মহসিন আলম মুহিন

গজারিয়ায় কাভার্ডভ্যান-লরি সংঘর্ষে হেলপার নিহত, চালক আহত
- গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১১:৩৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে এক লরি হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কাভার্ডভ্যানের চালক। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার (২৪ মে) রাত আনুমানিক সোয়া ২টার দিকে গজারিয়া থানার দড়ি বাউশিয়া এলাকার মানাবে ওয়াটার পার্কের সামনের ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম অন্তর দাস (১৮)। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামের মানিক দাসের ছেলে এবং লরির হেলপার হিসেবে কর্মরত ছিলেন। আহত কাভার্ডভ্যান চালকের নাম নুরুল আলম (৪০)।
স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, একটি কাভার্ডভ্যান ঢাকাগামী লেন থেকে ইউটার্ন নিয়ে চট্টগ্রামমুখী লেনে প্রবেশ করছিল। এ সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি লরি কাভার্ডভ্যানটির ডান পাশে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নুরুল আলম ও লরির হেলপার অন্তর দাস কেবিনের ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অন্তর দাসকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে গুরুতর আহত নুরুল আলমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

২৪ ঘণ্টায় যমুনা সেতু পার হলো ৪০ হাজার যানবাহন
- নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১০:১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
স্বজনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। ফলে যমুনা সেতুতে যানবাহনের চাপ ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় স্বাভাবিক দিনের আড়াই গুণ বেশি যানবাহন চলাচল করেছে। টোল আদায় হায়েছে প্রায় সোয়া তিন কোটি টাকা।
সোমবার (২৫ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, রোববার (২৪ মে) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩৯ হাজার ৯১৯টি যানবাহন চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা।
এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ২২ হাজার ১১২টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ২৫০ টাকা। অপরদিকে পশ্চিম টোলপ্লাজায় ১৭ হাজার ৮০৭ টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।
ঈদের সরকারি ছুটি সোমবার থেকে হলেও শুক্রবার (২২ মে) বিকেল থেকে যানবাহনের চাপ বেড়েছে যমুনা সেতুতে। যানবাহনের চাপ সামলাতে নিয়মিত ১৪টি বুথের সাথে আরও ৪টি অতিরিক্ত বুথ চালু করা হয়েছে।

টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে প্রাণ গেল ১৭ জনের
- রিপোর্টার:
- আপডেট টাইম : ১০:০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই ট্রাক উল্টে ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
সোমবার (২৫ মে) সকালে যমুনা সেতুর পূর্বপাড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, রডসহ যাত্রীবোঝাই করে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ট্রাকটি ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় ।
ট্রাকটিতে কয়েকজন যাত্রীও অবস্থান করছিলেন। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাকটি খাদে পড়ে দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়।
খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস, যমুনা সেতু পূর্ব থানা পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এসময় ঘটনাস্থল থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার এবং আহত ৬ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এদিকে উদ্ধার কাজের কারণে ভোর ৪টা ২৫ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল সাময়িক বন্ধ ছিল। পরে সেতু পূর্ব ভূঞাপুর লিংক রোড দিয়ে ঢাকাগামী এবং পুরাতন সড়ক ব্যবহার করে উত্তরবঙ্গগামী যানবাহন চলাচলের ব্যবস্থা করা হলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এতে বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি বলে জানা গেছে।
যমুনা সেতু পূর্ব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানি জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল আগের তুলনায় স্বাভাবিক রয়েছে। উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করেন। পুলিশের প্রাথমিক ধারণা, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

সোনাতলায় বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির-অনিয়মের অভিযোগ
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১১:৪৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, কবর থেকে তোলা হলো লাশ
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৯:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
ঢাকার ধামরাইয়ে গৃহবধূ রূপা আক্তারের (২৫) রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন মোড় নিয়েছে। দাফনের দীর্ঘ ৫ মাস পর আদালতের নির্দেশে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২৪ মে) বিকেলে ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের আমড়াইল রাঙ্গাপাড়া সামাজিক কবরস্থান থেকে লাশটি উত্তোলন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
নিহত রূপা আক্তার ওই এলাকার মো. জাকির হোসেনের স্ত্রী ছিলেন।
পুলিশ ও মামলার বিবরণী থেকে জানা যায়, গত বছরের ২৮ নভেম্বর রাতে ধামরাই উপজেলার ইসমাইল হোসেনের মালিকানাধীন একটি টিনশেড বাসা থেকে রূপা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে ‘আত্মহত্যা’ বলে মনে করা হলেও পরবর্তীতে নিহতের পরিবার একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে।
এ ঘটনায় রূপা আক্তারের পরিবার বাদী হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালত মামলাটির তদন্তের ভার দেয় পিবিআই-কে। মামলার সুষ্ঠু তদন্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের স্বার্থে আদালত মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেন।
আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রোববার বিকেলে রাঙ্গাপাড়া কবরস্থানে খনন কাজ শুরু হয়। মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আকিব হোসাইন এবং মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর পুলিশ পরিদর্শক মো. খালেদ।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র পুলিশ পরিদর্শক মো. খালেদ জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে রোববার বিকেলে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আশঙ্কা
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৯:০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
ঢাকাসহ দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে রোববার (২৪ মে) রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (২৪ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়, রোববার রাত ১টার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
অন্যদিকে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর ও পটুয়াখালীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

জামায়াতের মনোনয়ন পেলেন আ. লীগের সাবেক সেক্রেটারি
- উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:৫২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেতা আবু হানিফ। তিনি উপজেলার বাঙালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
শনিবার (২৩ মে) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উল্লাপাড়ার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে জামায়াত। এ সময় সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সভায় বাঙালা ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আবু হানিফের নাম ঘোষণা করা হয়। তবে সভার শুরুতে আবু হানিফ আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
আবু হানিফ দীর্ঘদিন বাঙালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হন। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হন। ওই সময়ই তাকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়।
উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, আবু হানিফ ২০২১ সালে আওয়ামী লীগ থেকে বহিস্কৃত হওয়ার পর নির্দলীয় ছিলেন। এক বছর আগে থেকে তিনি জামায়াতের সাথে রয়েছেন। ত্রয়োদশ নির্বাচনেও জামায়াত প্রার্থীর পক্ষে কাজ করেছেন। দলীয় নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
আবু হানিফ জানান, আওয়ামী লীগ আমাকে বহিস্কার করেছে। ২০২১ সালের ইউপি নির্বাচনে আমার বিজয় ছিনিয়ে নিয়েছে। তখন থেকেই আমি আওয়ামী লীগের সঙ্গে নেই। আমি জামায়াতে যোগ দিয়েছি। দল তাই আমাকেই মনোনয়ন দিয়েছে।
এদিকে আওয়ামী লীগ নেতাকে জামায়াতের মনোনয়ন দেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিভিন্ন রাজনৈতিক সচেতন ব্যক্তিরা পক্ষে-বিপক্ষে ফেসবুকে পোস্ট দিচ্ছেন।
আবু হানিফ ছাড়াও সাদ্দাম হোসেন নামে এক বহিস্কৃত যুবদল নেতাকে উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে জামায়াত। অপরদিকে দীর্ঘদিন আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করা সলঙ্গা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলকে হাটিকুমরুল ও অধ্যক্ষ মঞ্জিল ইসলামকে উধুনিয়া ইউনিয়নের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

জেলা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬
টানা তিনবার বরিশাল জেলায় শ্রেষ্ঠ আগৈলঝাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মৃদুল দাস, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম।
- আপডেট টাইম : ০৮:৩৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বরিশাল জেলায় শ্রেষ্ঠ ১২ ক্যাটাগরীর মধ্যে ৩টি বিষয়ে আগৈলঝাড়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর ও শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় মনোনীত হয়েছে।
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ যাচাই-বাছাই কমিটির সভাপতি বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ঘোষনা করা হয়। আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামালসহ অন্যান্য কর্মকর্তারা।
বরিশাল জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন রাজিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদ হোসেন খান ও শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর (ইউপিইটিসি) মনোনীত হয়েছেন বিপুল চন্দ্র মজুমদার ও শ্রেষ্ঠ সরকারী প্রাথমিক বিদ্যালয় মনোনীত হয়েছে উপজেলা সদরের আগৈলঝাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়।
আগৈলঝাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান জানান, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ধারাবাহিকভাবে পরপর তিন বার বরিশাল জেলায় শ্রেষ্ঠ সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে। এর পূর্বেও তিনবার জেলায় শ্রেষ্ঠ ও বিভাগে ১ বার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছিল।
সহকারী শিক্ষিকা নিপা রানী সাহা বলেন, এই ঐতিহাসিক সাফল্যের জন্য আমি আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, সহকর্মী শিক্ষকমণ্ডলী, প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের এই সম্মিলিত প্রচেষ্টাকে সাথে নিয়ে আমাদের বিদ্যালয়টি আগামীতেও শিক্ষার মানোন্নয়নে এবং দেশসেরা প্রতিষ্ঠান হিসেবে গৌরব ধরে রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে, এটাই আমার প্রত্যাশা।

রাজধানীর মোহাম্মদপুরে বহুতল ভবনে ভয়াবহ আগুন
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
রাজধানীর মোহাম্মদপুরে কৃষিমার্কেট সংলগ্ন একটি ১০ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও দুইটি ইউনিট পথে রয়েছে।
রোববার (২৪ মে) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে জাপান গার্ডেন সিটির বিপরীতে একটি ১০ তলা ভবনের ১০ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
পরে মোহাম্মদপুরে ফায়ার স্টেশনের দুইটি ও কল্যাণপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। এর মধ্যে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
তিনি জানান, রাস্তায় ব্যাপক যানজটের কারণে অগ্নিকাণ্ডের স্থানে পৌঁছাতে ইউনিটগুলোর বেগ পেতে হয়েছে। দুইটি ইউনিট ইতোমধ্যে পৌঁছেছে। আরও দুইটি ইউনিট পথে রয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক তা জানাতে পারেননি তিনি।

রাণীনগরে পারিবারিক কলহের জেরে যুবককে কুপিয়ে জখম
- রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:৫৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

৫শ টাকা চাঁদা নেওয়ায় হাটিকুমরুল হাইওয়ে থানার ৫ পুলিশ প্রত্যাহার
- নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:৪৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
মোটর সাইকেল চালকের কাছে ৫শ টাকা চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগও তদন্ত করা হচ্ছে।
রোববার (২৪ মে) বিকেলে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার আবু তোরাব মো. শামসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা, কনস্টেবল ফজলুর রহমান, কনস্টেবল আব্দুর রউফ ও পিকআপ ড্রাইভার লিটন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, বৃহস্পতিবার ( ২১ মে) হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দায়িত্ব পালনকালে একজন মোটর সাইকেল চালকের কাছ থেকে ৫শ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করা হয়। ওই অভিযোগের বিষয়টি হাইওয়ে পুলিশ সুপার মহোদয়কেকে জানানো হয়। পুলিশ সুপার তাদেরকে প্রত্যাহারের নির্দেশ দেন।
হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার আবু তোরাব মো. শামসুর রহমান বলেন, চাঁদাবাজির অভিযোগ আসার পর ওই ৫ পুলিশকে প্রত্যাহার করে বগুড়া রিজিওনে সংযুক্ত করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগটি তদন্ত চলছে।

সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:৩৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২০২৫-২০২৬ অর্থবছরের ভিজিএফ খাদ্যশস্য সহায়তা বিতরণে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভায় ব্যাপক অনিয়ম ও ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। পৌরসভার প্রায় ১ হাজার ৫০০ হতদরিদ্র মানুষের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রোববার সকাল থেকেই উপজেলা অডিটোরিয়ামে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করছে পৌরসভা কর্তৃপক্ষ। বিতরণকৃত চালের বস্তা মেপে দেখা গেছে, ৩০ কেজি থাকার কথা থাকলেও অনেক বস্তায় রয়েছে মাত্র ২৫, ২৬ কিংবা ২৮ কেজি চাল। প্রায় প্রতিটি বস্তাতেই ২ থেকে ৫ কেজি পর্যন্ত ওজনে কম পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে সকাল থেকেই শত শত উপকারভোগী নারী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ১০ কেজি চাল পাওয়ার আশায় অপেক্ষা করতে দেখা যায়। কিন্তু সরকারি বরাদ্দ অনুযায়ী ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও বাস্তবে কাউকে ৮ কেজি, আবার কাউকে ৯ কেজি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। ওজনে কম চাল পাওয়ায় উপকারভোগীদের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়। অনেকেই অভিযোগ করেন, গরিব মানুষের জন্য সরকারের দেওয়া সহায়তা থেকেও কাটছাঁট করা হচ্ছে।
চাল বিতরণে কোনো নির্ধারিত ওজন পরিমাপের মেশিন ব্যবহার না করে বালতি দিয়ে অনুমাননির্ভরভাবে চাল মেপে বিতরণ করছে পৌর কর্তৃপক্ষ। এতে সঠিক ওজন নিয়ে আরও বেশি প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে সাধারণ মানুষের মাঝে।
নাম প্রকাশে কয়েকজন উপকারভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদেরকে দুই কেজি করে কম দেওয়া হচ্ছে। গরিবের চাল খেয়ে কি হেরা বড়লোক হইতে পারবো। আমরা গরিব মানুষ এজন্য আমগোরে ঠকাচ্ছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন নারী বলেন, ‘সবাইরে ওই ২ কেজি, ১ কেজি করে কম দিচ্ছে, সকাল ৭টা, ৮টা বাজে এনে কম দিতাছে।’
এ বিষয়ে দায়িত্বরত পৌরসভার কয়েকজন স্টাফের সঙ্গে কথা হলে তারা জানান, প্রতি বস্তায় ৫ কেজি করে চাল কম আসে। এজন্য সবারটা সমন্বয় করে কম দিতে হচ্ছে।
দায়িত্বরত ট্যাগ অফিসার মানিক মিয়া বলেন, প্রতিটি বস্তায়ই কম দেওয়া আছে। আমার কিছু করার নেই। এসিল্যান্ড এটার দায়িত্বে। উনি প্রশাসক আমি ওনাকে নির্দেশনা দিতে পারি না। আমি বিষয়টি ইউএনওকে বলেছি।
এ বিষয়ে বক্তব্য জানতে বাঞ্ছারামপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রবিউল হাসান ভূইয়াকে একাধিকবার ফোন করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি দেখছি। খাদ্য কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। বিষয়টি আমি সমাধান করে দিচ্ছি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, আমার জানা নেই, আমি ইউএনওকে বলেছি।

আলী জুলফিকার জাহেদীর ‘রক্তছায়া’ আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত
- রিপোর্টার:
- আপডেট টাইম : ০৭:২৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রক্তছায়া আন্তর্জাতিক অঙ্গনে নতুন একটি স্বীকৃতি অর্জন করেছে। যুক্তরাষ্ট্রের অ্যাকোলেড গ্লোবাল ফিল্ম কম্পিটিশনের মে ২০২৬ আসরে চলচ্চিত্রটির জন্য নির্মাতা আলী জুলফিকার জাহেদী অ্যাওয়ার্ড অব রিকগনিশন সম্মাননা লাভ করেছেন।
আয়োজকদের প্রকাশিত ফলাফল অনুযায়ী ‘রক্তছায়া’ চলচ্চিত্রের জন্য তিনি ডিরেকশন এবং ফিল্ম শর্ট বিভাগে এই স্বীকৃতি অর্জন করেন। প্রতিযোগিতার বিজয়ীদের তালিকায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবেও তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার ‘রক্তছায়া’ চলচ্চিত্রটির গল্প চিত্রনাট্য পরিচালনা ও প্রযোজনা করেছেন আলী জুলফিকার জাহেদী। এই সাইকোলজিক্যাল থ্রিলার চলচ্চিত্রে অভিনয় করেছেন রুনা খান, আমান রেজা, নানজেবা তোর্ষা, সঞ্চিতা দত্ত ও আফফান মিতুল। সিনেমাটোগ্রাফিতে ছিলেন কাওসার আহমেদ এবং সম্পাদনায় অনয় সোহাগ।
চলচ্চিত্রটি এর আগেও আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসব ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বীকৃতি অর্জন করেছে। পাকিস্তানে অনুষ্ঠিত পেশোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬ আসরেও রক্তছায়া পুরস্কার লাভ করে। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে চলচ্চিত্রটি প্রদর্শিত ও মনোনীত হয়েছে।
নির্মাতা আলী জুলফিকার জাহেদী বলেন “একজন স্বাধীন নির্মাতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা আনন্দের। ‘রক্তছায়া’ নির্মাণের সময় আমরা মানব মনের অন্ধকার ভয় এবং মানসিক দ্বন্দ্বকে তুলে ধরার চেষ্টা করেছি। এই স্বীকৃতি পুরো টিমের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
অ্যাকোলেড গ্লোবাল ফিল্ম কম্পিটিশন মূলত চলচ্চিত্র টেলিভিশন এবং নতুন মিডিয়া নির্মাতাদের সৃজনশীলতা ও কারিগরি দক্ষতার স্বীকৃতি দিয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতারা মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

চীনে ডাকসু প্রতিনিধি দলকে প্রবাসী বাংলাদেশিদের জাঁকজমকপূর্ণ নাগরিক সংবর্ধনা
- চীন প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম।
- আপডেট টাইম : ০৭:২২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
গণপ্রজাতন্ত্রী চীনে সফররত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর প্রতিনিধি দলকে এক জমকালো নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় সাংহাইয়ের স্থানীয় একটি হোটেলে চীনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে এই অরাজনৈতিক ও উৎসবমুখর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ডাকসু প্রতিনিধি দলকে বিশেষ ক্রেস্ট, স্মারক উপহার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ব্যতিক্রমী ও সৌহার্দ্যপূর্ণ এই অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনে সার্বিক সহযোগিতা করেন মো. রেদওয়ানুল হক, মো. হুজ্জাতুল্লাহ, মো. মিল্টন, আমিনুল ইসলাম, আশিকুল ইসলাম শাওন, মো. মুহাইমিনুল ইসলাম এবং এ বি সিদ্দিকসহ আরও অনেকে।
সপ্তাহব্যাপী সফরকালে প্রতিনিধিদলটি চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্রসংসদ, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিদর্শন করছেন। পাশাপাশি দেশটির ঐতিহ্যবাহী, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানও ঘুরে দেখছেন তারা।
সংবর্ধনা অনুষ্ঠানে সাংহাই ও এর পার্শ্ববর্তী বিভিন্ন শহরে কর্মরত বাংলাদেশি শিক্ষক, গবেষক, পেশাজীবী, ব্যবসায়ী এবং চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা ডাকসু প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেন।
সুদূর প্রবাসে দেশের শীর্ষ ছাত্র নেতৃত্বের এমন পদচারণায় পুরো প্রবাসী কমিউনিটির মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, এই ধরনের আয়োজন দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং মানবিক যোগাযোগ বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সৌহার্দ্য, সংস্কৃতি ও পারস্পরিক বন্ধুত্বের আবহে আয়োজিত এ অনুষ্ঠান চীন ও বাংলাদেশের মধ্যকার শিক্ষা, যুবসম্পর্ক এবং সাংস্কৃতিক বিনিময়কে আগামী দিনে আরও জোরদার করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, মরদেহ উদ্ধার পুকুর থেকে
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৬:৪৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
ঝালকাঠির নলছিটি উপজেলায় আমিনুল ইসলাম বাবু (২৮) নামের এক যুবদলের কর্মীকে কুপিয়ে হত্যার পর মরদেহ ডোবায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৩ মে) রাতে উপজেলার নাচনমহল ইউনিয়নের নাচনমহল গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে রোববার (২৪ মে) দুপুরে স্থানীয় একটি ডোবা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আমিনুল ইসলাম বাবু নাচনমহল ইউনিয়নের কুরালিয়া এলাকার আলমগীর তালুকদারের ছেলে ও নাচনমহল ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন তিনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আমিনুল ইসলাম বাবুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এরপর হত্যাকাণ্ড ধামাচাপা দিতে মরদেহ পার্শ্ববর্তী একটি ডোবায় ফেলে রেখে পালিয়ে যায়। রোববার দুপুরে স্থানীয় বাসিন্দারা ডোবায় মরদেহটি ভাসতে দেখে নলছিটি থানা-পুলিশকে খবর দেন। তথ্য পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডটির পেছনে কী কারণ রয়েছে, তা উদ্ঘাটনে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।

আগৈলঝাড়ায় ৩৬ ড্রাম চিংড়ি রেনু জব্দ, ৫ জনকে কারাদন্ড
- আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৬:৩০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
বরিশালের আগৈলঝাড়ায় অবৈধভাবে শিকার করা ৩৬ ড্রাম গলদা চিংড়ি রেনু পাচারকালে ৫ জনকে দুই মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও উদ্ধার করা চিংড়ি রেনু অবমুক্ত করা হয়েছে।
রোববার (২৪-মে) সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক এ আদেশ দেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক জানান, ভোলার দৌলতখান থেকে খুলনা যাওয়ার পথে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের ডিএসবি ছয়গ্রাম সড়কের দত্তেরাবাদ এলাকায় ভোর সাড়ে সাতটায় বরিশাল কোষ্টগার্ড এর পিওমেট আমজাদ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩৬টি ড্রামে চিংড়ি রেনু পোনা বোঝাই একটি ট্রাক আটক করা হয়।
এ সময় পাচারকারী ভোলা সদরের রমজানপুর গ্রামের সুলতান বেপারীর ছেলে আলামিন বেপারী (২৫), ধনিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আমির হোসেন (৫০), দৌলতখান এলাকার ছিন্টু হোসেনের ছেলে বিল্লাল হোসেন (৪৫), চরমনসা এলাকার জামাল উদ্দিন জোমাদ্দারের ছেলে তাহিন জোমাদ্দার (২৮) ও রামদাসপুর এলাকার সাহাবুদ্দিন বেপারীর ছেলে কালু বেপারী ৩৫) কে আটকের পর প্রত্যেককে দুই মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। জব্দ করা ৩৬ ড্রাম ভর্তি চিংড়ি রেনু উপজেলার বিভিন্ন খাল ও নদীতে অবমুক্ত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার এসআই সমীরসহ মৎস্য অফিসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। গতকাল রোববার দুপুরে কারাদন্ডপ্রাপ্ত ৫ জনকে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের রায়ে ধুনটে মাদকসেবীর ২০ দিনের কারাদণ্ড
- মনিরুজ্জামান মনির, ধুনট (বগুড়া) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৬:১৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে কোন শহরে ঘাঁটি গড়বে দলগুলো
- ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৬:০০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
ক্রীড়ার মহাযজ্ঞ ফিফা ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের আসর। আগামী ১১ জুন মেক্সিকোতে জমকালো উদ্বোধনের মাধ্যমে পর্দা উঠবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই মহাযজ্ঞের। ইতোমধ্যে অংশ নিতে যাওয়া ৪৮টি দেশের প্রায় সব ধরণের প্রস্তুতি সম্পন্ন। এখন দলগুলোর চলছে বেস ক্যাম্পে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি।
গ্রুপ পর্বের খেলা চলবে ১১ থেকে ২৭ জুন পর্যন্ত। টুর্নামেন্টের শুরুতেই দলগুলো যাতে মানিয়ে নিতে পারে, সে জন্য আয়োজক তিন দেশের বিভিন্ন শহরে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক ২০২৬ বিশ্বকাপের দলগুলো কোন শহরে থাকছে এবং কোথায় তাদের অনুশীলন চলবে:
ক্যালিফোর্নিয়া ও পশ্চিম উপকূল (যুক্তরাষ্ট্র)
অস্ট্রিয়া: ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার ‘রিটজ-কার্লটন’-এ থাকবে এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার মাঠে অনুশীলন করবে।
বেলজিয়াম: ওয়াশিংটনের রেন্টনে থাকবে এবং এমএলএস ক্লাব ‘সিয়াটল সাউন্ডার্স’-এর মাঠে অনুশীলন করবে।
মিশর: মোহামেদ সালাহর দল ওয়াশিংটনের স্পোকেনে ‘গনজাগা বিশ্ববিদ্যালয়’-এ অনুশীলন করবে।
ইরান: অ্যারিজোনার তুকসনে ‘কিনো স্পোর্টস কমপ্লেক্স’-এ প্রস্তুতি নেবে তারা।
জর্ডান: ওরেগনের পোর্টল্যান্ডে ‘পোর্টল্যান্ড বিশ্ববিদ্যালয়’-এর মাঠে অনুশীলন করবে।
নিউজিল্যান্ড: ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে ‘ইউনিভার্সিটি অব সান দিয়েগো’-র স্টেডিয়ামে অনুশীলন করবে।
প্যারাকুয়ে: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপে ফেরা দলটি ক্যালিফোর্নিয়ার সান হোসে স্টেট ইউনিভার্সিটির মাঠে অনুশীলন করবে।
কাতার: ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার ‘ওয়েস্টমন্ট কলেজ’-এ অনুশীলন করবে গতবারের স্বাগতিকরা।
সুইজারল্যান্ড: ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে ‘সান দিয়েগো জুইশ একাডেমি’-তে অনুশীলন করবে সুইসেরা।
তুরস্ক: অ্যারিজোনার মেসায় ‘অ্যারিজোনা অ্যাথলেটিক গ্রাউন্ডস’-এ অনুশীলন করবে তারা।
টেক্সাস ও মধ্য অঞ্চল (যুক্তরাষ্ট্র)
আলজেরিয়া: প্রথম দল হিসেবে কানসাসে ক্যাম্প নিশ্চিত করেছে তারা। কানসাস বিশ্ববিদ্যালয়ের ‘রক চক পার্ক’-এ অনুশীলন করবে দলটি।
বসনিয়া ও হার্জেগোভিনা: ১০ বছর পর বিশ্বকাপে ফেরা দলটি সেন্ট লুইসের ‘ওয়াশিংটন ইউনিভার্সিটি’-র হাই পারফরম্যান্স সেন্টারে অনুশীলন করবে। এই শহরে ইউরোপের বাইরে সবচেয়ে বড় বসনিয়ান জনগোষ্ঠীর বাস।
চেকিয়া: ২০ বছর পর বিশ্বকাপে ফিরেছে তারা। টেক্সাসের ম্যান্সফিল্ড মাল্টিপারপাস স্টেডিয়ামে অনুশীলন করবে চেক দল।
ডিআর কঙ্গো: ৫২ বছর পর (১৯৭৪ সালে জায়ার নামে খেলেছিল) বিশ্বকাপে ফিরছে তারা। টেক্সাসের ‘হিউস্টন স্পোর্টস পার্ক’-এ অনুশীলন করবে দলটি।
ইকুয়েডর: ওহাইওর কলম্বাসে ‘কলম্বাস ক্রু পারফরম্যান্স সেন্টার’-এ অনুশীলন করবে এই তরুণ দলটি।
ইংল্যান্ড: হ্যারি কেনের দল থাকবে মিসৌরির কানসাস সিটির ‘দ্য ইন অ্যাট মেডোব্রুক’-এ এবং অনুশীলন করবে ‘সোপ সকার সেন্টার’-এ।
জাপান: তেনেসির অ্যান্টিয়কে ‘ন্যাশভিল এসসি’-র সেন্টারে অনুশীলন করবে ব্লু সামুরাইরা। এই মাঠটি ২০২৮ অলিম্পিকের ভেন্যু হিসেবেও ব্যবহার হবে।
নেদারল্যান্ডস: কানসাস সিটির ‘কেসি কারেন্ট ট্রেনিং সেন্টার’-এ অনুশীলন করবে ডাচরা। ইতোমধ্যে তাদের ঐতিহ্যবাহী কমলা রঙের ডাবল-ডেকার বাসটি টেক্সাসে পৌঁছে গেছে।
সৌদি আরব: টেক্সাসের অস্টিনে ‘অস্টিন এফসি স্টেডিয়াম’-এ অনুশীলন করবে গ্রিন ফ্যালকনসরা।
সুইডেন: কোচ গ্রাহাম পটারের দল টেক্সাসের ফ্রিসকোতে ‘এফসি ডালাস স্টেডিয়াম’-এ অনুশীলন করবে।
নিউইয়র্ক ও পূর্ব উপকূল (যুক্তরাষ্ট্র)
ব্রাজিল: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ঘাঁটি গাড়ছে নিউইয়র্ক সিটিতে। তবে নেইমার-ভিনিসিউসদের অনুশীলন হবে নিউজার্সির ‘কলম্বিয়া পার্ক ট্রেনিং ফ্যাসিলিটি’-তে।
ক্রোয়েশিয়া: গত বিশ্বকাপের তৃতীয় স্থান অধিকারীরা কোনো ভেন্যু শহরে না থেকে ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়ার ‘এপিস্কোপাল হাই স্কুল কমপ্লেক্স’-এ ক্যাম্প করছে।
কেপ ভার্দে: বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পাওয়া দলটি ফ্লোরিডার ট্যাম্পায় ‘ওয়াটার্স স্পোর্টসপ্লেক্স’-এ অনুশীলন করবে।
কুরাসাও: কেপ ভার্দের মতো ওলন্দাজ অঞ্চলের এই দ্বীপদেশটিরও এটি প্রথম বিশ্বকাপ। তারা ফ্লোরিডার ‘ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়’-এ অনুশীলন করবে।
ফ্রান্স: ম্যাসাচুসেটসের ওয়ালথ্যামে ‘বেন্টলি বিশ্ববিদ্যালয়’-এর মাঠে কড়া নিরাপত্তায় অনুশীলন করবে এমবাপেরা।
জার্মানি: নর্থ ক্যারোলিনার ‘ওয়েক ফরেস্ট বিশ্ববিদ্যালয়’-এর মাঠে অনুশীলন করবে চারবারের চ্যাম্পিয়নরা। দলটির গোপনীয়তা বজায় রাখতে ক্যাম্পের চারপাশে কড়া নিরাপত্তা থাকবে।
ঘানা: রোড আইল্যান্ডের ‘ব্রায়ান্ট বিশ্ববিদ্যালয়’-এর মাঠে অনুশীলন করবে ব্ল্যাক স্টারসরা।
হাইতি: ৫০ বছর পর (শেষ ১৯৭৪) বিশ্বকাপে ফেরা দলটি নিউজার্সির ‘স্টকটন বিশ্ববিদ্যালয়’-এ অনুশীলন করবে।
ইরাক: ৪০ বছর পর বিশ্বকাপে ফেরা ইরাক দল থাকবে ওয়েস্ট ভার্জিনিয়ার রাজকীয় ‘দ্য গ্রিনব্রায়ার রিসোর্ট’-এ, যেখানে আমেরিকার ২৮ জন প্রেসিডেন্ট বিভিন্ন সময়ে অতিথি হিসেবে থেকেছেন।
আইভরি কোস্ট: পেনসিলভানিয়ার চেস্টারে ‘ফিলাডেলফিয়া ইউনিয়ন সুবারু পার্ক’-এ অনুশীলন করবে আফ্রিকা কাপজয়ীরা।
মরক্কো: নিউজার্সির বাস্কিং রিজের ‘পিংরি স্কুল’ মাঠে অনুশীলন করবে আশরাফ হাকিমিরা। ১৯৯৪ বিশ্বকাপেও মরক্কো এই মাঠটি ব্যবহার করেছিল।
নরওয়ে: নর্থ ক্যারোলিনার ‘ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা গ্রিনসবোরো’-তে অনুশীলন করবে ওডেগার্ড-হালান্দরা।
পর্তুগাল: ক্রিশ্চিয়ানো রোনালদোর দল ফ্লোরিডার পাম বিচ কাউন্টির ‘গার্ডেন নর্থ কাউন্টি ডিস্ট্রিক্টস পার্ক’-এ ঘাঁটি গাড়ছে।
স্কটল্যান্ড: নর্থ ক্যারোলিনার শার্লটে ‘অ্যাট্রিয়াম হেলথ পারফরম্যান্স পার্ক’-এ অনুশীলন করবে তারা।
সেনেগাল: নিউজার্সির ‘রাটগার্স বিশ্ববিদ্যালয়’-এ অনুশীলন করবে সাদিও মানের দল।
উজবেকিস্তান: বিশ্বকাপে অভিষেক ঘটা এই দলটি জর্জিয়ার ম্যারিয়েটায় সদ্য উদ্বোধন হওয়া ‘আটলান্টা ইউনাইটেড ট্রেনিং সেন্টার’-এ অনুশীলন করবে।
মেক্সিকো ও কানাডা ক্যাম্প
মেক্সিকো (স্বাগতিক): মেক্সিকো তাদের নিজেদের রাজধানী মেক্সিকো সিটির ‘সেন্ত্রো দে আলতো রেন্দিমিয়েন্তো’-তেই ক্যাম্প করছে। উচ্চ-উচ্চতার আবহাওয়ার সুবিধা নিতেই তাদের এই সিদ্ধান্ত।
কানাডা (স্বাগতিক): ঘরের মাঠের সুবিধা নিতে কানাডা দল ভ্যাংকুভারের ‘ন্যাশনাল সকার ডেভেলপমেন্ট সেন্টার’-এ অনুশীলন করবে।
কলম্বিয়া: মেক্সিকোর গুয়াদালাহারার সর্বাধুনিক সুবিধাসম্পন্ন ‘আটলাস এজিএ একাডেমি’-তে অনুশীলন করবে তারা।
পানামা: স্বাগতিক কানাডা ছাড়া পানামাই একমাত্র দল যারা কানাডায় বেস ক্যাম্প করছে। ওন্টারিওর ‘নোটাওয়াসাগা ট্রেনিং সেন্টার’-এ থাকবে তারা।
দক্ষিণ আফ্রিকা: মেক্সিকোর পাচুকার ‘ইউনিভার্সিদাদ দেল ফুতবোল’-এ অনুশীলন করবে বাফানা বাফানারা। উদ্বোধনী ম্যাচেই তারা স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে।
দক্ষিণ কোরিয়া: মেক্সিকোর গুয়াদালাহারার ‘চিভাস ভার্দে ভায়ে’-তে অনুশীলন করবে এশিয়ার পরাশক্তিরা।
স্পেন: মেক্সিকোর গুয়াদালাহারায় ম্যাচ থাকলেও তারা ক্যাম্প করছে যুক্তরাষ্ট্রের টেনেসির ‘বেলর স্কুল’-এ। দলের কৌশল গোপন রাখতে এই স্কুলের মাঠের চারপাশে ১০ ফুট উঁচু কালো পর্দা দেওয়া হচ্ছে।
তিউনিসিয়া: মেক্সিকোর মন্টেরেতে ‘এল বারিয়াল ট্রেনিং সেন্টার’-এ অনুশীলন করবে তিউনিসিয়ানরা।
উরুগুয়ে: মেক্সিকোর সমুদ্রসৈকত ঘেরা বিখ্যাত রিসোর্ট শহর প্লায়া দেল কার্মেনের ‘মায়াকোবা ট্রেনিং সেন্টার’-এ অনুশীলন করবে সুয়ারেজ-ভালভার্দের দল।

বান্দরবানে সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণে নিহত ৩
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৫:৪৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টের ৪১ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুনইয়ং চাকমার ছেলে লেয়ারা (৪১), নিওমং চাকমার ছেলে অংকেমং (৫০), অইমং চাকমার ছেলে চিংকা অং (৪০)। তাদের সবার বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের বিকট শব্দের পর সীমান্ত এলাকায় তিনজন গুরুতর আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
স্থানীয়রা জানান, নিহতরা সকালে সীমান্তসংলগ্ন একটি কলাবাগানে কাজ করতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, সেখানে আগে থেকে পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে কীভাবে ওই এলাকায় স্থলমাইন পোঁতা হয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি সীমান্তের বিভিন্ন এলাকায় বিস্ফোরক ও মাইন থাকার গুঞ্জন রয়েছে। ফলে সীমান্তবর্তী সাধারণ মানুষ চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকা ও কৃষিজমিতে চলাচল নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় জনসাধারণকে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও সম্ভাব্য বিস্ফোরক শনাক্তে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘ঘুমধুম সীমান্ত এলাকায় বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

ধুনটে আশীষ কুমার সাহার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মানববন্ধন
- মনিরুজ্জামান মনির, ধুনট (বগুড়া) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৫:৩১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

কুড়িগ্রামে এনসিপির মুখ্য সমন্বয়ক নারিরউদ্দীন পাটোয়ারীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
- মোঃ কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৫:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

হিলিতে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা
- হাসান আলী, হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম।
- আপডেট টাইম : ০৫:০১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

নরসিংদীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা
- সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৪:৪৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
নরসিংদীর রায়পুরা উপজেলা এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙ্গা রেলগেট–সংলগ্ন ভাই ভাই স্টোরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম মুন্সি স্থানীয় সাহারাজ খলিফার ছেলে। তিনি দোকানটিতে টাইলস, স্যানিটারি ও হার্ডওয়্যার পণ্যের ব্যবসা করতেন।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিন রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যেই দোকান বন্ধ করে বাড়ি ফিরতেন রফিকুল। তবে শনিবার রাত ১০টার পরও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কোনো সাড়া না পেয়ে দোকানে গিয়ে দেখেন শাটার নামানো থাকলেও তালাবদ্ধ ছিল না। পরে দোকানের ভেতরে ঢুকে তাঁরা রক্তাক্ত অবস্থায় রফিকুলের মরদেহ পড়ে থাকতে দেখেন।
স্বজনদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, নিহতের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল রক্তে ভেসে যায়।
আজ রোববার সকাল থেকে ঘটনাস্থলে তদন্ত শুর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
স্থানীয় বাসিন্দারা জানান, হত্যাকারে সময় আশপাশের সব দোকান বন্ধ ছিল এবং এলাকায় বিদ্যুৎ না থাকায় ঘটনাটি কেউ টের পাননি।
বাংলাদেশ পুলিশ–এর প্রবীর কুমার ঘোষ বলেন, হত্যাকারে কারণ ও জড়িতদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। দ্রত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সারাদেশে রামিসাসহ নারী-শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রায়গঞ্জে মানববন্ধন
- রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৪:৩৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

রায়গঞ্জে ইয়াবা সেবনের দায়ে দুই যুবক আটক
- রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৩:৩৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

রামিসা হত্যা মামলার বিচার ৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৩:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচার প্রক্রিয়া আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।
রোববার (২৪ মে) রাজধানীতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে রামিসা হত্যা মামলার অগ্রগতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, রামিসার ঘটনায় চার্জশিট আজই। বিশেষ এই আদালতে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করা হবে। যদিও আদালতের বিষয় এটি। আশা করছি আদালত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন।
তিনি বলেন, সরকার হিসেবে আমরা করতে পারি যে তার আইনানুগ ব্যবস্থা এবং বিচারের ব্যবস্থাটা নিশ্চিত করা। আমরা সবচাইতে মনোযোগ এখানেই দিয়েছি যে দ্রুততম সময়ে যাতে অভিযুক্ত বা অপরাধীরা গ্রেপ্তার হয়। সেই জায়গায় এই তিন মাসে প্রত্যেকটি ঘটনায় আমরা সফল হয়েছি, ইনশাআল্লাহ। আর আল্লাহর রহমতে ভবিষ্যতেও আমরা এই জাতীয় যে কোনো ঘৃণ্য অপরাধের, ঘৃণ্য অপরাধের অভিযুক্ত বা অপরাধীদের কোনোভাবেই ছাড় দেবো না।
এটি একটি বিশেষ আদালতে বিচারাধীন হবে এবং দ্রুততম সময়ের মধ্যে বিচার শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনার মাত্র সাত ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই জবানবন্দিতে তার স্ত্রীর সংশ্লিষ্টতার তথ্যও উঠে এসেছে। পরে তাকেও গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, তদন্তের অংশ হিসেবে দ্রুত ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। সাধারণত এ ধরনের পরীক্ষার ফল পেতে কয়েকদিন সময় লাগলেও তিন দিনের মধ্যেই প্রতিবেদন পাওয়া গেছে। এর পাশাপাশি ময়নাতদন্তের প্রতিবেদনও হাতে এসেছে। সব তথ্য-প্রমাণ একত্র করে চার্জশিট প্রস্তুত করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, আদালত এর মধ্যে ছুটিতে যাবে আপনারা অনেকে জানেন। কিন্তু এই বিশেষ আদালতের ছুটি চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন; এখনো হয়েছে কি না আমি জানি না, এটা আইন মন্ত্রণালয় ডিল করছে।
এ মামলার জন্য একজন স্পেশাল পিপি নিয়োগ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সবকিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট দেওয়া হবেই এবং খুব সম্ভবত পাঁচ থেকে সাত দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে।

মহিবুল্লাহ খোকন-এর এনসিপিতে যোগদান
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ১২:৪৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মহিবুল্লাহ খোকন।
শুক্রবার (২২ মে) বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের কবি কাজী নজরুল অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আয়োজিত যোগদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তিনি। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
মহিবুল্লাহ খোকন বলেন, ‘রাজনৈতিক দল ছাড়া একা জনগণের অধিকার সুরক্ষা রাখা যায় না। রাষ্ট্র মেরামতে এনসিপির মতো দলের যোগদান সময়োপযোগী মনে করছি, জুলাইকে তারা ধারণ করে বলে বোধ করছি।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সারজিস আলম, আকিফ ইসলাম আদিব ও মোহাম্মদ ইসহাক সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী আহসান জুনায়েদ এবং সঞ্চালনা করেন শাহীন ইভা।
অ্যাডভোকেট মহিবুল্লাহ খোকনের এনসিপিতে যোগদানকে কেন্দ্র করে ভোলা-২ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। তার সমর্থক ও অনুসারীদের মধ্যেও দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা।

ঈদ উপলক্ষে ৪ বন্দির সাজা মাফ, মুক্তির নির্দেশ সরকারের
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ১২:২০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে থাকা চার বন্দির সাজা মওকুফের মাধ্যমে তাদের মুক্তির আদেশ দিয়েছে সরকার। খুব শিগগিরই এসব বন্দিকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
রোববার (২৪ মে) বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ।
মুক্তির আদেশ পাওয়া বন্দিরা হলেন–খুলনা জেলা কারাগারের কয়েদি মো. ইসলাম শেখ, ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার, চুয়াডাঙ্গা জেলা কারাগারের কয়েদি আব্দুল মালেক এবং রাঙ্গামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুয়া।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ বিবেচনায় তাদের সাজা মওকুফ করা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সংশ্লিষ্ট কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হবে।

ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৫
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ১১:৫৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
ফরিদপুরের নগরকান্দায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
রোববার (২৪ মে) ভাঙ্গা-বরিশাল মহাসড়কের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে ঢাকাগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এতে থাকা পাঁচজন নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

আন্তর্জাতিক গবেষণা ও উচ্চশিক্ষার অভিজ্ঞতা নিয়ে নতুন দায়িত্বে তরুণ শিক্ষাবিদ
সৈয়দপুরের কৃতি সন্তান শাহিনুর পারভীন এখন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক
- সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম।
- আপডেট টাইম : ১১:৫২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
নীলফামারীর সৈয়দপুরের কৃতি শিক্ষার্থী শাহিনুর পারভীন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) Jashore University of Science and Technology নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেছেন। তার এ নিয়োগে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকার মানুষের মধ্যে আনন্দের সাড়া পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছোট শহর সৈয়দপুর থেকে শিক্ষাজীবন শুরু করা শাহিনুর পারভীন অধ্যবসায় ও মেধার মাধ্যমে উচ্চশিক্ষার বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করেছেন। তিনি চীনের সরকারি মর্যাদাপূর্ণ MOFCOM Scholarship অর্জন করে Xi’an Jiaotong University থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে তিনি Zhengzhou University-এ প্রেসিডেনশিয়াল স্কলারশিপের আওতায় পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন।

জনস্বাস্থ্য, নার্সিং শিক্ষা, স্বাস্থ্যসচেতনতা ও বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি বিষয়ক গবেষণায় তার একাধিক কাজ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে বলে জানা গেছে। গবেষণার পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক একাডেমিক সম্মেলন, বৈজ্ঞানিক সেমিনার ও স্বাস্থ্যবিষয়ক প্রদর্শনীতে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
শিক্ষা ও গবেষণার পাশাপাশি উচ্চশিক্ষা এবং আন্তর্জাতিক স্কলারশিপ বিষয়ে তরুণ শিক্ষার্থীদের উৎসাহিত করতেও সক্রিয় ভূমিকা পালন করছেন শাহিনুর পারভীন। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন শিক্ষামূলক প্ল্যাটফর্মে তার পরামর্শ ও অভিজ্ঞতা অনেক শিক্ষার্থীর জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করছে।

স্থানীয় শিক্ষাবিদরা মনে করেন, মফস্বল শহর থেকে উঠে এসে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণায় নিজের অবস্থান তৈরি করা শাহিনুর পারভীনের এই অর্জন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় উদাহরণ। বিশেষ করে নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় এগিয়ে যেতে তার সাফল্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হয়ে উঠবে।
যবিপ্রবির নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স বিভাগে নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে তিনি আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করেছেন শুভানুধ্যায়ীরা।

এবছর সৌদিতে হজ করতে গিয়ে এপর্যন্ত মারা গেছেন ২৭ বাংলাদেশি
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ১১:১৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে এ পর্যন্ত ২৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন।
মৃতদের মধ্যে মক্কায় ১৮ জন এবং মদিনায় ৯ জন ইন্তেকাল করেছেন।
রোববার (২৪ মে) এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
তথ্য মতে, এ বছর এখন পর্যন্ত মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশী হজযাত্রী ও ব্যবস্থাপনা সদস্য সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন চার হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন।
এছাড়া হজ এজেন্সি, হাব প্রতিনিধি ও বিভিন্ন টিমের ব্যবস্থাপনা সদস্য রয়েছেন ৭৭৪ জন।
হজযাত্রী পরিবহনে মোট ২০১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৯৮টি, সৌদি এয়ারলাইন্স ৭৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩০টি ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেছেন ৩৮ হাজার ৭০২ জন, সৌদি এয়ারলাইন্সে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাসে ১২ হাজার ১৫৭ জন হজযাত্রী।
চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে। বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয়েছিল গত ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট গিয়েছে ২১ মে। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে শুরু হয়ে আগামী ৩০ জুন শেষ হবে।

মৃত্যুর আগে ধর্ষণের শিকার হন রামিসা: ফরেনসিক রিপোর্ট
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ১১:০৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ফরেনসিক রিপোর্ট প্রস্তত হয়েছে। ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে রামিসাকে ধর্ষণেরও প্রমাণ মিলেছে।
রোববার (২৪ মে) ফরেনসিক রিপোর্ট বিশ্লেষণ ও পর্যালোচনার পর এ তথ্য পাওয়া গেছে।
ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, ঘটনার দিন শিশু রামিসাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এরপর ধর্ষণ শেষে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরবর্তীতে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে রোববার আদালতে চার্জশিট দেওয়া হবে।
এদিকে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার (২৩ মে) তদন্তকারী কর্মকর্তার কাছে ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শনিবার মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান বলেন, ‘আমরা চার্জশিট প্রস্তুত করছি। আগামীকালই (রোববার) আদালতে চার্জশিট জমা দেওয়া হবে।’
মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘটনার পরপরই বিভিন্ন আলামত সংগ্রহ এবং জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা বলেন, অভিযোগপত্রে ঘটনার বিস্তারিত বিবরণ ও সাক্ষ্য-প্রমাণ এবং সংশ্লিষ্টদের ভূমিকা উল্লেখ করা হয়েছে। আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার পর মামলার বিচারিক কার্যক্রম দ্রুত শুরু হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে মামলার বাদী শিশুটির বাবা আব্দুল হান্নান বলেন, ‘আমি চাই এ হত্যার সুষ্ঠু বিচার হোক; যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন মর্মান্তিক ঘটনার শিকার হতে না হয়।’
রামিসা হত্যার ঘটনায় দায়ী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিশু রামিসা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এই নৃশংস ঘটনায় গোটা জাতি স্তম্ভিত। দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে সাজার আওতায় আনতে সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শেরেবাংলা এ কে ফজলুল হক ফাউন্ডেশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাড়ানো হয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন
ঈদে নিরাপত্তা নিশ্চিতে হাইওয়ে পুলিশের একগুচ্ছ নির্দেশনা
- গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১০:৪৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দিয়েছে ভবেরচর হাইওয়ে পুলিশ। রবিবার (২৪ মে) ভবেরচর হাইওয়ে পুলিশ কার্যালয় থেকে এসব নির্দেশনা দেওয়া হয়।
পুলিশ জানায়, ঈদে বাড়ি ফেরা যাত্রীরা যেন আগে থেকেই ভ্রমণ পরিকল্পনা করেন এবং পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাত্রা শুরু করেন। এতে বাস ও বাসস্ট্যান্ডে শেষ মুহূর্তের অতিরিক্ত ভিড় এড়ানো সম্ভব হবে। একই সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে কিংবা ট্রাক, পিকআপ ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে যাতায়াত না করার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে মো. শাহ কামাল আকন্দ বলেন, গজারিয়া অংশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, “বর্তমানে মহাসড়কে গরুবাহী যানবাহনের চাপ বেশি থাকায় পুলিশ নিয়মিত টহল ও দায়িত্ব পালন করছে। আশা করছি, এবার মানুষ নির্বিঘ্নে বাড়ি গিয়ে ঈদ উদযাপন করতে পারবে।”
যাত্রাপথে অজ্ঞান পার্টি, মলম পার্টি ও বিভিন্ন প্রতারক চক্র সম্পর্কে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছে পুলিশ। কোনো সন্দেহভাজন ব্যক্তিকে দেখলে দ্রুত নিকটস্থ পুলিশ সদস্যকে জানানো বা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করার অনুরোধ করা হয়েছে। এছাড়া অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করার আহ্বান জানানো হয়।
রায়গঞ্জে ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়া গাছে চরম ভোগান্তিতে পথচারী
- রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১০:৩৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

আগামীকাল সোমবার থেকে টানা ৭ দিন ঈদের ছুটি, পাবেন না যারা
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ১০:০৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ইতোমধ্যে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন লাখো মানুষ। এরই মধ্যে আগামীকাল সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে ঈদের টানা সাত দিনের সরকারি ছুটি। চলবে ৩১ মে (রোববার) পর্যন্ত।
তবে উৎসবের এই দীর্ঘ অবকাশেও ছুটি মিলছে না অনেকের। নাগরিক জীবন সচল রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি সেবা অব্যাহত রাখতে ঈদের ছুটিতেও দায়িত্ব পালন করবেন বিভিন্ন খাতের লাখো কর্মী।
গত ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে টানা সাত দিনের এই ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা এবং জরুরি রাষ্ট্রীয় সেবা সচল রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতকে ছুটির আওতার বাইরে রাখা হয়েছে।
এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ খাতের কর্মীরা ঈদের ছুটিতেও দায়িত্বে থাকবেন। একই সঙ্গে ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবা সংশ্লিষ্ট কর্মী ও যানবাহনও চলমান থাকবে। দেশের বন্দরগুলোর কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও ছুটি মিলছে না।
এদিকে ঈদের পুরো সময়জুড়েই খোলা থাকবে হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা। ফলে চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ছুটিতে যাওয়ার সুযোগ থাকছে না।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি দায়িত্বে নিয়োজিত অন্যান্য সরকারি অফিসও সাধারণ ছুটির বাইরে থাকবে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ খাতের জন্য আলাদা নির্দেশনাও দেওয়া হয়েছে।
ব্যাংকিং খাতে গ্রাহকসেবা ও এটিএম কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে বিচারিক কার্যক্রম চালু রাখতে সুপ্রিম কোর্ট পৃথক নির্দেশনা জারি করবে।
এ ছাড়া তৈরি পোশাক খাতসহ বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার ছুটির বিষয়ে শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
উল্লেখ্য, এবারের ঈদের ছুটি সমন্বয়ের জন্য ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে সরকার। টানা সাত দিনের ছুটির বিপরীতে গত ২৩ মে শনিবার এবং আজ ২৪ মে রোববার সরকারি অফিস খোলা রাখা হয়েছে। ফলে আজ অফিস শেষ হওয়ার মধ্য দিয়েই কার্যত শুরু হচ্ছে এবারের ঈদযাত্রা ও দীর্ঘ ছুটির আমেজ।

দেশজুড়ে নানা আয়োজনে বিদ্রোহী কবিকে স্মরণ
আজ জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৯:৫১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
বাংলা সাহিত্য, সংগীত ও সাম্যের চেতনায় যিনি আজও অনুপ্রেরণার প্রতীক, সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ। বিদ্রোহ, মানবতা ও অসাম্প্রদায়িকতার কবিকে স্মরণ করতে রাজধানী ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহের ত্রিশাল, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, নজরুলসংগীত পরিবেশনা ও স্মরণানুষ্ঠান।
এবারের জন্মবার্ষিকীকে ঘিরে সরকারিভাবেও নেওয়া হয়েছে নানা কর্মসূচি, আর প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে।
জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহের ত্রিশালে, যেখানে কবির স্মৃতিবিজড়িত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও নজরুল একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন, আলোচনা সভা ও নজরুলসংগীত পরিবেশনার ব্যবস্থা করা হয়েছে। গতকাল শনিবার (২৩ মে) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেন।
রোববার (২৪ মে) রাজধানী ঢাকায় বাংলা একাডেমি জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার, নজরুল পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এ উপলক্ষে বাংলা একাডেমিতে সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক আলোচনা এবং নজরুলসংগীত পরিবেশিত হচ্ছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে “দ্রোহের কবি, প্রাণের কবি” শিরোনামে তিন দিনব্যাপী বিশেষ আয়োজনের শেষ দিন আজ। জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের খ্যাতিমান শিল্পীরা নজরুলসংগীত, আবৃত্তি ও নৃত্যনাট্য পরিবেশন করছেন।
এ ছাড়া নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে রাজধানীতে আলোচনা সভা, কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও দিনটি উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করছে।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতায়, যেখানে কবির স্ত্রী প্রমিলা নজরুলের স্মৃতি জড়িয়ে আছে, সেখানেও জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
অন্যদিকে কক্সবাজারসহ বিভিন্ন জেলায় সরকারি গণগ্রন্থাগার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো বইপাঠ, রচনা প্রতিযোগিতা, পুস্তক প্রদর্শনী ও শিশু-কিশোরদের অংশগ্রহণে নানা আয়োজন করছে।
উল্লেখ্য, ১৮৯৯ সালের ২৪ মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়ায় জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্য ও সংগীতে তাঁর অসামান্য অবদানের পাশাপাশি সাম্য, মানবতা ও বিদ্রোহের বাণী আজও বাঙালির চেতনায় অমলিন হয়ে আছে।

ঈদে জননিরাপত্তায় মাঠে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান
- রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৯:৪৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬


শাহজাদপুরে রামিসা সহ সকল শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ মিছিল
- শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৯:১৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
রামিসা, আসিয়া সহ দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুর ২টার দিকে শাহজাদপুর উপজেলার পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়।
শাহজাদপুরের সর্বস্তরের জনগণের পক্ষে সামাজিক সংগঠন রূপান্তর এ মিছিলের আয়োজন করে। এ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারীরারামিসা আসিয়া সহ সকল শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সাথে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসাথে কাজ করতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে এ ধরনের অপরাধ বন্ধ হবে না বলেও মন্তব্য করেন তারা। প্রতীকী লাশ নিয়ে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী মিছিলটি শাহজাদপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পথচারীদের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেয়। মিছিলটি শাহজাদপুর সরকারি কলেজ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহজাদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।এরপর সেখানে এই সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জিদান হোসেন, রাতুল বিন হোসেন, আরাফ রহমান, বাসার খন্দকার, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৩ বছরের বৃদ্ধকে গ্রেপ্তার
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:৩৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৩ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে রাজধানীর কলাবাগান থানার পুলিশ। শুক্রবার (২২ মে) কলাবাগান নর্থ সার্কুলার সড়কের একটি বাড়িতে চকলেট খাওয়ানোর প্রলোভনে ভুক্তভোগী শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন আলমগীর হুদা রুবেল নামের ওই বৃদ্ধ।
ধর্ষণ মামলায় তাকে শনিবার (২৩ মে) আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক। তিনি বলেন, ‘ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ঘটনার দিনই একটি মামলা করা হয়েছে। সেই মামলায় রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত রুবেলের বাড়ি নর্থ সার্কুলার রোডে। তার স্ত্রী-সন্তান না থাকায় ভাইয়ের পরিবারের সঙ্গে বসবাস করেন। ভুক্তভোগী শিশুটি তার প্রতিবেশীর সন্তান। ঘটনার দিন ফাঁকা বাড়ি পেয়ে ভুক্তভোগীকে চকলেট দেওয়ার প্রলোভনে ঘরে ডেকে নেয়। এরপর আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পারে অভিযুক্ত রুবেলকে আটক করে এবং থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ভুক্তভোগী ও অভিযুক্তকে থানা হেফাজতে নেয়।
মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক দুলাল হক কালবেলাকে বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগ সত্য বলে স্বীকার করেছেন অভিযুক্ত রুবেল। আমরা আইনি প্রক্রিয়া মেনে তাকে আদালতে পাঠিয়েছি। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।’
এদিকে, সম্প্রতি রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তার (৭) ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার পর রাজধানীসহ দেশব্যাপী তীব্র নিন্দার ঝড় উঠে।

সিরাজগঞ্জে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা: ১৩ লাখ টাকা জরিমানা
- নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:২৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে ইট প্রস্তুতের দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুটি ভাটার কিলন ও চিমনি গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালত। এছাড়াও ওই দুটিসহ মোট ৬টি ইটভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে এসব দণ্ড দেন।
সহকারি কমিশনার ও জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহীন আলম।
অভিযানে কয়ড়া চরপাড়া এলাকার মেসার্স স্মৃতি ব্রিকস ম্যানুফ্যাকচারকে ২ লাখ টাকা জরিমানা ও ভাটার কিলন গুড়িয়ে দেওয়া হয় এবং ব্রহ্মকাপালিয়ার মেসার্স সাফওয়ান রিসান ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা ও চিমনী গুড়িয়ে দেওয়া হয়।
এছাড়াও গজারিয়া এলাকার মেসার্স পিবিসি ব্রিকস ও পুকুরপাড় এলাকার মেসার্স বেঙ্গল ব্রিকসকে ৩ লাখ টাকা করে এবং দাদপুর এলাকার মেসার্স এইচএন্ডকে ব্রিকস, চড়ুইমুড়ি এলাকার মেসার্স বিআরবি ব্রিকসবে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়।
সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক তুহিন আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

আওয়ামী লীগ নেতার মেয়েকে বিয়ে করল ছাত্রদল নেতা: অতিথি জামায়াতের এমপি
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:১৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগের এক নেতার মেয়ের সঙ্গে ছাত্রদল নেতার বিয়ে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের জামায়াত মনোনীত এমপি আবু তালিব।
বিয়ে বাড়িতে আরও উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির পরাজিত প্রার্থী রাশেদ খান, সাবেক এমপি আনারের কন্যা ডরিন ও কালীগঞ্জ বিএনপির নেতা হামিদুল ইসলাম হামিদ।
এ সময় শিবির কর্মী হত্যা মামলার আসামি ও রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম মন্টুকে অতিথিদের আপ্যায়ন করতে দেখা যায়।
জানা গেছে, বৃহস্পতিবার (২১ মে) কালীগঞ্জ উপজেলার বগেরগাছি গ্রামের নিজ বাড়িতে রাখালগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলাম মন্টুর মেয়ে মেহেজাবিন ইসলাম তুলির সঙ্গে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহর বিয়ে হয়।
বিয়েতে তিন দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান মিনি, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান ওদু, আওয়ামী লীগ নেতা রাশেদ শমসের, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন হোসেনসহ আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের অনেক নেতৃবৃন্দ।
নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের এক কর্মী বলেন, শিবির কর্মী হত্যা মামলার আসামির মেয়ের বিয়ের দাওয়াতে গেলেন। এটা একদমই লজ্জার বিষয়।
স্থানীয় ছাত্রদলের একাধিক নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় মন্টু চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের অভিযোগ রয়েছে। সেই পরিবারের সঙ্গে রাজনৈতিক ও পারিবারিক সম্পর্ক গড়ে তোলাকে তারা ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন।
১১ নং রাখালগাছী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াদুল ইসলাম বলেন, যে মন্টুর জন্য আমরা বছরের পর বছর বাড়িতে ঘুমাতে পারিনি, মামলা খেয়েছি, হামলার শিকার হয়েছি। সেই মন্টু চেয়ারম্যানের মেয়েকে আজ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বিয়ে করছেন। এটা আমাদের জন্য চরম কষ্টের এবং লজ্জার।
তিনি আরও অভিযোগ করেন, মারুফ বিল্লাহ দীর্ঘদিন রাজনীতির বাইরে ছিলেন এবং আন্দোলন-সংগ্রামে তাকে পাওয়া যায়নি। ২২ সালের দিক থেকে তিনি আমাদের কোনো খোঁজখবর রাখতেন না। মারুফ বিল্লাহ বলতেন বিএনপি আর ক্ষমতায় আসবে না, তিনি বিদেশে চলে যাবেন।
ঝিনাইদহ-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য আবু তালিব বলেন, ওই ইউনিয়নে আমার গ্রামের বাড়ি। সমাজ সামাজিকতার কারণে গিয়েছি। ওই হত্যা মামলায় আমিই সাবেক চেয়ারম্যান মন্টুর নাম দিয়েছি। এই মামলায় যাতে ভুক্তভোগী পরিবার সঠিক বিচার পাই সেই ব্যবস্থাও করা হবে।

জলঢাকায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত মোছাঃ সাইয়াতুন নেছা
- কামরুজ্জামান (কামরুল) নীলফামারী জেলা প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম।
- আপডেট টাইম : ০৮:১০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর আওতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন মোছাঃ সাইয়াতুন নেছা।
জানা যায়, গত ১৮ মে ২০২৬ তারিখে প্রাথমিক শিক্ষা পদকের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্বাচন করা হয়। এরই ধারাবাহিকতায় জলঢাকা উপজেলার পূর্ব কাঠালি ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ সাইয়াতুন নেছাকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে ঘোষণা করা হয়।
এ বিষয়ে মোছাঃ সাইয়াতুন নেছা বলেন, “শিক্ষা শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত। এই প্রাপ্তি আমার দায়িত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। আমার এই অর্জনের পেছনে আমার ছাত্র-ছাত্রী ও সহকর্মীদের নিঃস্বার্থ ভালোবাসা ও সহযোগিতা রয়েছে। পাশাপাশি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুপ্রেরণা ও দিকনির্দেশনা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।”
স্থানীয় শিক্ষাঙ্গনে তার এ অর্জনে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন সহকর্মী ও শিক্ষার্থীরা।

রামিসার ডিএনএ টেস্ট রিপোর্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:৪৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর গলা কেটে হত্যার শিকার শিশু রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শনিবার (২৩ মে) বিকেলে এ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান আগামী রবিবার (২৪ মে) আদালতে চার্জশিট জমা দেওয়া সম্ভব হতে পারে বলে গণমাধ্যমকে জানান।
গত ১৯ মে পল্লবী থানার মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি বাসায় পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গত বুধবার (২০ মে) আদালতে তোলা হয়ে সোহেল নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এও জানান, ঘটনার আগে তিনি ইয়াবা সেবন করেছিলেন।
একইদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একটি গোষ্ঠীর কার্যকলাপে পতিত স্বৈরাচারের প্রতিচ্ছবি দেখা যায়: প্রধানমন্ত্রী
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:৩৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট পতিত স্বৈরাচার বিদায় নিয়ে যেভাবে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠীকে তাদের সঙ্গে মিল দেখা যায়। গোপনে তাদের সঙ্গে যোগাযোগও রয়েছে। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলরে চার কিলোমিটার দীর্ঘ ধরার খালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহের ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।
প্রধানমন্ত্রী বলেন, জনগণ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার পর আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী পরিবারের সুবিধার জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের সুবিধার জন্য কৃষি কার্ড, কোমলমতি শিশুদের জন্য স্কুল ব্যাগ, পোশাক, খাবার, মসজিদের ইমামদের জন্য ভাতা কার্যক্রম শুরু করেছি। সম্প্রতি রামিসা হত্যার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আইনে যে অপরাধী তার শাস্তি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। তবে আইনেরও নিয়ম-নীতিমালা আছে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। কিন্তু একটি শ্রেণি এই বিষয়কে ইস্যু তৈরি করে অরাজগতা সৃষ্টি করতে চায়। কিন্তু তারা জনগণের ভাগ্য উন্নয়নে কোনো কথা বলে না।
তারেক রহমান আরও বলেন, বিএনপির সরকার গঠন করায় তাদের জ্বালা ধরেছে। অন্তর্বর্তী সরকারের সময় যেসব ঘটনা ঘটেছে আপনারা তাদের সেসব বিষয়ে কিছু বলতে দেখেছেন? প্রতিবাদ করতে দেখেছেন? দেখেননি। কারণ তারা বিএনপি সরকারের উন্নয়ন পরিকল্পনা নস্যাৎ করতে চায়। বিএনপির সরকারের উন্নয়ন পরিকল্পনা নষ্ট হলে জনগণের ক্ষতি হবে। আপনাদের ক্ষতি। তাই এদের আপনাদেরও প্রতিহত করতে হবে।
বিএনপি সরকার কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে সারা দেশে ভোকেশনাল শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে। যাতে আগামী প্রজন্ম কর্মমুখী হয়ে গড়ে উঠতে পারে।
এর আগে দুপুর ২টায় মুষলধারে বৃষ্টির মধ্যে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে বৃষ্টি মাথায় নিয়ে খাল খনন কর্মসূচি ফলকের উদ্বোধন ও খালে নেমে শ্রমিকদের সঙ্গে নিজে মাটি কাটায় অংশগ্রহণ করেন। এ সময় হাজারো জনতা প্রধানমন্ত্রীর এই সরলতা দেখে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

ঘোড়াঘাটে পুকুরে বেলুন তুলতে গিয়ে প্রাণ হারাল শিশু নিরব
- হাসান আলী দিনাজপুর দক্ষিণ প্রতিনিধি । জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

সিরাজগঞ্জে ঈদকে ঘিরে পশুর হাট গুলোতে নিরাপত্তা জোরদার, মাঠে র্যাব-১২
- রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:০২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

আগৈলঝাড়ার বাকাল ইউনিয়নে দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
- মৃদুল দাস, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম।
- আপডেট টাইম : ০৬:৫০:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ১৩ হাজার ২৩৮টি অতিদরিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে সরকারি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক।
বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে কোনো দরিদ্র পরিবার যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতেই এই মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। সম্পূর্ণ স্বচ্ছতার সাথে প্রকৃত দুঃস্থদের মাঝেই এই চাল বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বাকাল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার সুরেশ সরকার, ইউনিয়ন পরিষদের সচিব সুবর্ণা মন্ডল, হিসাব সহকারী নাইম ইসলাম, সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ এবং গ্রাম পুলিশ সদস্যগণ। বাকাল ইউনিয়নে মোট ২ হাজার ২৯৮ জন কার্ডধারীর প্রত্যেকাকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৫টি ইউনিয়নে মোট ১৩ হাজার ২৩৮টি পরিবারের মাঝে এই ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। তার মধ্যে রাজিহার ইউনিয়ন: ২,৬৯৪ পরিবার, বাকাল ইউনিয়ন: ২,২৯৮ পরিবার, বাগধা ইউনিয়ন: ২,৬৭৮ পরিবার, গৈলা ইউনিয়ন: ২,৮৭৪ পরিবার, রতœপুর ইউনিয়ন: ২,৬৯৪ পরিবার। উপজেলার ৫টি ইউনিয়নেই পর্যায়ক্রমে শতভাগ স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রেখে পবিত্র ঈদুল আযহার আগেই এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে ।

রায়গঞ্জে ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত
- মুহাম্মদ নজরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম।
- আপডেট টাইম : ০৬:২১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে হাইব্রিড ধান চাষের আধুনিক কলাকৌশল প্রয়োগে অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) উপজেলার ধানগড়া বাজারে স্থানীয় কৃষকদের হাইব্রিড ধান চাষের আধুনিক প্রযুক্তি ও রোগবালাই দমনে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
ডিলার মোঃ জাকির হোসেন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের বগুড়া রিজিওনাল সেলস্ ম্যানেজার মানিক রাহা, ডিলার মোঃ মামুনুল হক( পাপ্পু)। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার মোসা, সানোয়ারা বেগম, এএসও সবজি এবং বায়োপেষ্টিসাইড মো, জাহেদুল ইসলাম, উল্লাপাড়া টেরিটোরি সেলস অফিসার আল আমিন প্রমুখ।
কর্মশালায় বক্তারা গুণগত মানসম্পন্ন হাইব্রিড ধানের উৎপাদন ও ফলন বৃদ্ধিতে ব্র্যাকের বীজের গুরুত্ব তুলে ধরেন। চাষাবাদের আধুনিক পদ্ধতি হিসেবে মাটি নির্বাচন, মাটির পিএইচ পরীক্ষা ও নিয়ন্ত্রণ, জমি শোধন এবং সঠিক দূরত্বে বীজ রোপণের উপর বিস্তারিত আলোচনা করেন। এছাড়া মাটির গুণাগুণ অনুযায়ী সারের সঠিক ব্যবহার এবং সেচ প্রয়োগের সময়সূচী মেনে চলার পরামর্শ দেন।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে হাইব্রিড ধানের মড়ক বা ধানের শিষ ব্লাষ্ট রোগসহ কাণ্ডপচা রোগের আধুনিক প্রতিকার নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে ভাইরাসজনিত রোগ নিয়ন্ত্রণে জাব পোকা (এফিড) দমনের রাসায়নিক ও ম্যানুয়াল পদ্ধতিগুলো কৃষকদের হাতে-কলমে শিখিয়ে দেওয়া হয়।
ব্র্যাক সিডের পক্ষ থেকে জানানো হয়, দেশব্যাপী কৃষক পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি ব্যবস্থাপনায় আরও দক্ষ হয়ে উঠবে। এর ফলে হাইব্রিড ধান চাষে ঝুঁকি কমবে এবং হাইব্রিড জাতের কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে ব্র্যাক সিডের হাইব্রিড ধান রাজা কৃষকদের মাঝে বিতরণ করা হয় ।

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগে একই দলে দেখা যাবে সাকিব ও তাসকিনকে
- ক্রিড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৬:০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
২০২৬ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরু হতে এখনো বাকি দেড় মাস। শুক্রবার থেকেই ফ্র্যাঞ্চাইজিগুলো তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করেছে। এখন পর্যন্ত দুই বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন এবারের এলপিএলে। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ খেলবেন একই দলে।
গত রাতে সাকিবকে সরাসরি চুক্তিতে নিয়েছে জাফনা কিংস। আজ ফ্র্যাঞ্চাইজিটি তাসকিনকে দলে ভিড়িয়েছে। এলপিএল নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের তারকা পেসারের দল পাওয়ার কথা নিশ্চিত করেছে। তাসকিনকে নিয়ে এলপিএল লিখেছে, ‘জাফনার বোলিং আক্রমণে যোগ হলো এক ভয়ংকর ফাস্ট-বোলিং শক্তি। তাসকিন আহমেদকে নিয়ে ২০২৬ এলপিএলের আগে বোলিংয়ে শক্তি বাড়াল জাফনা কিংস। গতি রয়েছে অনেক। পাশাপাশি আগ্রাসন ও বড় ম্যাচের চাপ সামলানোর ক্ষমতা রয়েছে তার।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাইরে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত মুখ এখন তাসকিন। জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাতের টি-টেনের পাশাপাশি খেলেছেন এলপিএলেও। সবশেষ ২০২৪ এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে ৩ ম্যাচে ১০.২৭ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। এই একবারই তিনি এলপিএলে খেলেছেন।
আন্তর্জাতিক ক্রিকেটেও সময়টা দারুণ কাটছে তাসকিনের। পাকিস্তান-নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে সিরিজ, পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই—এ বছর বাংলাদেশের সাফল্যে অসাধারণ অবদান রেখেছেন তিনি। ৫ ওয়ানডে খেলে এ বছর ৫.২৮ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। আর সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে পেয়েছেন ৬ উইকেট।
২ বছর পর মাঠে গড়াচ্ছে এলপিএল। সবশেষ ২০২৪ সালে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা কিংস। এবার এলপিএল শুরু হচ্ছে ১৭ জুলাই থেকে। ফাইনাল ৮ মার্চ। কলম্বো ক্যাপস, ক্যান্ডি রয়্যালস, জাফনা কিংস, ডাম্বুলা সিক্সার্স, গল গ্যালান্টস—এই পাঁচ দল অংশ নিচ্ছে এবার। এবার পঞ্চমবারের মতো হচ্ছে এলপিএল।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই ঝড়ে লণ্ডভণ্ড বইমেলা প্রাঙ্গণ
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৫:৪৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী অনুষ্ঠান এবং খাল পুনঃখনন কাজের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তবে তিনি উদ্বোধনের আগেই ঝড় ও বৈরী আবহাওয়ায় ভেঙে গেছে বইমেলার কয়েকটি স্টল। এতে আয়োজক ও প্রকাশকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও হতাশা।
শনিবার (২৩ মে) দুপুর ২টা ২০ মিনিটের দিকে হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায়। পরে শুরু হয় দমকা হাওয়া ও ঝড়। এতে মেলার মাঠে নির্মাণাধীন ও অস্থায়ীভাবে প্রস্তুত করা কয়েকটি স্টল ক্ষতিগ্রস্ত হয়। কিছু স্টলের টিন ও ত্রিপল উড়ে যায় এবং বাঁশের কাঠামো ভেঙে পড়ে।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রিশাল সফরকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এলাকায় আয়োজন করা হয়েছিল বিশেষ বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে থাকলেও আকস্মিক ঝড়ে মেলার পরিবেশে বিঘ্ন ঘটে।
মেলার কয়েকজন স্টল মালিক জানান, অনেক কষ্ট ও ব্যয় করে স্টল প্রস্তুত করা হয়েছিল। তবে ঝড়ে মুহূর্তেই ক্ষতি হয়ে গেছে। এখন দ্রুত সংস্কার কাজ চালিয়ে উদ্বোধনের আগেই সবকিছু প্রস্তুত করার চেষ্টা চলছে।
আয়োজকরা জানান, ক্ষতিগ্রস্ত স্টলগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময়েই অনুষ্ঠান ও বইমেলার কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেন তারা।

পারমাণবিক অস্ত্র ইস্যুতে সমঝোতা না হওয়ায় হতাশ জাতিসংঘ
- আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৫:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তি (এনপিটি) পর্যালোচনা সম্মেলন কোনো ঐকমত্য ছাড়াই শেষ হওয়ায় হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি এটিকে বিশ্বকে আরও নিরাপদ করার একটি হারানো সুযোগ বলে উল্লেখ করেছেন।
শনিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে গুতেরেস এ উদ্বেগ জানান। তিনি বলেন, সদস্য রাষ্ট্রগুলোর সক্রিয় অংশগ্রহণ তিনি স্বাগত জানালেও সম্মেলনটি প্রত্যাশা পূরণ করতে পারেনি।
তিনি বলেন, আন্তর্জাতিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে এমন কঠিন সময়ের মধ্যে সম্মেলনের ব্যর্থতা বিশেষভাবে হতাশাজনক।
গুতেরেস সব দেশকে উত্তেজনা কমানো এবং পারমাণবিক ঝুঁকি হ্রাসে সংলাপ ও কূটনীতির সব পথ ব্যবহার করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গঠনই জাতিসংঘের সর্বোচ্চ নিরস্ত্রীকরণ অগ্রাধিকার।

মামলার কাগজ গায়েব করে চাঁদাবাজি, শেষ পর্যন্ত ধরা
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৫:২৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
নওগাঁয় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে রায়ের জন্য অপেক্ষমাণ একটি মামলার গুরুত্বপূর্ণ নথি চুরি করে চাঁদা দাবির অভিযোগে দুই কর্মচারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত থেকে চুরি হওয়া নথি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুর ১টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত বৃহস্পতিবার (২১ মে) নওগাঁ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত থেকে মামলার ওই নথিগুলো হারিয়ে যায়। এরপর শুক্রবার (২২ মে) দিনব্যাপী রাজশাহী, নওগাঁ ও বগুড়া জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নওগাঁ সদর উপজেলার সিংবাচা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এস এম আকাশ (২৬), খয়রাবাদ গ্রামের করিম সরদারের ছেলে পলাশ। তিনি যুগ্ম জেলা ও দায়রা আদালত-২ এর পিয়ন ও পলাশের ভাই আরিফ সাপাহার সাব জজ আদালতের পিয়ন এবং শহরের বকুল তলা এলাকার আমজাদের ছেলে সবুজ (৪০)। তিনি কোর্টের মুহুরি হিসেবে কাজ করতেন।
পুলিশ সুপারের তত্ত্বাবধানে শুক্রবার ডিবির অফিসার ইনচার্জ হাসিবুল্লাহ হাবিবের নেতৃত্বে একটি দল দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর ৯০৪/২০২২ নং মামলাটির রায় ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ওই মামলার নথি চুরি হয়ে যায়। সেই সঙ্গে চুরি হওয়া নথিটি ফেরত দেওয়ার বিনিময়ে একটি অজ্ঞাত নাম্বার থেকে আদালতের এক কর্মচারীর নিকট ফোন করে ত্রিশ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।
বিষয়টি গত বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ জেলা ও দায়রা জজ আমাকে অবগত করেন। বিচারক বলেন, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত ২ নওগাঁ হতে রায়ের জন্য অপেক্ষমাণ একটি গুরুত্বপূর্ণ মামলার নথি চুরি হয়ে গেছে। বিষয়টি জানার পর ডিবি পুলিশকে চোর শনাক্তসহ মামলার নথি উদ্ধারের জন্য নির্দেশনা দেওয়া হয়। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ের মধ্যেই মূল চোরকে শনাক্ত করা হয়। এ জন্য প্রথমে রাজশাহীর বাগমারায় অভিযান পরিচালনা করা হয়। পরে নওগাঁ সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের সিংবাচা বাজার থেকে এস এম আকাশকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আকাশ তার বাড়ির আঙিনায় একটি খড়ের পালা থেকে নথিটা বের করে দেয়।
এসপি বলেন, পরবর্তীতে আকাশের দেওয়া তথ্যমতে নওগাঁ সদর ও বগুড়া জেলার আদমদিঘি উপজেলায় অভিযান চালিয়ে যুগ্ম জেলা ও দায়রা আদালত-২ এর পিয়ন পলাশকে ও পলাশের ভাই সাপাহার সাব জজ আদালতের পিয়ন আরিফ এবং সর্বশেষ কোর্টের মুহুরি সবুজকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, আসামি এস এম আকাশ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করে তিনজনের নামসহ অজ্ঞাতনামা কয়েকজন জড়িত থাকার কথা উল্লেখ করেন। আর এর পিছনে কী উদ্দেশ্য আছে তা উদ্ঘাটন করার জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।

ঈদুল আযহা উপলক্ষে আগৈলঝাড়ায় দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
- মৃদুল দাস, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম।
- আপডেট টাইম : ০৫:১৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ১৩ হাজার ২৩৮টি অতিদরিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে সরকারি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক।
বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে কোনো দরিদ্র পরিবার যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতেই এই মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। সম্পূর্ণ স্বচ্ছতার সাথে প্রকৃত দুঃস্থদের মাঝেই এই চাল বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বাকাল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার সুরেশ সরকার, ইউনিয়ন পরিষদের সচিব সুবর্ণা মন্ডল, হিসাব সহকারী নাইম ইসলাম, সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ এবং গ্রাম পুলিশ সদস্যগণ। বাকাল ইউনিয়নে মোট ২ হাজার ২৯৮ জন কার্ডধারীর প্রত্যেকাকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৫টি ইউনিয়নে মোট ১৩ হাজার ২৩৮টি পরিবারের মাঝে এই ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। তার মধ্যে রাজিহার ইউনিয়ন: ২,৬৯৪ পরিবার, বাকাল ইউনিয়ন: ২,২৯৮ পরিবার, বাগধা ইউনিয়ন: ২,৬৭৮ পরিবার, গৈলা ইউনিয়ন: ২,৮৭৪ পরিবার, রত্নপুর ইউনিয়ন: ২,৬৯৪ পরিবার। উপজেলার ৫টি ইউনিয়নেই পর্যায়ক্রমে শতভাগ স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রেখে পবিত্র ঈদুল আযহার আগেই এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে ।

২০২৬ বিশ্বকাপের পথে প্রথম আর্জেন্টাইন ফুটবলার
- ক্রিড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৪:৫৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়ে ধোঁয়াশাটা অনেক আগে থেকেই রেখেছিলেন লিওনেল মেসি। তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে চূড়ান্ত বার্তাটা তিনিই দেবেন। বিশ্বকাপের আর ২০ দিন বাকি থাকলেও এই বিষয়ে জনসম্মুখে কিছুই জানাননি তিনি। ফলে প্রশ্নটা ক্রমেই বাড়ছিল।
এবার মেসির কোচ রবার্তো আয়ালা বিষয়টি খোলাসা করলেন। বিশ্বকাপে লিওনেল মেসির অংশগ্রহণ নিশ্চিত করলেন আর্জেন্টিনার কোচিং স্টাফের এই সদস্য। রেডিও লা রেদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেসি ইতোমধ্যে নিশ্চিত। সে-ই প্রথম যে যাচ্ছে।’
বিশ্বকাপের দল নিয়েও কথা বলেছেন আয়ালা। তবে চূড়ান্ত তালিকা নিয়ে এখনই কিছু বলতে রাজি হননি তিনি। রসিকতা করে বলেছেন, ‘আমরা তালিকা তৈরি করছি মুছে ফেলা যায় এমন কলম দিয়ে। শেষ পর্যন্ত অপেক্ষা করুন, তারপর তালিকা দেব।’
সম্প্রতি ৩৭ বছর বয়সী মেসির অবসরের গুজব ছড়িয়ে পড়েছিল। এই নিয়ে কোচ লিওনেল স্কালোনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বলেও জানা গেছে। তবে আয়ালার এই মন্তব্য আর্জেন্টিনার কোটি কোটি সমর্থকের মনে বড় স্বস্তি এনে দিয়েছে।
আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৬ জুন অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে। এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন। ২০২২ বিশ্বকাপে মেসির হাত ধরে ৩৬ বছর পর এই শিরোপা ঘরে তোলে দলটি। সেই একই কাণ্ডারীর হাত ধরে আবারও বিশ্বকাপটা ঘরে তুলতে চাইবে আলবিসেলেস্তেরা।

রামিসা হত্যা মামলায় আজ আসছে ডিএনএ রিপোর্ট, রোববারের মধ্যেই চার্জশিট
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৪:২৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) টেস্ট সম্পন্ন হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান জানিয়েছেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন শনিবার (২৩ মে) পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি হাতে পেলে আগামীকাল রোববারের (২৪ মে) মধ্যেই মামলার চার্জশিট দেওয়া হবে।
শনিবার গণমধ্যমের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার সময় এসআই অহিদুজ্জামান বলেন, রামিসার ডিএনএ টেস্ট হয়েছে। আজ রিপোর্ট হাতে পেলে মামলার চার্জশিট আগামীকালই আদালতে জমা দিতে পারব।
গত ১৯ মে পল্লবী থানার মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি বাসায় পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গত বুধবার (২০ মে) আদালতে তোলা হয়ে সোহেল নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এও জানান, ঘটনার আগে তিনি ইয়াবা সেবন করেছিলেন।
একইদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জাতীয় প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা ও পদক বিতরণ
- রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৪:১৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা জাতীয় প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা ও পদক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ মে শনিবার ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত হয়।
অত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী। সহকারী শিক্ষা অফিসার এস এম আবু জুবায়ের ও সহকারী শিক্ষক আলমগীর হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি ভিপি আয়নুল হক। স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলাঙ বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম।উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান খান। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম মিরর,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,আব্দুল কুদ্দুস মন্ডল, ঘুরকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মন্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা,ধানঘড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনাতন কুমার।
উপজেলার ১৮৫ টি স্কুলের ইউনিয়ন পর্যায়ের প্রাথমিক ভাবে বিজয়ী ছাত্র ছাত্রীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
এছাড়া বিএনপির নেতৃবৃন্দ শিক্ষা অফিসের কর্মকর্তা উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রমুখ। এমপি ভিপি আয়নুল হক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে বলেন,প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সময় উপযোগী করতে সরকার সকল ধরনের সহযোগিতা করবে। খেলাধূলার মাধ্যমে কোমলমতি শিশুরা মাদক থেকে দূরে থাকবে।

কুড়িগ্রামে মহানবী (সাঃ) ও আয়েশা (রাঃ) কে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের পর আটক
- মোঃ কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম।
- আপডেট টাইম : ০৩:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ সহায়তা পেল দরিদ্র পরিবার
- মনিরুজ্জামান মনির (ধুনট) বগুড়া প্রতিনিধি: জনতার কন্ঠ.কম
- আপডেট টাইম : ০৩:৪২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

বাংলাদেশে শিশুদের ওপর বর্বরতায় ইউনিসেফের উদ্বেগ
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম
- আপডেট টাইম : ০২:০০:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
সম্প্রতি বাংলাদেশে শিশুদের ওপর সংগঠিত বর্বরতায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ বলেছে এই ধরনের নির্মমতা দেখে তারা গভীরভাবে ‘মর্মাহত ও স্তম্ভিত’। একইসঙ্গে শিশুর প্রতি সহিংসতা বন্ধে অপরাধীদের পার পেয়ে যাওয়ার সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানিয়েছে ইউনিসেফ।
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এক বিবৃতিতে এ কথা বলেন। শুক্রবার ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, চলতি বছর এ পর্যন্ত বাংলাদেশে নারী এবং শিশুদের ওপর নির্মম ও যৌন সহিংসতার খবর যেভাবে বাড়ছে, তাতে দেশব্যাপী শিশু ও জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধব্যবস্থা জোরদার করা জরুরি।
প্রতিরোধ, অভিযোগ দায়ের, প্রাতিষ্ঠানিক সুরক্ষা, শিশুবান্ধব পুলিশ ও বিচারব্যবস্থা এবং সামাজিক সেবার ঘাটতিগুলো দ্রুত দূর করতে হবে।
শিশু, নারী, পরিবার ও সমাজের যেকোনো সহিংসতা বা নির্যাতনের বিরুদ্ধে সবাইকে মুখ খোলার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, সমাজে নীরবতা বজায় থাকলে সহিংসতা আরও ছড়িয়ে পড়ে।
এই ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা ও প্রয়োজনীয় সেবা পেতে চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। এ ছাড়া নির্যাতনের শিকার নারী ও শিশুদের মর্যাদার প্রতি সম্মান জানিয়ে তাদের ছবি ও ভিডিও শেয়ার না করার আহ্বান জানিয়েছে ইউনিসেফ।
বিবৃতিতে বলা হয়, নির্যাতনের শিকার নারী ও শিশুদের ছবি, ভিডিও বা ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একধরনের নতুন নির্যাতন। যারা এগুলো শেয়ার করেন, তারা মূলত ভুক্তভোগী ও তাদের পরিবারের মানসিক কষ্ট আরও বাড়িয়ে দেন এবং ভুক্তভোগীদের প্রতি চরম অসম্মান প্রদর্শন করেন।
চীনের কয়ালখনিতে গ্যাস বিস্ফোরণ: ৯০ জনের লাশ উদ্ধার
- আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০১:৪৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
চীনের উত্তরাঞ্চলে একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ৯০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ৯ জন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এখনও উদ্ধার অভিযান চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, আরও অন্তত ৯ জন নিখোঁজ রয়েছেন। খনিটির ভেতরে কতজন আটকা পড়ে আছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খনি এলাকার কিনইউয়ান কাউন্টির জরুরি ব্যবস্থাপনা ব্যুরো জানিয়েছে, ৪০০ থেকে ৫০০ জনের একটি দল মাটির নিচে উদ্ধার কাজ চালাচ্ছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শানসি প্রদেশের চাংঝি শহরের লিউশেনইউ কয়লাখনির ভেতরে কার্বন মনোক্সাইডের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছিল।
স্থানীয় সময় শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিস্ফোরণটি ঘটে। তখন খনির ভেতরে ২৪৭ শ্রমিক কাজ করছিলেন। শনিবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।
বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা উৎপাদনকারী অঞ্চল শানসি দীর্ঘদিন ধরেই খনি দুর্ঘটনার জন্য কুখ্যাত। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে অতীতেও সেখানে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে।
চীনের মোট জ্বালানি ব্যবহারের অর্ধেকের বেশি এখনো কয়লার ওপর নির্ভরশীল, যদিও সাম্প্রতিক বছরগুলোতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর চেষ্টা চলছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে। ঘটনাটি প্রেসিডেন্ট শি জিনপিংকে অবহিত করা হয়েছে। তিনি দ্রুত সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে ৩ জন নিহত
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০১:৩৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
কুষ্টিয়ার খোকসা উপজেলায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় আরও ২৫/৩০ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার শিমুলিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
বিস্তারিত আসছে…

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আরও দুই বাংলাদেশির মৃত্যু, সংখ্যা বেড়ে ৩৯
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ১২:০৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
রাশিয়ায় উন্নত জীবনের আশায় গিয়ে যুদ্ধে জড়িয়ে আরও দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। এতে ইউক্রেনের বিরুদ্ধে রুশ বাহিনীর হয়ে যুদ্ধে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে অন্তত ৩৯ জনে দাঁড়িয়েছে।
নিহতরা হলেন মাদারীপুরের সুরুজ কাজী (৩৫) এবং কিশোরগঞ্জের জাহাঙ্গীর হোসেন (২৪)। এর বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় কুমিল্লার ইউসুফ খান নামের আরেক বাংলাদেশির মৃত্যুর খবরও পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে।
মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগড়াছড়া এলাকার বাসিন্দা সুরুজ কাজী জীবিকার খোঁজে রাশিয়া গিয়েছিলেন বলে পরিবারের দাবি। পরে যুদ্ধক্ষেত্র থেকেই তার মৃত্যুর খবর আসে। গত বুধবার রাতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিবারে শোকের ছায়া নেমে আসে।
সুরুজ তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন। তার বাবা শাহাবুদ্দিন কাজী বলেন, ছেলেটা ভালো থাকার আশায় বিদেশে গিয়েছিল, এখন সব শেষ হয়ে গেল। তিনি ছেলের মরদেহ শেষবারের মতো দেখতে চান বলে জানান।
পরিবার জানায়, মাত্র তিন মাস আগে ঠান্ডাজনিত রোগে সুরুজের দুই বছরের ছেলে মারা যায়। সন্তান হারানোর শোক কাটতে না কাটতেই স্বামীকে হারিয়ে দিশেহারা স্ত্রী সুমাইয়া আক্তার।
অন্যদিকে, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের বাগপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন কয়েকদিন আগে যুদ্ধক্ষেত্রে নিহত হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে চলতি মাসেই একই জেলার আরেক যুবক রিয়াদ রশিদ ড্রোন হামলায় নিহত হন।
অভিযোগ রয়েছে, ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি ও দালাল চক্র বাংলাদেশি যুবকদের রাশিয়া পাঠাচ্ছে। পরে সেখানে পৌঁছানোর পর অনেককে সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে।
গোপালগঞ্জ জেলার কয়েকটি পরিবারের অভিযোগ, নির্মাণ খাতে চাকরির আশ্বাস দিয়ে তাদের স্বজনদের রাশিয়ায় নেওয়া হলেও পরে যুদ্ধ করতে বাধ্য করা হয়েছে। এ ঘটনায় একটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে থানায় অভিযোগও করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় রাশিয়ায় অবস্থানরত এক বাংলাদেশি তরুণ দাবি করেন, চাকরির কথা বলে তাদের সাতজনকে নেওয়া হয়েছিল। পরে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। তার ভাষ্য অনুযায়ী, তাদের মধ্যে তিনজন ইতোমধ্যে মাইন ও ড্রোন বিস্ফোরণে নিহত হয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, একজনকে রাশিয়ায় পাঠাতে পারলে দালাল চক্র বিপুল অর্থ আয় করে। নাগরিকত্ব ও উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে অনলাইনের মাধ্যমে লোক সংগ্রহ করা হচ্ছে এবং পরে তাদের একটি অংশকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ যেন যুদ্ধের উদ্দেশ্যে রাশিয়া বা ইউক্রেনে যেতে না পারে, সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানানো হয়েছে।
সরকার বলছে, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা ও মানবপাচার ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হবে।

আজ থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি শুরু
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ১১:৫৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
নানা আলোচনা-সমালোচনা ও সিদ্ধান্ত পরিবর্তনের পর অবশেষে আজ শনিবার (২৩ মে) থেকেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহার ছুটি শুরু হয়েছে। ফলে সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি কার্যকর হলো।
শুক্রবার (২২ মে) রাত ৯টার পর বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া।
তিনি জানান, ‘শনিবার থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদের ছুটি শুরু হবে। এদিন সব বিদ্যালয় বন্ধ থাকবে। আগামী ৬ জুন পর্যন্ত ছুটি চলবে।’
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছিল, ঈদের আগের এই শনিবার বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলবে। সে অনুযায়ী শিক্ষার্থীদের উপস্থিত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছিল।
মূলত রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে গত ২৪ মার্চ জারি করা এক নির্দেশনায় ঈদের ছুটির পর টানা ১০টি শনিবার বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানান শিক্ষকরা। প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শনিবার স্কুল বন্ধ রাখার জন্য অধিদপ্তরে লিখিত আবেদনও করা হয়।
শিক্ষকদের সেই দাবির পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করে সরকার। ফলে ঈদের আগে শনিবার থেকেই ছুটিতে গেল দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো।

যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতাই আলোচনার পথে মূল বাধা
- আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১১:৪৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের বারবার বিশ্বাসঘাতকতা, পরস্পরবিরোধী অবস্থান ও অতিরিক্ত দাবির কারণেই পাকিস্তানের মধ্যস্থতায় চলমান আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে।
শুক্রবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আরাগচি বলেন, কূটনীতিতে যুক্তরাষ্ট্রের বারবার প্রতিশ্রুতি ভঙ্গ, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন ও আলোচনায় অতিরিক্ত শর্ত চাপিয়ে দেওয়াই বর্তমান সংকটের মূল কারণ।
তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন একদিকে কূটনৈতিক আলোচনা চালিয়েছে, অন্যদিকে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছে। এ ছাড়া আলোচনার সময় যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে অবস্থান পরিবর্তন করেছে এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ও প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধের মতো দাবি তুলেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস থাকা সত্ত্বেও তেহরান দায়িত্বশীলভাবে আলোচনায় অংশ নিচ্ছে এবং একটি ন্যায়সঙ্গত ও যুক্তিসংগত সমাধানে পৌঁছাতে চেষ্টা করছে।
অন্যদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে শক্তি প্রয়োগের বিরোধিতা করেন। তিনি জাতিসংঘ সনদের নীতিমালা মেনে কূটনৈতিক উপায়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার আহ্বান জানান।
এদিকে শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এখনো কোনো চূড়ান্ত অগ্রগতি হয়নি।
টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য অত্যন্ত গভীর, বিশেষ করে গত কয়েক মাসের ঘটনাগুলোর পর।
তবে পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের তেহরান সফরের প্রসঙ্গ তুলে তিনি জানান, আলোচনাটি এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। সূত্র : প্রেস টিভি

হামলার ঘটনায় যাদের আসামি করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ১১:২৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, ইট-পাটকেল নিক্ষেপ ও ছিনতাইয়ের অভিযোগে মামলা করা হয়েছে।
শুক্রবার (২২ মে) রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের ৮ নেতার নামসহ অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করে এ মামলা করেন।
মামলায় আসামি করা হয়েছে ইসলামী ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহসভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ ৮ জনকে।
এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারীসহ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
এ সময় হামলাকারীরা ঘুসি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে বলে অভিযোগ করা হয়।
হামলায় নাসীরুদ্দীন পাটোয়ারী, তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ কয়েকজন আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এছাড়া হামলার সময় একটি ডিএসএলআর ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগও আনা হয়েছে। ছিনতাই হওয়া মালামালের মধ্যে একটি সনি আলফা এ৬৪০০ ক্যামেরা, ট্যামরন লেন্স ও মেমোরি কার্ড রয়েছে, যার মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।
মামলায় আরও বলা হয়, স্থানীয় এনসিপি নেতাকর্মী ও সাধারণ মানুষ এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মামলার পর ঝিনাইদহ সদর থানার প্রধান গেটে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় তারা ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানামূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মাসুদ
- তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১০:৫৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

চাপ বেড়েছে যমুনা সেতুতে
২৪ ঘণ্টায় সোয়া তিন কোটি টাকা টোল আদায়
- নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৯:৫০:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
স্বজনদের সঙ্গে ঈদ করতে ঘরে ফিরছে কর্মজীবি মানুষ। আগামি সোমবার থেকে ঈদের সরকারি ছুটি শুরু হলেও দুদিন আগে থেকেই ঘরমুখো মানুষের চাপ বেড়েছে উত্তরের মহাসড়কে। ফলে যমুনা সেতুতে যানবাহনের চাপ দিগুন বেড়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩৪ হাজারেরও বেশি যানবাহন চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ টাকারও বেশি। এদিকে যানবাহনের চাপ বাড়লেও কোথায় কোন যানজট বা ধীরগতির খবর পাওয়া যায়নি।
শনিবার (২৩ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, শুক্রবার (২২ মে) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা ।
এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ১৮ হাজার ৮৫৯টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা। অপরদিকে পশ্চিম টোলপ্লাজায় ১৬ হাজার ১০৭ টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১হাজার ৯৫০ টাকা।
যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, শুক্রবার বিকেল থেকে এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। গতকাল পর্যন্তও ১৪টি বুথে টোল আদায় করা হয়েছে। যানবাহনের চাপ সামলাতে আজ থেকে আরও ৪টি অতিরিক্ত বুথ চালু করা হবে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তু জানান, ঈদে ঘরেফেরা মানুষের নিরাপত্তা ও যানজট নিরসনে ৬ শতাধিক পুলিশ ফোর্স নিয়োজিত রয়েছে। আশা করছি এবারের ঈদযাত্রাও হবে শান্তিপূর্ণ।

সিরাজগঞ্জে সাড়ে তিন হাজার কোটি টাকার পশু কেনাবেচার আশা
- জৈষ্ঠ্য প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৯:৪৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় সোয়া ৬ লাখ গবাদি পশু। জেলার বিভিন্ন উপজেলায় কয়েক হাজার খামার ও গৃহস্তের বাড়ি বাড়ি এসব পশু উৎপাদন করা হয়েছে। উৎপাদিত পশু জেলার মোট চাহিদার দিগুণ। অতিরিক্ত গরু-ছাগল রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে। আর এসব পশু থেকে সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি লেনদেন হওয়ার কথা জানিয়েছে প্রাণি সম্পদ বিভাগ।
জানা যায়, মৎস্য ও শস্যের পাশাপাশি গবাদিপশু পালনেও দেশের অন্যতম জেলা সিরাজগঞ্জ। এ জেলাতেই রয়েছে দেশের বৃহৎ দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্কভিটা। যমুনার চরাঞ্চলে রয়েছে বিস্তৃর্ণ গো-চারণ ভূমি। যে কারণে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ঘরে ঘরে পালিত হয় গরু, মহিষ, ছাগল ও ভেড়া। এছাড়াও জেলার বিভিন্ন অঞ্চলে সহস্রাধিক গো খামার রয়েছে। খামারগুলোতে গাভীর পাশাপাশি ষাড় পালন করা হয়।
প্রতি বছর কোরবানির ঈদকে সামনে রেখে ৬ মাস আগে থেকে ষাড়সহ গবাদিপশু পালনের প্রস্তুতি চলতে থাকে। খামারিরা সন্তানের মতো করে পশুগুলোকে লালন-পালন করে। ঈদকে কেন্দ্র করে বসা স্থায়ী ও অস্থায়ী হাটে এসব গবাদি পশু বিক্রি করা হয়।
সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর কোরবানির জন্য এ বছর গরু, মহিষ, ছাগল ও ভেড়া মিলে মোট ৬ লাখ ১৭ হাজার ৭২৩টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। জেলার মোট চাহিদা ২ লাখ ৯৩ হাজার পশু। উদ্বৃত্ত ৩ লাখ ২৪ হাজার ৭২৩টি গবাদি পশু ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, নারায়নগঞ্জসহ বিভিন্ন জেলায় যাবে।
জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে ৪৭টি পশুর হাট বসছে। এর মধ্যে রতনকান্দি, কান্দাপাড়া, শালুয়াভিটা, তালগাছি, এনায়েতপুর, বোয়ালিয়া, চান্দাইকোনা, সলঙ্গা, সমেশপুর, চান্দাইকোনা, উল্লাপাড়া গ্যাসলাইন, সমেশপুর ও সোহাগপুর গুরুত্বপূর্ণ। এসব হাটে সিরাজগঞ্জ ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে ক্রেতারা আসেন।
ইতিমধ্যে কোরবানির পশুর হাটগুলো জমে উঠেছে। সপ্তাহের প্রতিদিনই একাধিক অঞ্চলে বসছে গরু-ছাগলের হাট। এসব হাটে হাজার হাজার ক্রেতা-বিক্রেতার সমাগমে মুখরিত হয়ে উঠছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বেপারীরা এসে পশু কিনে ট্রাক-পিকআপযোগে নিয়ে যাচ্ছেনা।
তবে গো-খাদ্যের বেশি দামের তুলণায় পশুর দাম কম হওয়ায় হতাশ খামারীরা। উৎপাদন খরচের চেয়েও কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।
বোয়ালিয়া হাটে আসা বিক্রেতা মো. ছানোয়ার হোসেন বলেন, সকাল ৯টায় গরু নিয়ে এসেছি। দুপুর ১টা পর্যন্ত বসে আছি। গ্রাহকেরা যে দাম বলে তাতে ১০ হাজার টাকা লোকশান হবে।
ইউনুস নামে অপর এক বিক্রেতা বলেন, আমার গরু উৎপাদনে খরচ ১ লাখ ৫০ হাজার টাকা। গাড়ীভাড়া করে এনে ১০ হাজার টাকা লস দিয়ে ১ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করলাম।
আব্দুল হাকিম নামে এক গৃহস্ত বলেন, তিন বছর ধরে গরু পালন করে যে খরচ হয়েছে সেই চালান দামও কেউ বলছে না।
সোলায়ামান হোসেন নামে এক বিক্রেতা বলেন, ৯ মাস আগে ১ লাখ ৪ হাজার টাকায় গরু কিনেছি। ৯ মাসে আরও ৮০ হাজার টাকা খরচ হয়েছে। এখন হাটে সেই গরুর দাম ১ লাখ ৪০ হাজার টাকা বলছে। এ দামে বেঁচলে ৫০ হাজার টাকা লোকসান হবে।
নুরনবী নামে এক ক্রেতা বলেন, অনেকটা কম দামে পছন্দমতো গরু কিনতে পেরেছি। গরুর আমদানি অনেক।
আব্দুল হাই নামে এক বেপারী বলেন, এবার তুলণামুলক কম দামেই গরু কিনতে পেরেছি। এখন পর্যন্ত ১২টি গরু কিনেছেন বলে তিনি জানান। এসব গরু তিনি ঢাকার গাবতলী হাটে বিক্রি করবেন বলে জানান।
বোয়ালিয়া হাটের ইজারাদার শাহাদত হোসেন বলেন, ঈদ উপলক্ষে এই হাটে প্রায় ২০ হাজার গরুর আমদানি হয়। এর মধ্যে আনুমানিক ৬/৭ হাজার গরু বিক্রি হয়।
সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক বলেন, এ বছর কোরবানির জন্য ৬ লাখ ১৭ হাজার ৭২৩টি গবাদি পশু প্রস্তুত হয়েছে। এসব পশু বিক্রির মাধ্যমে জেলায় অর্থনৈতিক ট্রানজেকশন হবে সাড়ে ৩ হাজার কোটি টাকা। প্রাণি সম্পদ বিভাগ থেকে খামারিদের প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।
তিনি বলেন, জেলায় স্থায়ী-অস্থায়ী ৪৭টি হাটে এসব পশু বিক্রি হচ্ছে। বড় হাটগুলোতে দুটি ও ছোট হাটে একটি করে মোট ৩৯টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। আমি হাটগুলোতে ঘুরে ইন্ডিয়ান গরুর আমদানি দেখি নাই। এতে খামারিরা ন্যয্যমূল্য পাবে।

জলঢাকায় মাদক-জুয়া-চুরি-চাঁদাবাজি প্রতিরোধে কমিটি গঠন
- কামরুজ্জামান (কামরুল), নীলফামারী প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১১:৪২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬


অসুস্থ্য স্ত্রীর প্রতি স্বামীর অগাধ ভালবাসার বিরল নিদর্শন
- মো. দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১০:০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

ফুটবল বিশ্বকাপে আসছে বড় ৪ নিয়ম
- ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৯:৪০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
১৯৭০ সালে এসেছিল হলুদ ও লাল কার্ড। ২০১৮ সালে বিশ্বকাপে প্রথমবার ব্যবহার হয় ভিএআর। ২০২২ সালে কাতারে অতিরিক্ত সময় নাটকীয়ভাবে বাড়িয়ে দেওয়া হয়। এবার উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপেও আসছে বেশ কিছু নতুন নিয়ম। ৪টি নতুন নিয়ম বিশ্বকাপের চেহারাই বদলে দিতে চলেছে এবার।
হাইড্রেশন বিরতি গরমের মধ্যে খেলোয়াড়দের পানি পান করার বিরতি আগেও দেওয়া হতো। কিন্তু এবার প্রতিটি ম্যাচে বাধ্যতামূলকভাবে এই বিরতি থাকবে — আবহাওয়া যাই হোক না কেন। ঠান্ডা পরিবেশে বা বন্ধ ছাদের মাঠেও প্রতি অর্ধের মাঝামাঝিতে তিন মিনিটের বিরতি দেবেন রেফারি।
ফিফা জানিয়েছে, ‘কোনো আবহাওয়া বা তাপমাত্রার শর্ত থাকবে না। সব দলের জন্য সমান পরিস্থিতি নিশ্চিত করতে সব ম্যাচেই রেফারি এই বিরতি দেবেন।’
সমালোচকরা অবশ্য বলছেন, এতে ম্যাচ কার্যত চার ভাগে ভাগ হয়ে যায়; যা আমেরিকার শীর্ষ খেলাগুলোর ধাঁচে এবং মার্কিন সম্প্রচারকদের বিজ্ঞাপন দেওয়ার সুযোগ করে দেয়।
ভিএআরের নতুন ক্ষমতা আগে ভিএআর শুধু গোল, পেনাল্টি, সরাসরি লাল কার্ড ও ভুল পরিচয়ের ক্ষেত্রে পর্যালোচনা করতে পারত। এবার থেকে দ্বিতীয় হলুদ কার্ডের ঘটনাও ভিএআরে দেখা যাবে। এছাড়া ‘স্পষ্টভাবে ভুলভাবে দেওয়া কর্নার’ পর্যালোচনার সুযোগও পাবে ভিএআর, তবে শর্ত হলো, এই পর্যালোচনা তাৎক্ষণিকভাবে এবং খেলা পুনরায় শুরুতে দেরি না করে শেষ করতে হবে।
সময় নষ্ট করলে ‘শাস্তি’ গোলকিক, থ্রো-ইন আর বদলির ক্ষেত্রে এবার কাউন্টডাউন চালু হবে। কেউ বেশি সময় নিলে বল চলে যাবে প্রতিপক্ষের কাছে। মানে গোলকিক হয়ে যেতে পারে কর্নার, আর থ্রো-ইন চলে যেতে পারে অন্য দলের হাতে।
ইতোমধ্যে গোলকিপারদের জন্য আট সেকেন্ডের সীমা চালু আছে। এবার রেফারি মনে করলে থ্রো-ইন বা গোলকিকের জন্য পাঁচ সেকেন্ডের দৃশ্যমান কাউন্টডাউন শুরু করবেন। বদলির ক্ষেত্রে বোর্ডে নম্বর দেখানোর পর ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। না ছাড়লে বদলি খেলোয়াড় পরের স্টপেজের আগে নামতে পারবেন না। চোটের কারণে মাঠ ছাড়লে ওই খেলোয়াড়কে এক মিনিট বাইরে থাকতে হবে।
মুখ ঢাকলে লাল কার্ড প্রতিপক্ষের সঙ্গে বচসার সময় মুখ ঢাকলে এখন থেকে লাল কার্ড দেখানো যাবে। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস লিগে বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ানি রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়রের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকেছিলেন। পরে তাকে ‘বৈষম্যমূলক আচরণের’ দায়ে ছয় ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল। এই ঘটনার পরই নতুন এই নিয়ম এল।
এছাড়া সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে গেলেও লাল কার্ড দেখানো যাবে। দলীয় কর্মকর্তা খেলোয়াড়দের মাঠ ছাড়তে উস্কে দিলেও একই শাস্তি পাবেন। ফিফা জানিয়েছে, ‘যে দল ম্যাচ পরিত্যাগ করবে তারা নীতিগতভাবে সেই ম্যাচ হেরে যাবে।’
চলতি বছর আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে পেনাল্টির প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়রা মাঠ ছেড়েছিলেন। শেষমেশ ফিরে এসে ম্যাচ জিতলেও শিরোপা কেড়ে নেওয়া হয় তাদের কাছ থেকে।

পাকিস্তানেও ‘ককরোচ আওয়ামী লীগ’ প্রকাশ্যে!
- আন্তর্জাতিক ডেস্ক। জনতার কন্ঠ.কম
- আপডেট টাইম : ০৯:৩১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
ভারতে শুরু হওয়া ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ এবার ছড়িয়ে পড়েছে পাকিস্তানেও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটিতে ‘ককরোচ আওয়ামী লীগ’, ‘ককরোচ আওয়ামী পার্টি’ এবং ‘মুত্তাহিদা ককরোচ মুভমেন্ট’ এর মতো একাধিক ব্যঙ্গধর্মী রাজনৈতিক পেজ ও সংগঠনের আবির্ভাব ঘটেছে।
ভারতে গত ১৬ মে যাত্রা শুরু করা ‘ককরোচ জনতা পার্টি’ অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। তেলাপোকাকে প্রতীক হিসেবে ব্যবহার করা এই ব্যঙ্গ আন্দোলন নিজেদেরকে এমন এক জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে তুলে ধরছে, যারা বেকারত্ব, সামাজিক চাপ ও রাজনৈতিক হতাশার মধ্যে টিকে থাকার লড়াই করছে। খবর এনডিটিভির।
এবার সেই ধারণা সীমান্ত পেরিয়ে পাকিস্তানেও জনপ্রিয় হয়ে উঠছে। পাকিস্তানের ‘ককরোচ আওয়ামি পার্টি’র একটি পেজের বায়োতে লেখা হয়েছে, ‘তরুণদের রাজনৈতিক ফ্রন্ট, তরুণদের দ্বারা, পাকিস্তানের জন্য।’
আরেকটি পেজে লেখা হয়েছে, ‘যাদের এই ব্যবস্থা তেলাপোকা মনে করেছে, আমরা তাদেরই কণ্ঠস্বর।’
পাকিস্তানি সংস্করণগুলোর লোগো ভারতীয় সিজেপির মতো হলেও সেখানে সবুজ-সাদা রঙ ব্যবহার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি পাকিস্তানের প্রচলিত রাজনৈতিক দল ইমরান খানের পিটিআই, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ এবং পিপিপির বাইরে আলাদা পরিচয় তৈরির একটি প্রতীকী প্রচেষ্টা।
ভারতের ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, যিনি যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির ৩০ বছর বয়সী এক শিক্ষার্থী। তিনি আগে আম আদমি পার্টির রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ হিসেবেও কাজ করেছেন।
ভারতীয় সংস্করণটির নিজস্ব ওয়েবসাইট ও ইশতেহার থাকলেও পাকিস্তানি সংস্করণগুলো এখনো অনেকটাই ছড়ানো ও স্বতন্ত্র উদ্যোগনির্ভর।
উল্লেখ্য, ভারতে এই ব্যঙ্গ আন্দোলনের সূত্রপাত হয় ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের এক মন্তব্যকে ঘিরে। সুপ্রিম কোর্টের এক শুনানিতে তিনি কিছু বেকার তরুণ ও কর্মীকে ‘তেলাপোকা’ ও ‘পরজীবী’র সঙ্গে তুলনা করেন।
তিনি বলেছিলেন, ‘তেলাপোকার মতো কিছু তরুণ আছে, যাদের কোনো চাকরি নেই, পেশায় কোনো জায়গা নেই।’
তবে পরে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, ভুয়া ডিগ্রি ব্যবহার করে পেশায় প্রবেশকারীদের উদ্দেশ্যেই তিনি ওই মন্তব্য করেছিলেন।

স্বপ্নপূরণে দক্ষিণ কোরিয়ায় গিয়ে লাশ হয়ে ফিরেলন হাসিবুর
- জয়পুরহাট প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:৫৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের হাসিবুর রহমান। তিনি ওই গ্রামের নিজাবুল ইসলাম হিরোর বড় ছেলে। শুক্রবার (২২ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে তার মরদেহ নিজ গ্রামে এসে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসিবুর রহমান দক্ষিণ কোরিয়ার সেও ইয়াং ন্যাশনাল ইউনিভার্সিটির একজন আন্তর্জাতিক শিক্ষার্থী ছিলেন। গত ২ মে (শনিবার) মধ্যরাতে পার্ট-টাইম কাজ শেষে ইলেকট্রিক স্কুটার চালিয়ে রাস্তা পার হওয়ার সময় তিনি গুরুতর দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। পরে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৩ মে (রোববার) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে প্রায় তিন সপ্তাহ পর তার মরদেহ দেশে আনা হলো।
তার এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান শোক প্রকাশ করে বলেন, “হাসিবুর রহমান ছিল আমাদের গ্রামের গর্ব। অত্যন্ত ভদ্র ও স্বপ্নবাজ এই ছেলেটির এমন নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে গেছে। আমরা সবাই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।”
নিহতের বাবা নিজাবুল ইসলাম হিরো কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেটা ছোটবেলা থেকেই খুব মেধাবী ও শান্ত স্বভাবের ছিল। অনেক স্বপ্ন নিয়ে, কষ্ট করে তাকে বিদেশে পড়াশোনার জন্য পাঠিয়েছিলাম। ভেবেছিলাম সে একদিন মানুষের মতো মানুষ হয়ে পরিবারের মুখ উজ্জ্বল করবে। কিন্তু ভাগ্য যে এত নিষ্ঠুর হবে, তা কখনো কল্পনাও করিনি।”

ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকার আন্তরিক : প্রতিমন্ত্রী
- মো. দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:৫০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

মাজারে হামলা বন্ধ ও ৩ মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির কার্যকরের দাবি
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:৪২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
মাজারে হামলা বন্ধ ও ৩ মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা টাউন হল চত্ত্বরে ২২ মে শুক্রবার সকাল ১০ টায় তরিকত-এ ইসলামের চেয়ারম্যান সৈয়দ গোলাম মঈনউদ্দীন হিয়াজুড়ির সঞ্চালনায় ও ইঞ্জিনিয়ার কাজী ফেরদৌসের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংহতি প্রকাশ করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা।
এছাড়াও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার জাবেদ মজুমদার, ফায়জুল হিয়াজুড়ি, রাসেল দেওয়ান, মিনু হিয়াজুড়ি প্রমুখ।
বক্তারা বলেন, নির্মমভাবে বাংলাদেশে প্রতিদিনই মাজারে হামলা হচ্ছে। মা-বোন-কন্যারা ধর্ষিত হচ্ছে শুধুমাত্র বিচার না হওয়ায়। যদি ধর্ষকদের বিচার দ্রুত হতো, তাহলে আর এভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মা-বোন-কন্যারা ধর্ষিত হতো না। গত ১৩ বছর ধরে নতুনধারা ৩ মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে আন্দোলন করছে নতুনধারা; কিন্তু আগের সরকার, পরের সরকার বা বর্তমান সরকারও আইন করে ধর্ষকের ফাঁসির কার্যকরের জন্য কোনো আইনী পদক্ষেপ নিচ্ছে না। কারণ দিন শেষে সরকার আসে, সরকার যায়, কিন্তু তারা ধর্ষকদেরকে বিচারের আওতায় না এনে আশ্রয়-প্রশ্রয় দেয়।
যুদ্ধাপরাধী- দেশ বিরোধী জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতারা ধর্ষকদেরকে উসকানী দিচ্ছে। তার প্রমাণ এনসিপির নেতারা দলীয় নেত্রীদেরকে ধর্ষণ করতে চাইছে, জামায়াতের আমীর সমকামীদের মত যেখানে সেখানে চুমা দিয়ে বেড়াচ্ছে।
এসময় তরিকত-এ ইসলামের সভাপতি টিপু বলেন, আপনার বাবা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানসহ সকল মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে ‘মুক্তিযোদ্ধারা গাদ্দার’ বলেও সংসদে থাকে কি করে? তাহলে কি ধরে নেবো আপনি নিজেও যুদ্ধাপরাধীদের পক্ষে? যারা জ্বালানি তেল মজুত করে মববাজী করে সারাদেশে সংকট তৈরি করছে, আপনি তাদের পৃষ্ঠপোষক।
যদি তাই না হয়, তাহলে আগামী ১ সপ্তাহর মধ্যে ৭৪ জন এমপির বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা করার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ করে ব্যবস্থা নিন-প্রমাণ করুন আপনার রক্তে মুক্তিযোদ্ধার রক্ত প্রবাহিত, আপনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। দেশের রাজনৈতিক ষড়যন্ত্রকারীদেরকে সাথে নিয়ে দেশের অর্থনীতি, ধর্ম-মানবতা, শিক্ষা-সমাজ-সভ্যতাকে ধ্বংসকারী ইউনূস এবং তার সরকারের সকল উপদেষ্টা আইনের আওতায় আনা সময়ের দাবি। এই দাবি বিএনপি সরকার আমলে না নিলে, এদের বিচার না করলে জনগণ ক্ষমা করবে না। এসময় তিনি আরো বলেন, মামুনুলদের মত মানুষেরা এখন বলে- তাদেরকে ক্ষমতা দিলে তারা হরমুজ প্রণালি থেকে বাংলাদেশের তেলের জাহাজ উদ্ধার করে নিয়ে আসবে, তাহলে ক্ষমতা না পেয়েই কি তারা হরমুজে জাহাজ আটকে রাখার জন্য ইরানকে পরামর্শ দিয়েছে?
খবর: প্রেস বিজ্ঞপ্তি

এবার ১২ বছরের শিশু ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার
- জয়পুরহাট প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:৩৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
জয়পুরহাট শহরের আদর্শপাড়া এলাকায় ১২ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে লিটন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত লিটন ভুক্তভোগী শিশুটির সৎ বাবা।
ভুক্তভোগীর পরিবার ও থানা সূত্রে জানা যায়, শিশুটির মা স্থানীয় একটি ছাত্রাবাসে রান্নার কাজ করেন। গত সপ্তাহে তিনি প্রতিদিনের মতো কাজে গেলে, ঘরে একা থাকার সুযোগে পেশায় রিকশাচালক সৎ বাবা লিটন শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর বিষয়টি কাউকে না জানাতে তাকে ভয়ভীতিও দেখানো হয়। পরবর্তীতে গত ১৮ মে লিটন আবারও ঘরে ঢুকে কুপ্রস্তাব দিলে শিশুটি আতঙ্কিত হয়ে দৌড়ে মায়ের কর্মস্থলে গিয়ে পুরো ঘটনাটি খুলে বলে।
ভুক্তভোগী শিশুটির মা অভিযোগ করে বলেন, লিটন মাদকাসক্ত। আমি এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ করায় সে আমাকেও মারধর করেছে।
বৃহস্পতিবার (২১ মে) রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. রায়হানুল আলম জানান, শিশুটিকে বর্তমানে হাসপাতালের গাইনি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগী শিশুটির খোঁজখবর নেয়। অভিযুক্ত সৎ বাবা লিটনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ছিনতাইকারীর সঙ্গে লড়াই করে ছুরিকাঘাতে প্রাণ গেল কনস্টেবলের
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:৩১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
সাদা পোশাকে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ দিলেন র্যাব-৯-এর কনস্টেবল ইমন আচার্য্য। শুক্রবার (২২ মে) দুপুরের দিকে সিলেট কোতোয়ালী থানার অদূরে ক্বীন ব্রিজ সংলগ্ন সিলেটের সুরমা নদীর তীর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও র্যাব সূত্র জানায়, ঘটনার সময় ব্যক্তিগত কাজে ওই এলাকায় অবস্থান করছিলেন র্যাব সদস্য ইমন আচার্য্য।
এমন সময় কোতোয়ালি থানার অদূরে তোপখানা এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে পালাচ্ছিল ছিনতাইকারী আসাদুল আলম বাপ্পী (২২)। পালানোর পথে ক্বীন ব্রিজ সংলগ্ন চাঁদনীঘাট নদীর তীরে তাকে ঝাপটে ধরেন সাদা পোশাকে র্যাব সদস্য ইমন।
ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারী র্যাব সদস্যের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে ছিনতাইকারী আসাদুল আলম বাপ্পীকে আটক করেছে পুলিশ। সে নগরের কাজিরবাজার মোঘলটুলা এলাকার আবুল হোসেন ও রুবিনা বেগম দম্পতির ছেলে।
নিহত ইমন আচার্য্যের কনস্টেবল নম্বর ৬৯১৭৯০। তিনি দীর্ঘদিন ধরে র্যাব-৯ সিলেটে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী এলাকায়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ গণমাধ্যমকে বলেন, শুক্রবার দুপুরে সিলেট মেট্রোপলিটনের কোতোয়ালি থানার পশ্চিম পাশে পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধরার জন্য ধাওয়া করছিল।
এসময় ব্যক্তিগত কাজে সাদা পোশাকে র্যাব সদস্য ইমন আচার্য্য সেখানে ছিলেন। পুলিশকে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে দেখে তিনি তাকে ধরার চেষ্টা করেন। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারী তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আনুমানিক দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে হামলাকারী ছিনতাইকারী আসাদুল আলম বাপ্পীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি ছিনতাইকারীদের তৎপরতা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত কিছু দুর্বৃত্ত পথচারী ও সাধারণ মানুষের গতিবিধির সুযোগ নিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। বিশেষ করে একা চলাচল করা মানুষ ও অটোরিকশা যাত্রীদের টার্গেট করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এবার ছিনতাইকারীর ছুরিকাঘাতে খোদ র্যাব সদস্যের প্রাণ হারানোর ঘটনা ঘটল।

ফারিনের ভয়াবহ অভিজ্ঞতা, ধর্ষণের চেষ্টা থেকে অল্পের জন্য বাঁচলেন
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৬:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
রাজধানীর পল্লবীতে শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ডের পর যখন গোটা দেশ প্রতিবাদে উত্তাল ঠিক সেই সময়ে নিজের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ছোট পর্দার অভিনেত্রী ফারিন খান। মধ্যরাতে এক পেট্রোল পাম্পের ওয়াশরুমে চরম নিরাপত্তাহীনতায় পড়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তিনি।
ফারিন জানান ১৩ তারিখ জামালপুর যাওয়ার পথে রাত সোয়া ৩টার দিকে বাধ্য হয়ে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে যান তিনি। সেখানে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই তিনি বুঝতে পারেন পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পরক্ষণে তাকিয়ে দেখেন ভেন্টিলেটর দিয়ে দুটি হাত ঠিক তার গলার কাছে এগিয়ে আসছে।
ভয়ংকর সেই মুহূর্তের বর্ণনা দিয়ে ফারিন তার পোস্টে লেখেন ‘হয়তো আমি সময়মতো চিৎকার না দিলে আমাকে মেরে ফেলে সব লুটপাট করে তারপর ধর্ষণের চেষ্টা করত। আমি খুব সাহসিকতার সাথে চেঁচামেচি করে বেরিয়ে আসি এবং আমার ড্রাইভার আমার চিৎকার শুনেই এগিয়ে এসে লোকটাকে ধরতে গেলে সে পালিয়ে যায়।’
ফারিন জানান তার গাড়িচালক ওই লোকটিকে অনেকগুলো ডিমের খোসা নিয়ে ওয়াশরুমের পেছনে যেতে দেখেছিলেন। চালক ভেবেছিলেন লোকটি হয়তো ময়লা ফেলতে যাচ্ছে তাই বাধা দেননি।
এই ঘটনার পর মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েন এই অভিনেত্রী। তিনি লেখেন ‘উপরের উপরে সাহস দেখালেও আমি জানি ভেতরে ভেতরে কতটা ভয় আমি পেয়েছিলাম এবং পরের দিন সকালে শুটিং ইউনিটের অনেককেই ব্যাপারটা শেয়ারও করেছিলাম। এর থেকে বিশ্রী অভিজ্ঞতা আর কিছু হতে পারে না।’
রামিসা হত্যাকাণ্ডের হ্যাশট্যাগ ব্যবহার করে দেশের বিচারহীনতার সংস্কৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ফারিন। তিনি লেখেন ‘আমরা যেসব মেয়েরা বাইরে কাজ করি আমরা জানি কত কত এ ধরনের পরিস্থিতির শিকার হতে হয় তবে এই দেশে সত্যিই মেয়েরা নিরাপদ না। যে দেশে আমাকে আমার পোশাক দিয়ে বিচার করা হয় সে দেশে আসলে ধর্ষণের মতো আচরণ শুধুই মেয়েদের দোষ যার বাংলাদেশের ইতিহাসে তেমন কোনো বিচার কখনো হয়নি যেটার ভয়ে এসব বন্ধ হবে।’
পোস্টের শেষে আক্ষেপ করে ফারিন আরও জানান এই স্ট্যাটাসের মন্তব্যের ঘরেও অনেকে তার পোশাক ও কাজ নিয়ে তাকেই দোষারোপ করবেন যা দেশের মেয়েদের জন্য প্রতিদিন মানসিক ধর্ষণের শিকার হওয়ারই নামান্তর।

হরমুজে ইরানের ছাড়পত্রে চলাচল করল ৩৫ জাহাজ
- আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৫:৪৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে ৩৫টি জাহাজ পারাপার হয়েছে। এর মধ্যে তেলবাহী ট্যাংকার ও কনটেইনার জাহাজ রয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী এ দাবি করেছে।
শুক্রবার আইআরজিসির বরাতে আল-জাজিরা একই সংবাদ প্রকাশ করে। তাতে বলা হয়, আইআরজিসি নৌবাহিনীর অনুমতি ও সমন্বয়ের মাধ্যমে এসব জাহাজ চলাচল করেছে। বাহিনীর বিবৃতিতে এ দাবি উল্লেখ করা হয়েছে।
এর আগের দিন আইআরজিসি জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় ৩১টি জাহাজ এই প্রণালি পার হয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোর একটি, যার মাধ্যমে বিশ্বের বড় অংশের তেল সরবরাহ হয়। বর্তমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে জাহাজ চলাচলের এই তথ্য প্রকাশ করল ইরান।

হামে আক্রান্ত হয়ে একদিনে প্রাণ গেল ১১ শিশুর
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৫:৩৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছে ২ শিশু। আর হামের উপসর্গে মারা গেছে ৯ শিশু। একই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৩১৫ জন।
শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এ শিশুদের মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ৬০ হাজার ৫৪০।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্তের সংখ্যা ৫৪। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ৩২৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
এদিকে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৫১১ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৩ হাজার ৪১১ শিশু।
এছাড়া, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪১৪ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ৮৫ জন। মোট মৃত্যু ৪৯৯ জন।

জামালপুর-ঢাকা রুটে চালু হলো বিশেষ ক্যাটল ট্রেন
- আবিদ হাসান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি । জনতার কন্ঠ.কম
- আপডেট টাইম : ০৫:২৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

ঠাকুরগাঁও জেলা বিএনপি তিন নেতাকে সংবর্ধনা দিলেন “তারুণ্যের শক্তি” সংগঠন
- ঠাকুরগাঁও প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৫:১৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

ঈদ উৎসবে মুক্তি পাবে ববি অভিনীত ‘তছনছ’
- বিনোদন ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৫:০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অ্যাকশন-থ্রিলারধর্মী নতুন সিনেমা ‘তছনছ’। ঢালিউডের বাণিজ্যিক ধারার নির্মাতা বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধেছেন মুন্না খান ও ববি হক। ঈদকে সামনে রেখে নির্মিত সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী চিত্রনায়ক মুন্না খান। তিনি জানান, ‘তছনছ’ তার অভিনয় জীবনের দ্বিতীয় চলচ্চিত্র এবং শুরু থেকেই দর্শকদের জন্য একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করেছেন তারা। তার প্রত্যাশা, পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে এসে দর্শক সিনেমাটি উপভোগ করবেন।
নির্মাতা বদিউল আলম খোকন জানান, ঈদের দর্শকদের রুচি ও চাহিদার কথা মাথায় রেখেই নির্মাণ করা হয়েছে ‘তছনছ’। সিনেমাটিতে থাকছে জমজমাট অ্যাকশন, পারিবারিক আবেগ এবং সামাজিক বার্তার সমন্বয়। তার ভাষ্য, ঈদে দর্শক সাধারণত বড় পরিসরের অ্যাকশনধর্মী সিনেমা দেখতে পছন্দ করেন, আর সেই ভাবনা থেকেই নির্মিত হয়েছে এই চলচ্চিত্র।
মুন্না খান মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনী ও সংলাপ লিখেছেন কমল সরকার। এতে মুন্না খান ও ববি হকের পাশাপাশি অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশা সওদাগর, তানভীর তনু, শিবা সানু, সুব্রত, মারুফ আকিব, বড়দা মিঠু ও প্রিয়া অনন্যাসহ আরও অনেকে।
ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির অফিসিয়াল টিজার ও একটি রোমান্টিক গান। প্রকাশের পর থেকেই দর্শক ও চলচ্চিত্র অঙ্গনে ‘তছনছ’ নিয়ে তৈরি হয়েছে আলোচনা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, আসন্ন ঈদের সিনেমার তালিকায় আলোচিত সংযোজন হতে পারে ‘তছনছ’।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সময়সূচি ঘোষণা জিম্বাবুয়ের
- ক্রীড়া ডেস্ক। জনতারকণ্ঠ.কম।
- আপডেট টাইম : ০৪:৫০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
আগামী জুনের শেষ দিকে জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ। সফরে স্বাগতিকদের বিপক্ষে এক টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে অতিথিরা। সেই পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।
একমাত্র টেস্ট দিয়ে জিম্বাবুয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ। ২৮ জুন হারারে স্পোর্টস ক্লাব মাঠে লাল বলের ম্যাচটি শুরু হবে। ওয়ানডে সিরিজ শুরু হবে ৬ জুলাই। ৯ ও ১১ জুলাই বাকি ম্যাচ দুটি হবে। টেস্টের মতো ওয়ানডে সিরিজের ম্যাচগুলোও হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
ওয়ানডে সিরিজ শেষে বুলাওয়ে যাবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে ১৫ জুলাই। ১৭ ও ১৯ জুলাই বাকি ম্যাচ দুটি মাঠে গড়াবে।
এর আগে সবশেষ ২০২২ সালের জুলাই-আগস্টে জিম্বাবুয়ে সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত দুটি সিরিজেই ২-১ ব্যবধানে হেরেছিল সফরকারী দল। এবার সে ক্ষতে প্রলেপ দিতে চাইবে লিটন দাস, মেহেদী হাসান মিরাজরা।
প্রায় চার বছর পর বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ নিয়ে জেডসির ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি বলেন, বাংলাদেশের সফরটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, ‘আমরা আনন্দের সঙ্গে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিশ্চিত করছি। সব ফরম্যাট মিলিয়ে এটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর একটি সিরিজ হবে বলে আমরা আশা করছি। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অসাধারণ পারফরম্যান্সের পর দেশের মাঠে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় আমরা ভীষণ উচ্ছ্বসিত। হারারে ও বুলাওয়েতে সমর্থকদের উপস্থিতি আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা হবে।’

৩১ শিক্ষার্থীকে বহিষ্কার করল হাবিপ্রবি প্রশাসন
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৪:৩৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ৩১ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত আদেশে এ কথা জানানো হয়েছে। অফিস আদেশে বলা হয়, বৃহস্পতিবার আনুমানিক দুপুর ৩ টায় শহীদ আবরার ফাহাদ হল হতে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র নিয়ে শহীদ নূর হোসেন হলের ছাত্রদের ওপর অতর্কিত হামলা করে। তারা নির্বিচারে নামাজ ঘরসহ হলের আসবাবপত্র, সিসি ক্যামেরা ও অন্য সম্পত্তি বিনষ্ট করে এবং সহকারী প্রক্টরসহ ছাত্রদের গুরুতর আহত করে।
ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে প্রামথিকভাবে শিক্ষার্থীদের দোষী বলে সনাক্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের ১৪ ও ১৫ ধারা মোতাবেক অনৈতিক কর্মকান্ডের অন্তর্ভুক্ত এবং আইন শৃঙ্খলা ভঙ্গসহ সরকারি সম্পত্তির ক্ষতি সাধন করার কারণে বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভার ১নং আলোচ্য বিষয়ের সিদ্ধান্ত মোতাবেক ৩১ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

যমুনা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের কথা জানালেন পানিসম্পদমন্ত্রী
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৪:২৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, টাঙ্গাইলে যমুনা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। বাঁধ নির্মাণ হলে এলাকার অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
শুক্রবার (২২ মে) দুপুরে চরপৌলি এলাকায় যমুনা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, যমুনা নদীর ভাঙনের কারণে প্রতি বছর অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমিও নদীর পাড়ের মানুষের দুঃখ বুঝি। তাই নদী ভাঙন রোধে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে।
তিনি বলেন, টাঙ্গাইলের নদীভাঙন এলাকাগুলো রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী অর্থবছরে, দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম শুরু হবে।
মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক। এ সময় বক্তারা বলেন, যমুনা নদীর ভাঙনের ফলে প্রতি বছর ফসলি জমি, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। স্থায়ী বাঁধ নির্মাণ করা হলে নদীভাঙন থেকে হাজারো মানুষ রক্ষা পাবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, জেলা বিএনপির নেতা, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

বিটিভিতে আসছে ঈদের নাটক ‘টিকটক বউ’
- বিনোদন ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৪:১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ঈদের দিন রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘টিকটক বউ’। সমসাময়িক সামাজিক বাস্তবতা ও নির্মল হাস্যরসের মিশেলে নির্মিত এই নাটকে উঠে এসেছে বর্তমান প্রজন্মের সোশ্যাল মিডিয়া নির্ভর সম্পর্ক ও পারিবারিক জীবনের নানা দিক। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং প্রযোজনা করেছেন আব্দুল্লাহ আল মামুন। অভিনয় করেছেন সালমান আরাফাত, নওশীন নাহার, জুলফিকার চঞ্চল, শ্যামল হাসান, কবির টুটুল, আরজুমান আরা বকুল, হুমায়ুন ফরিদ , সাবিহা জামান, বিমল ব্যানার্জি, সাবরিনা শফী নিসা ও আনোয়ার শাহী।
নাটকের গল্পে দেখা যাবে, মনির তার মা ও মামাকে সঙ্গে নিয়ে বিয়ের জন্য মেয়ে দেখতে যায়। মেয়ের নাম রায়না। টিকটকে রায়নাকে প্রথম দেখে মনির। দেখেই ভালো লেগে যায় তার। প্রাইভেট ফার্মে চাকরি করা মনিরের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সুন্দরী মেয়েকে বিয়ে করবে। এ কারণে বহু মেয়ে দেখেও তার মনে ধরেনি। মেয়ে দেখতে যাওয়ার ঘটনাকে ঘিরে নাটকে তৈরি হয় একের পর এক হাস্যরসাত্মক পরিস্থিতি। মনিরের মামার সংলাপগুলোও দর্শকদের বাড়তি বিনোদন দেবে। বিয়ের আলাপচারিতায় পুরোনো ধ্যানধারণার বদলে উঠে আসে নতুন প্রজন্মের সামাজিক যোগাযোগমাধ্যম কেন্দ্রিক ভাবনা- ফেসবুক ভেরিফায়েড কি না, মনিটাইজেশন হয়েছে কি না কিংবা মাসে কত আয় হয়, এসব নিয়েই জমে ওঠে কথোপকথন। অবশেষে হাসি-ঠাট্টার মধ্য দিয়েই বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বাসর রাতের পরদিন ভোরে ঘটে অদ্ভুত এক ঘটনা! এরপর থেকেই গল্প মোড় নেয় ভিন্ন দিকে।
নির্মল বিনোদনের পাশাপাশি নাটকটি বর্তমান সামাজিক ও পারিবারিক বাস্তবতার একটি সূক্ষ চিত্র তুলে ধরবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঈদের বিশেষ আয়োজনে ‘টিকটক বউ’ দর্শকদের জন্য হতে পারে ভিন্নধর্মী এক আনন্দের উপহার।
বগুড়ায় পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৩:০০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
বগুড়া পুলিশ লাইন্সে জেলা পুলিশের বেতার শাখার সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২২ মে) সকালে পুলিশ লাইন্সের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাত দেড়টা থেকে শুক্রবার সকাল আটটার মধ্যে যে কোনো সময়ে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত আরিফুল ইসলামের (৩৮) নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার মো. আশরাফের ছেলে। তিনি স্ত্রী রোমা বেগম ও দুই সন্তান রেখে গেছেন। তার বিপি নম্বর ৮৮০৭১২৭৪৮৫।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে পুলিশ লাইন্সের ভেতরে বেতার শাখায় কর্মরত এএসআই আরিফুল ইসলাম গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। শুক্রবার সকালে খবর পেয়ে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লাশটি উদ্ধার করে নামানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বেতার শাখার দোতলার একটি কক্ষে সহকর্মীদের সঙ্গে থাকতেন আরিফুল ইসলাম। ওই কক্ষে বৃহস্পতিবার রাত ১টার দিকেও তাকে দেখা যায়। এরপর শুক্রবার সকালে তাকে কক্ষে না পেয়ে সহকর্মীরা প্রথমে ধারণা করেন তিনি নিচতলায় দায়িত্বে আছেন।
পুলিশ জানায়, পরে সকাল ১০টার পরও তার খোঁজ না মেলায় পাশের একটি ওয়ার্কশপ কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান সহকর্মীরা। সন্দেহ হলে জানালা দিয়ে উঁকি দিলে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ জানান, নিহতের স্ত্রী ও সন্তান গ্রামের বাড়িতে থাকেন। পরিবারের সঙ্গে কথা বলে কোনো পারিবারিক বিরোধের তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণসংক্রান্ত চাপের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলেও জানান তিনি।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) আতোয়ার রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এএসআই আরিফুলের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

রানীনগরে দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর সন্ত্রাসী হামলা
- রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০২:৫৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

জাতিসংঘে তুলে ধরা হলো পাকিস্তানের দীর্ঘ গণহত্যার ইতিহাস
- আন্তর্জাতিক ডেস্ক। জনতার কন্ঠ.কম
- আপডেট টাইম : ১২:২৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানের ‘দীর্ঘদিনের কলঙ্কিত’ গণহত্যার ইতিহাসের কথা তুলে ধরে কড়া সমালোচনা করেছে ভারত। জম্মু-কাশ্মীর ইস্যু উত্থাপন করে পাকিস্তানের প্রতিনিধি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার পর, তার কড়া জবাবে স্থানীয় সময় বুধবার জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পর্বতানেনি ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত ‘অপারেশন সার্চলাইট’ এবং বর্তমান আফগানিস্তানে পাকিস্তানের বর্বরতার ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, পাকিস্তানের মতো একটি দেশ, যারা নিজের জনগণের ওপর বোমা বর্ষণ করে এবং পদ্ধতিগত গণহত্যা চালায়, তাদের কাছ থেকে এ জঘন্য আচরণ কোনো বিস্ময়ের বিষয় নয়।
এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, নিরাপত্তা পরিষদে ‘সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা’ শীর্ষক বার্ষিক উন্মুক্ত বিতর্কে ভারতীয় দূত পাকিস্তানের সহিংস ও অমানবিক চরিত্রের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ১৯৭১ সালের মার্চ মাসে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) স্বাধীনতাকামী আন্দোলনের বিরুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে যে অভিযান চালিয়েছিল, সেখানে তারা নিজেদের সেনাবাহিনীর মাধ্যমে লাখ লাখ নারীকে পরিকল্পিতভাবে ধর্ষণের অনুমোদন দিয়েছিল।
একই সঙ্গে ভারত আফগানিস্তানে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার প্রসঙ্গও জাতিসংঘে তুলে ধরে। হরিশ পর্বতানেনি জানান, চলতি বছরের মার্চ মাসে পবিত্র রমজান মাসে তারাবির নামাজ শেষে যখন মানুষ মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখন পাকিস্তান কাবুলের মাদকাসক্তি নিরাময় হাসপাতালে কাপুরুষোচিত ও বর্বর বিমান হামলা চালায়। জাতিসংঘের আফগানিস্তান সহায়তা মিশনের (ইউএনএএমএ) তথ্য অনুযায়ী, এ হামলায় ২৬৯ জন বেসামরিক মানুষ নিহত এবং ১২২ জন আহত হন। এ ছাড়া পাকিস্তানের সীমান্ত পারের সশস্ত্র সহিংসতার কারণে ৯৪ হাজারের বেশি আফগান নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন এবং বেসামরিক হতাহতের ৯৫টি ঘটনার মধ্যে ৯৪টির জন্যই পাকিস্তানি নিরাপত্তা বাহিনী দায়ী।
ভারতীয় রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্ধকারের মধ্যে নিরীহ বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু বানিয়ে পাকিস্তানের আন্তর্জাতিক আইনের বড় বড় কথা বলা এক চরম ভণ্ডামি। বিশ্বাস, আইন ও নৈতিকতাহীন পাকিস্তান দশকের পর দশক ধরে নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করতে দেশের ভেতরে ও বাইরে সহিংসতায় জড়িয়ে পড়েছে এবং বিশ্ববাসী আজ তাদের এই মিথ্যা প্রচারণার আসল রূপ দেখতে পাচ্ছে।

পুলিশ দেখেই লুট করা গরু-ছাগল রেখে পালিয়ে গেল চোরের দল
- নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১১:৫০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
সিরাজগঞ্জে রায়গঞ্জে পুলিশের উপস্থিতি দেখেই লুট করা গরু-ছাগল ও পিকআপ ভ্যান রেখে পালিয়ে গেল চোরের দল। এ সময় তিনটি চোরাই গরু ও একটি ছাগলসহ পিকআপটিকে জব্দ করে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) রাতে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান জানান, রাতে মহাসড়কে টহল দিচ্ছিল রায়গঞ্জ থানা পুলিশের একটি টহল টিম।
টহল টিমটি ষোলমাইল এলাকায় পৌঁছলে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গরু-ছাগলসহ পিকআপ রেখে পালিয়ে যায় চোরের দল। পরে টহল পুলিশ পিকআপ ভ্যানসহ গরু-ছাগল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

কুড়িগ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল অটোচালকের
- কুড়িগ্রাম প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১১:০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
সাত দিনে নদী থেকে উদ্ধার ১৭ জনের মরদেহ
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১১:০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
গত সাত দিনে দেশের বিভিন্ন নদ-নদী থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সাতদিনে নদীপথে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ।এসব ঘটনায় তিনটি হত্যা মামলাসহ ৯৬টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে নৌ পুলিশ। দায়ের হওয়া ৯৬টি মামলার মধ্যে রয়েছে ৬৩টি মৎস্য আইন, ১৩টি বেপরোয়া গতি আইন, একটি বালুমহাল আইন ও একটি মাদক মামলা।
এছাড়া ১১টি অপমৃত্যু, একটি ডাকাতি, একটি অপহরণ, একটি চাঁদাবাজি, একটি বিশেষ ক্ষমতা আইন এবং তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া গত সাত দিনে দেশের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৯ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০টি বাগদা চিংড়ির রেণু এবং ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।
পাশাপাশি মাছ শিকারের জন্য নদীতে স্থাপিত ১৭৯টি অবৈধ ঝোপঝাড় ধ্বংস করা হয়েছে। অভিযানকালে বৈধ কাগজপত্র না থাকায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ-আদালতে মামলা দায়ের এবং দুটি ড্রেজার জব্দ করা হয়েছে।
নৌ পুলিশ জানায়, বিভিন্ন অপরাধে জড়িত থাকায় এ অভিযানে মোট ৩০২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

উত্তরবঙ্গমুখী মানুষের ঈদযাত্রা নিয়ে ভোগান্তির শঙ্কা
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ১০:০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে উত্তরবঙ্গমুখী মানুষের সবচেয়ে বড় ভরসা ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক। তবে প্রতি বছরের মতো এবারও ঈদযাত্রা নির্বিঘ্ন হওয়া নিয়ে শঙ্কা কাটছে না। মহাসড়কে বেপরোয়া থ্রি-হুইলারের চলাচল, যত্রতত্র যানবাহন পার্কিং, এলিভেটেড এক্সপ্রেসওয়ের অসমাপ্ত নির্মাণকাজ এবং সড়কের খানাখন্দ মিলিয়ে যেকোনো সময় ভয়াবহ যানজটের আশঙ্কা করছেন যাত্রী ও চালকেরা।
এর সঙ্গে এবার যুক্ত হয়েছে পশুবাহী ট্রাকের অতিরিক্ত চাপ। কোরবানির পশু পরিবহনের কারণে ঈদের আগে ও পরে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে ভোগান্তি আরও বাড়তে পারে।
বর্তমানে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড, বলিয়ারপুর বাসস্ট্যান্ড, সাভারের পাকিজা পয়েন্ট, থানা স্ট্যান্ড, সাভার বাজার বাসস্ট্যান্ড, নবীনগর বাসস্ট্যান্ড, বাইপাইল, পল্লী বিদ্যুৎ ও বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় প্রায় সারাক্ষণই থ্রি-হুইলারের দখল দেখা যায়।
অভিযোগ রয়েছে, এসব যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে মহাসড়কের শৃঙ্খলা ভেঙে পড়ছে। অনেক সময় পুলিশ সদস্যদেরও অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
সংশ্লিষ্টরা বলছেন, আব্দুল্লাহপুর থেকে শ্রীপুর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ ধীরগতিতে এগোনো এবং বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ির কারণে সড়ক সরু হয়ে গেছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। এতে ভারী যানবাহন চলাচলে যেমন সমস্যা হচ্ছে, তেমনি সামান্য চাপ বাড়লেই দীর্ঘ যানজট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
চুক্তি অনুযায়ী নির্মাণকাজের সময় যান চলাচল স্বাভাবিক রাখার কথা থাকলেও বাস্তবে সেই নির্দেশনা মানা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এ নিয়ে কার্যকর তদারকির অভাবও চোখে পড়ছে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।
উত্তরবঙ্গগামী একটি বাসের চালক ইমরুল বলেন, এখনো তেমন সমস্যা হচ্ছে না। তবে ঈদের সময় পশুবাহী গাড়ি বেড়ে গেলে চাপ বাড়বে। বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের কারণে রাস্তায় অনেক খানাখন্দ তৈরি হয়েছে। তখন গাড়ি চালানো কঠিন হয়ে যাবে।
গরুভর্তি একটি ট্রাকের চালক মুরাদ বলেন, রাস্তা ভাঙা থাকায় গাড়ি চালাতে খুব কষ্ট হচ্ছে। এখন যানজট কম আছে, কিন্তু ঈদের সময় চাপ বাড়বে। মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ করা গেলে অনেকটা স্বস্তি পাওয়া যেত।
কুষ্টিয়াগামী যাত্রী ইকবাল হোসেন বলেন, এখন পর্যন্ত ভোগান্তি নেই, ভাড়াও ঠিক আছে। কিন্তু প্রতি ঈদেই অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। ৫০০ টাকার ভাড়া ১ হাজার টাকা নেওয়ার ঘটনাও ঘটে। এবার যেন এমন না হয়, সরকারকে সেদিকে নজর দিতে হবে।
ঢাকা জেলা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) রুহুল আমিন সোহেল বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রাফিক পুলিশের পাশাপাশি অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। আমাদের বড় প্রতিবন্ধকতার একটি হচ্ছে বাইপাইল এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ। তারপরও মানুষের ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।
এ বিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাজাহান বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। মহাসড়কে অটোরিকশা ও অবৈধ যান চলাচল বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে উল্টো পথে চলাচল এবং বিভিন্ন মোড়ে জটলা তৈরি হওয়ায় কিছুটা ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছর ঈদ এলেই ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানজট, অতিরিক্ত ভাড়া আদায় এবং দুর্ভোগের চিত্র দেখা যায়। এবারও পরিস্থিতির খুব একটা পরিবর্তন না হওয়ায় স্বস্তির বদলে শঙ্কাই বাড়ছে ঘরমুখো মানুষের মধ্যে। তবে পুলিশ বলছে ঈদ যাত্রায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।

রিপোর্টার: 
















































































































2 thoughts on “কবি নজরুল ”