সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

কমছে যমুনার পানি, বন্যা নিয়ে সুখবর দিলো পাউবো

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:২৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • 91

জনতার কন্ঠ প্রতিবেদক:

টানা ১৫ দিন বাড়ার পর যমুনা নদীর পানি সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে কমতে শুরু করেছে। বন্যা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের দেওয়া আগাম বার্তাই সঠিক প্রমাণিত হচ্ছে।

সোমবার (১৮ আগষ্ট) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪৮ মিটার। গত ২৪ ঘণ্টায় ৬ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪২ মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২.৯০ মিটার)।

অপরদিকে জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯৯ মিটার। ২৪ ঘন্টা ৯ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৮১ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)।

তবে ইতিমধ্যে যমুনা নদীরে অভ্যন্তরীণ চরাঞ্চলের ফসলী জমি ও কিছু নিম্নভূমি তলিয়ে গেছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন বলেন, উজানে থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে টানা ১৫ দিন ধরে পানি বাড়তে থাকলেও বিপৎসীমা অতিক্রম করেনি। সোমবার থেকে পানি কমতে শুরু করেছে। তাই এ দফায় বন্যার কোন সম্ভাবনা নেই বলে জানান তিনি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

কমছে যমুনার পানি, বন্যা নিয়ে সুখবর দিলো পাউবো

আপডেট টাইম : ১২:২৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫