সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্লাস্টিকের চেয়ারই চলাচলের একমাত্র সম্বল: চিকিৎসার অভাবে ধুঁকছেন বৃদ্ধ হুরমুজ আলী Logo বন্যার অবনতি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলে Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার Logo ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৭ দিন পর ফ্লাইট চালু হলো Logo রায়গঞ্জে ভ্যানচালক জাহের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি Logo ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo কারণ দর্শানোর নোটিশ পেলেন বেলকুচি পৌরসভার সেই প্রকৌশলী Logo কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১ Logo যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা চালাল ইসরায়েল, ৮ জন নিহত Logo যুক্তরাজ্যে বাংলাদেশিদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ: সারাহ কুক

‘এলপিজি কার্ড’ কী এবং কারা পাবেন?

বাংলার ঘরে ঘরে নারীদের রান্নাবান্নার কষ্ট লাঘব এবং জ্বালানি সাশ্রয়ে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। পরিবারের নারীপ্রধানদের অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরিয়ে দিতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পর, এবার সাধারণ গৃহিণীদের কল্যাণে বর্তমান সরকার ঘোষণা করেছে বিশেষ ‘এলপিজি কার্ড’।

সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এ নতুন উদ্যোগের কথা জানান।

‘এলপিজি কার্ড’ কী?

এলপিজি কার্ড হলো সরকারের দেওয়া এমন একটি সুবিধা, যার মাধ্যমে মা-বোনেরা খুব কম দামে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে পারবেন। রান্নার জন্য লাকড়ি বা জ্বালানি জোগাড় করার যে কষ্ট এবং বাড়তি খরচ, তা কমানোর জন্যই মূলত এই কার্ডটি চালু করা হয়েছে।

যারা এই সুবিধা পাবেন :

সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী, এ কার্ডের প্রাথমিক লক্ষ্য হলো দেশের নারী সমাজ।

গ্রামের নারী: যারা লাকড়ি বা খড়কুটো দিয়ে রান্না করতে গিয়ে ধোঁয়ার কারণে স্বাস্থ্যঝুঁকিতে থাকেন।

শহরের নারী: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নারী, যাদের জন্য এলপিজি গ্যাসের উচ্চমূল্য বহন করা কঠিন।

কার্ডে যে সুবিধা থাকতে পারে?

যদিও পূর্ণাঙ্গ নীতিমালা প্রক্রিয়াধীন, তবে প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই কার্ডে যে বিষয়গুলো থাকার সম্ভাবনা রয়েছে, সেগুলো হলো : কার্ডের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ গ্যাস বা সিলিন্ডার সুবিধা পাওয়া যাবে; বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে গ্যাস ক্রয়ের সুযোগ থাকবে; ডিলার বা নির্দিষ্ট পয়েন্ট থেকে কার্ড প্রদর্শন করে দ্রুত সিলিন্ডার সংগ্রহ বা রিফিল করা যাবে।

কেন এই উদ্যোগ?

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মা-বোনদের রান্নাবাড়ির ব্যাপারে খুব কষ্ট হয়। আমরা চাই রান্নাবান্নার জন্য যেন তাদের আর কষ্ট করতে না হয়, সেটি গ্রামের মা-বোনই হোক বা শহরের মা-বোনই হোক।

প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডে প্রতি মাসে আড়াই হাজার টাকা মিলবে, যা দিয়ে একজন নারী সন্তানকে ভালো খাবার খাওয়াতে পারবে। সেই সঙ্গে হাঁস-মুরগি পালন, গরু-ছাগল পালনের মাধ্যমে নিজের রুজি-রোজগারের ব্যবস্থা করতে পারবে।

প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ফ্যামিলি কার্ডের মতো একইভাবে এলপিজি কার্ড নারীদের দৈনন্দিন জীবনকে আরও আরামদায়ক করবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

প্লাস্টিকের চেয়ারই চলাচলের একমাত্র সম্বল: চিকিৎসার অভাবে ধুঁকছেন বৃদ্ধ হুরমুজ আলী

‘এলপিজি কার্ড’ কী এবং কারা পাবেন?

আপডেট টাইম : ০৫:২৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬