সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:৫১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • 60

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাত বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (০৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িতে মোট ১১ যাত্রী ছিল। এর মধ্যে ঘটনাস্থলেই ১০ জন মারা যান। নিহত সাত বাংলাদেশির সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে।

৫নং ওয়ার্ড সারিকাইত ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বাংলদেশিদের মধ্যে পাঁচজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বাবলু, সাহাবুদ্দিন, আমিন সওদাগর, আরজু ও রকি।

বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুকুম সিদরা এলাকার সাগর থেকে মাছ ধরে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রবাসীদের বহনকারী গাড়িটি।

ওমানপ্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাংলাদেশ দূতাবাসও বিষয়টি তদারকি করছে বলে জানা গেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

আপডেট টাইম : ০৮:৫১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫