সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

কারাগারে এনায়েতপুর থানা আওয়ামীলীগ নেতার মৃত্যু

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৪:৪১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • 54

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামীলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু (৮০) জেলা কারাগারে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে আশংকাজনক অবস্থায় তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করেন।

আহমদ মোস্তফা খান বাচ্চু চৌহালী উপজেলার এনায়েতপুর দরবার শরীফ এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।সিরাজগঞ্জ কারাগারের সুপার এস, এম কামরুজ্জামান বলেন, আহমদ মোস্তফা খান বাচ্চু গত ২৪ এপ্রিল থেকে কারাগারে ছিলেন। তিনি শুরু থেকেই হার্ডের সমস্যা, উচ্চ রক্তচাপ ও ডায়বেটিকসের সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকাল ৯.৫০ মিনিটের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। আশংকাজনক অবস্থায় সিরাজগঞ্জ জেলারেল হাসপাতালে নেওয়া হলে সকাল ১০.০৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসরা তাকে মৃত্যু ঘোষনা করেন। সুপার আরো বলেন, আহমদ মোস্তফা খান বাচ্চু জুলাই আন্দোলনের সময় এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ হত্যা মামলাসহ ৪টি হত্যা মামলার আসামী ছিলেন। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

কারাগারে এনায়েতপুর থানা আওয়ামীলীগ নেতার মৃত্যু

আপডেট টাইম : ০৪:৪১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫