সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

কামারখন্দে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ

কামারখন্দে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ। ছবি: সংগৃহীত

“নো পে-স্কেল, নো ইলেকশন” এই স্লোগানকে সামনে রেখে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারি দপ্তরে কর্মরত সকল কর্মচারীদের গত ৩দিন ধরে প্রতিদিন ২ঘন্টা করে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী ) শেষ দিনে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

সমাবেশে শেষে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। বর্তমান বাজার পরিস্থিতি, মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে নবম পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে গড়িমসি করায় কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামোর অভাবে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ।

দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে বক্তরা জানান । সরকারি কর্মচারীরাই রাষ্ট্রের চালিকাশক্তি অথচ তাদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত।

দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। উপজেলার সকল সরকারি কর্মচারীরা সমন্বিতভাবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসের উচ্চ মান সহকারী আরিফুজ্জামান, উপজেলা ভূমি অফিসে কর্মচারী সোহেল মাহমুদ-সহ উপজেলা গণস্বাস্থ্যের কর্মচারী রাফি ভূঁইয়া, উপজেলা প্রশাসনিক অফিসের কর্মচারী আমজাদ হোসেন, হৃদয় হোসেন-সহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা আরও বলেন, আমাদের দাবি আদায়ে সরকার আন্তরিক না হলে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। বিক্ষোভ চলাকালে কর্মচারীরা বিভিন্ন স্লোগানে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানান। সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও বক্তারা স্পষ্ট করে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

কামারখন্দে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ

আপডেট টাইম : ০৫:১৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬