সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

কুমিল্লায় বাস-ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:২৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • 71

ইসমাইল হোসেন, নোয়াখালি প্রতিবেদক। জনতারকন্ঠ.কম

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাস, ট্রাক ও অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে খিল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খিলা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে শাহ আলম (৬৫) ও বান্দুয়াইন গ্রামের বাসিন্দা ও অটোচালক বাদল (১৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রডবোঝাই একটি ট্রাক খিলা বাজার এলাকায় পৌঁছলে হঠাৎ ইউ-টার্ন নেওয়ার চেষ্টা করে। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী নীলাচল এক্সপ্রেসের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও একজন যাত্রীর মৃত্যু হয়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে। নিহত ব্যক্তির মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন বলে জানা গেছে।

লাকসাম হাইওয়ে থানার ওসি মো. আদেল আকবর বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

কুমিল্লায় বাস-ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

আপডেট টাইম : ০৭:২৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫