সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাঁশেরতল এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মেয়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে পাথরবাহী একটি ট্রাক ভুরুঙ্গামারী থেকে কুড়িগ্রামগামী পথে এবং রংপুরে চিকিৎসা শেষে মাইক্রোবাসে করে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁশেরতল এলাকায় পৌঁছালে ট্রাক ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি সরিয়ে নেয় এবং সেটি হেফাজতে নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের মনির হোসেনের মেয়ে সাদিয়া (৮), একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে নুরন্নবি (৩০) এবং শিলখুড়ি ইউনিয়নের বাসিন্দা সাইফুর রহমানের ছেলে মাইক্রোবাসচালক লিমন (৩০)।

দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় এখনো হতাহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১

আপডেট টাইম : ০১:২০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬