সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

কামারখন্দে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

সিরাজগঞ্জের কামারখন্দে জবাবদিহিমূলক সমাজ গঠনে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
রবিবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে কামারখন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ড. বিপাশা হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন, কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া এবং নবনির্বাচিত সভাপতি আব্দুর রাজ্জাক রাজ।
এ সময় উপস্থিত ছিলেন কামারখন্দ প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ভুইয়া এবং প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন বলেন, সংবাদ ও সাংবাদিকতা ছাড়া একটি রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হতে পারে না। সাংবাদিকরা সমাজের আয়না—তাদের প্রতিবেদনেই বাস্তব চিত্র ফুটে ওঠে। তিনি আরও বলেন, সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে হবে এবং তারা যেন স্বাধীনভাবে দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে পারেন, সে পরিবেশ গড়ে তুলতে হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

কামারখন্দে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

আপডেট টাইম : ০৬:৩৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬