সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ওসমান হাদি হত্যার বিচার না হলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি

ফ্রান্স (প্যারিস): জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হ‌ওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। প্রয়োজনে সারা বিশ্বে ছড়িয়ে থাকা কোটি রেমিট্যান্সযোদ্ধাদের সঙ্গে নিয়ে আবারও রেমিট্যান্স শাটডাউন কর্মসূচি ঘোষণার হুমকি দেন তারা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্যারিসের সন্নিকটে পন্তার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এ ঘোষণা দেন তারা।

শহীদ শরিফ ওসমান বিন হাদির বিপ্লবী জীবনের ওপর আলোচনা এবং তার শাহাদাত কবুলের জন্য এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে শহীদ ওসমান হাদি সমর্থক ফোরাম।

ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সিটিজেন ও সাংবাদিক আবদুল মান্নান আজাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শহীদ ওসমান হাদি সমর্থক ফোরামের আহ্বায়ক ও প্রবাসী সিনিয়র সাংবাদিক এফবিজেএ’র সহ-সমন্বয়ক মোহাম্মদ কামারুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফোরামের সদস্য সচিব আজাদী আবুল বাশার (হেলাল)।

আলোচনা করেন ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশের মূলধারার গণমাধ্যম প্রতিনিধিদের সংগঠন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ) এর সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, অ্যাক্টিভিস্ট ইনফ্লুয়েন্সার ও জিয়া সাইবার ফোর্স (Zcf) এর সাবেক সহ-সভাপতি মীর জাহান, নজরুল গবেষক খোরশেদ আলম পাটোয়ারী, সামাজিক গণমাধ্যমভিত্তিক সংগঠন বিসিফ’র সাধারণ সম্পাদক নজমুল কবির, নাগরিক পরিষদ, ফ্রান্সের সদস্য সচিব ইমরান আহমেদ, গবেষক ও অ্যাক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী, এফবিজেএ’র মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ডায়াসপোরা-বিএনডিএ’র আহ্বায়ক মোহাম্মদ আলী চৌধুরী, দ্য জার্নাল সম্পাদক ও এইড পয়েন্ট এর প্রতিষ্ঠাতা ফয়সাল আহমেদ, খেলাফত মজলিশের যুগ্ম সম্পাদক মাওলানা কাজী নজরুল সেন্টার ফ্রান্সের সভাপতি কবি সোহেল আহমেদ, কবি চৌধুরী রেজাউল হায়দার, তরুণ সমাজ কর্মী তানভীর ওয়াদূদ, এনসিপি সদস্য সচিব শাফওয়াত হোসেন (রাব্বি রাজ), অ্যাক্টিভিস্ট আজিমুল হক খান, সাংবাদিক সরদার হাসান ইলিয়াস তানিম, মো. হিজবুল্লাহ। শহীদ ওসমান হাদির জীবনী তুলে ধরেন সাবেক ছাত্রনেতা ও কারু কুঠি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম।

সভার সভাপতি মান্নান আজাদ বলেন, সাম্রাজ্যবাদী শকুনদের থাবা থেকে দেশ ও জাতিকে বাঁচাতে হাদির দেখানো পথে লড়াইয়ের কোনো বিকল্প নেই।

আধিপত্য বাদী সাংস্কৃতিক আগ্রাসনে বাংলাদেশের সংস্কৃতি বিলীন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক পতনের মূল কারণ নৈতিকতা ও সংস্কৃতির অবক্ষয়। শহীদ ওসমান হাদি এ কারণেই সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে দেশের পরিবর্তন আনতে চেয়েছিলেন।

এফবিজেএ’র সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন বলেন, সাংস্কৃতিক আধিপত্যবাদ রুখতে শহীদ হাদির দেখানো পথ আমাদের আজীবন দিশা দেখিয়ে যাবে।

তার চিন্তার ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ও হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তারের আহ্বান জানান তিনি। 

নিজের সঙ্গে শহীদ শরিফ ওসমান বিন হাদির স্মৃতিচারণ করে অ্যাক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী বলেন, ওসমান হাদি এ ভূখণ্ডে রাজনৈতিক আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এক মহান জেনারেল। তার সৈনিক হয়ে আমরা এ লড়াই চালিয়ে নেব।

শহীদ ওসমান হাদি সমর্থক ফোরামের আহ্বায়ক কামরুজ্জামান শহীদের চিন্তার বাস্তবায়ন ও তার স্মৃতি রক্ষায় ফ্রান্সসহ সারা বিশ্বে শহীদ ওসমান হাদি কালচারাল সেন্টার বা ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠার আহ্বান জানান।

অন্য বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি দল-মতের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের সব মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

রাজনৈতিক দৈন্যতার কারণে কিছু বিকারগ্রস্ত রাজনৈতিক দল ও তাদের সমর্থকরা ওসমান হাদিকে যথাযথ সম্মান দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। ইতিহাস তাদের বিচার করবে। শহীদ শরিফ ওসমান হাদি হত্যার প্রকৃত খুনিদের বিচার ও তার চিন্তার ফ্যাসিবাদ মুক্ত ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ না হ‌ওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ প্রতিরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। 

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও এমসি ইনস্টিটিউট ফ্রান্সের প্রিন্সিপাল মাওলানা বদরুল বিন হারুন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যবসায়ী শহিদুল ইসলাম, গবেষক ইকরামুল কবির সালমান, রাজনীতিবিদ রেজওয়ান হিমেল, তের্খ বাংলার সম্পাদক কাওসার আহমেদ, শিক্ষানুরাগী আউয়াল রহমান দ্বীপ, নজরুল গবেষক চৌধুরী রেজাউল হায়দার, ব্যবসায়ী অ্যাক্টিভিস্ট মোহাম্মদ আরাফাত, সাংবাদিক বদরুল বিন আফরুজ, সাংবাদিক ইয়াসির আরাফাত (খোকন), আবু তাহের রাজু, সাইফুল ইসলাম ও মামুন মাহিনসহ প্রমুখ।

আরবি

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ওসমান হাদি হত্যার বিচার না হলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি

আপডেট টাইম : ০৭:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫