সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

এসিল্যান্ড–সাব রেজিস্ট্রি অফিসে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

পেট্রোল বোমার আগুনে পুড়ে গেছে দুটি অফিসের বিভিন্ন গুরুত্বপর্ণ নথিপত্র। ছবি : সংগৃহীত

মাগুরা সদর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় ও সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে ভূমি কার্যালয়ের নিচ তলার ৫ নম্বর কক্ষের পেছন দিক থেকে জানালা খুলে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় ভূমি কমিশনারের ভবনের নিচ তলায় একটি রুমে থাকা জমি-জমার নথিপত্র, কম্পিউটার, প্রিন্টার, টেবিল, চেয়ার ও আসবাবপত্র পুড়ে গেছে।

অপরদিকে প্রায় একই সময়ে সদর সাব রেজিস্ট্রি অফিসের প্রাঙ্গণ দলিল লেখকদের তিনটি রুমে পেট্রোল বোমা হামলা চালায়। সেখানে সদর সাব রেজিস্টারের এজলাসের পেছনের কিছু অংশে আগুন লাগে। এজলাসে তেমন কোনো ক্ষতি না হলেও আগুনে তিন দলিল লেখকের দলিল, টিকেট ও রশিদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। সেখান থেকে এক বোতল পেট্রোলসহ বেশ কয়েকটি খালি বোতল পেয়েছে পুলিশ।

মাগুরা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মো. আলিম মোল্লা জানান, মাগুরা সদরের সহকারী ভূমি অফিসের কার্যালয় ও সাব-রেজিস্ট্রার অফিসে রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুষ্কৃতিকারীরা পেট্রোল বোমা নিক্ষেপের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকাণ্ডে দুটি প্রতিষ্ঠানে জমি-জমা সংক্রান্ত দলিল ও প্রয়োজনীয় নথিপত্র, আসবাবপত্র পুড়ে গেছে। আগুনে কম্পিউটার পদ্ধতি বৈদ্যুতিক লাইনও বিচ্ছিন্ন হয়ে গেছে।

মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, সহকারীর (ভূমি) কার্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখান থেকে পেট্রোল বোমা নিক্ষেপের বোতল জব্দ করা হয়েছে। জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোসা. আসমা আক্তার বলেন, রাত ৩টার দিকে দুষ্কৃতিকারীরা ভবনের পেছন দিয়ে জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভবনের নিচে নিচতলার একটি রুম অগ্নিকাণ্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেখানে থাকা কম্পিউটার আসবাবপত্র ও জমির প্রয়োজনীয় নথিপত্র পড়ে নষ্ট হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

এসিল্যান্ড–সাব রেজিস্ট্রি অফিসে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

আপডেট টাইম : ০১:৩৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫