।’

তিনি বলেন, ‘এই দলিল যেন, নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়তে প্রতিটি পদে পদক্ষেপ রাখে। তার জন‍্য প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সংসদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সবার সামনের দিনগুলোতে শুভ হোক।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার শপথ গ্রহণ করবেন। আমরা একইসঙ্গে দুটো শপথ গ্রহণ করতে যাচ্ছি। আমাদের ওপর দেশের মানুষ যে আস্থা রেখেছেন, আমরা তা বাস্তবায়ন করব।’

তিনি আরও বলেন, ‘জুলাই সনদে সবার শেষ স্বাক্ষর করলেও এই সনদ বাস্তবায়নের জন‍্য আমরা ছিলাম সর্বোচ্চ তৎপর।’

এনসিপির প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে ছিলেন, মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন ও জহিরুল ইসলাম।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

এনসিপির জুলাই সনদে স্বাক্ষর প্রদান, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

আপডেট টাইম : ০৭:৪৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬