সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

এনায়েতপুরে জামায়াতের মহিলা সমাবেশ

জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিরাজগঞ্জ -৫ আসনে দলের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম বলেছেন, বিগত ১৫ বছর ফ্যাসিষ্ট শেখ হাসিনা একটি জুলুমবাজ সরকার হিসেবে দেশ পরিচালনা করেছে। তার নেতাকর্মীদের অত্যাচারে অনেক মায়ের বুক খালি হয়েছে। মা হারিয়েছে সন্তান, বোন হারিয়েছে ভাইকে আর স্ত্রী হারিয়েছে স্বামী। জুলাই আন্দোলনে রক্তের বিনিময়ে আল্লাহর অশেষ রহমতে এ জুলুমবাজ সরকারের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। আমরা আর নতুন করে নব্ব জুলুমবাজ দের হাতে দেশ ছেড়ে দিতে পারি না। এজন্য সকল মা-বোনেরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায় প্রতিষ্ঠায় কাজ করবেন।

বৃহস্পতিবার (২৭ নবেম্বর) দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুরের ইসলাহুল উম্মাহ মাদ্রাসা চত্বরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে সিরাজগঞ্জ-৫ আসনের জামায়াতের মহিলা সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত নেতা আলী আলম আরও বলেন, ইসলামী আদর্শে সমাজ গঠনই পারে শান্তি, ন্যায়বিচার ও মূল্যবোধ প্রতিষ্ঠা করতে। নারীদের এই আন্দোলনে ভূমিকা আরো জোরালো করতে হবে। কারন ইসলামি বিধানই নারীদের সবচেয়ে বেশি সম্মান ও অধিকার দিয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন ও সহাকরী সেক্রেটারি মাও. জুবায়ের হোসেন প্রমুখ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

এনায়েতপুরে জামায়াতের মহিলা সমাবেশ

আপডেট টাইম : ০৬:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫