সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

কুমিল্লায় নিখোঁজ হওয়া কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে নিখোঁজ এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বুলেট বৈরাগী (৩৫) কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (২৫ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, বুলেট বৈরাগী সরকারি প্রশিক্ষণে অংশ নিতে গত ১১ এপ্রিল চট্টগ্রাম যান। প্রশিক্ষণ শেষে শুক্রবার রাত ১১টার দিকে অলঙ্কার মোড় থেকে বাসে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে পরিবারের সঙ্গে তার মোবাইলে কথা হয়। সর্বশেষ রাত ২টা ২৫ মিনিটে তিনি ফোন করে জানান, তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন।

নিহতের মা নীলিমা বৈরাগী জানান, শেষবার কথা বলার সময় তার কণ্ঠস্বর কিছুটা অপরিচিত মনে হয়েছিল। এরপর দীর্ঘ সময় পার হলেও বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইলে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে শনিবার সকালে তার বাবা সুশীল বৈরাগী কুমিল্লা কোতোয়ালি মডেল থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-এর আইরিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে দুপুরে পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি বুলেট বৈরাগীর বলে শনাক্ত করেন। মরদেহে বড় কোনো আঘাতের চিহ্ন না থাকলেও মুখমণ্ডলে কিছুটা রক্তের চিহ্ন ছিল।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

কুমিল্লায় নিখোঁজ হওয়া কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৬:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬