সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

কবি ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হান আর নেই

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:৫৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • 227

নিজস্ব প্রতিবেদক।  জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের বিশিষ্ট সাংবাদিক কবি ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হান আর নেই। রোববার (৭ সেপ্টেম্বর) ভোর ৫টায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ছোট ছেলে সিদ্দিকুল আওয়ালিন অমিয় জনতার কণ্ঠকে তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার বাবা মান্না রায়হান। ওইদিন তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনদিন ভর্তি থাকার পর সুস্থ্য হয়ে বাড়ি ফেরেন।

রোববার (৭ সেপ্টেম্বর) ভোর রাত পৌণে তিনটার দিকে আবারও অসুস্থ্য হয়ে পড়েন তিনি। তাকে এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে ভোর ৫টায় মারা যান। আজ  বাদ আসর ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে নামাজে জানাযা শেষে রহমতগঞ্জ কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মান্না রায়হান শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে এবং বীর মৃুক্তিযোদ্ধা ও কবি আব্দুর রউফ পাতার ছোট ভাই। ১৯৭১ সালের মহান স্বাধনীতা যুদ্ধে দেশ মাতৃকার মুক্তির লড়াইয়ে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য। সাংবাদিকতার পাশাপাশি বেশ কিছু কবিতা, গল্প ও প্রবন্ধ রচনা করেছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

কবি ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হান আর নেই

আপডেট টাইম : ১২:৫৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫