সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

কেউ যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায় : ফয়সাল হাসান মাহমুদ

সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক ফয়সাল হাসান মাহমুদ বলেছেন, আপনাদের যেকোনো চিকিৎসার প্রয়োজন হলে নির্দ্বিধায় আমার কাছে চলে আসবেন। টাকা না থাকলেও কোনো সমস্যা নেই, কোনপ্রকার দ্বিধা না করে, কোনকিছু না ভেবে চলে আসবেন। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের দরজা আপনাদের জন্য সবসময় খোলা, আমি আপনাদের চিকিৎসা দিব। আমার একটাই লক্ষ্য ; কেউ যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায়।

রোববার (০৩ মে) সকালে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নির্বাহী পরিচালক ফয়সাল হাসান মাহমুদের আয়োজনে সিরাজগঞ্জ পৌরসভার ১৪ নং ওয়ার্ডের চাঁন্দ আলীর মোড় এলাকায় অনুষ্ঠিত অসহায়, নিম্ন আয়ের ও সাধারণ মানুষদের জন্য বিনামূল্যে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ফয়সাল হাসান মাহমুদ বলেন, অনেকেই টাকা-পয়সার অভাবে ভালো ডাক্তার দেখাতে পারেন না বা সঠিক চিকিৎসা নিতে পারেন না। তাদের পাশে আমি আগেও ছিলাম, এখনো আছি এবং আগামীতেও থাকব ইনশাআল্লাহ। এমন যারা আছেন তারা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসবেন, প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পাবেন। সবার দ্বার-গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য। আর এই লক্ষ্য থেকেই আজ আপনাদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে এসেছি।

এসময় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা নারী-পুরুষরা জানান, এখন একজন ভালো ডাক্তার দেখাতে অনেক টাকা লাগে। এরপর আবার বিভিন্ন টেস্ট ও ওষুধ দিয়ে সেই টাকার পরিমাণ যেন আরও কয়েকগুণ বেড়ে যায়। এখানে টাকা ছাড়াই হাতের কাছে তারা ভালো ডাক্তার পেলেন। নারীরা পেলেন তাদের জন্য সেবা দেওয়ার বিশেষজ্ঞ ডাক্তার। তারা তাদের স্বাস্থ্য সমস্যাগুলো মন খুলে বলতে পারলেন এবং সেই অনুযায়ী বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধও ফ্রিতে পেলেন। ক্যাম্পে সেবা দেওয়া বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, এখানে গর্ভবতী মা ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষদের অসুস্থতা অনুযায়ী চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এদের মধ্যে অনেকের যেমন ডায়াবেটিস শনাক্ত হচ্ছে যা তারা জানতেননই না। এমন অনেক সমস্যার অনেককেই চিকিৎসাপত্র ও ওষুধ দেওয়া হচ্ছে।

ফ্রি মেডিকেল ক্যাম্পে সিরাজগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের প্রায় ৬’শ নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি তাদের মাঝে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। এই ফ্রি মেডিকেল ক্যাম্প ক্রমান্বয়ে সিরাজগঞ্জ পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

এসময় সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি মো. নূর আলম ডাক্কু, সদর থানা যুবদলের সভাপতি মো. গোলাম কিবরিয়া বরাত সহ ১৪ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

কেউ যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায় : ফয়সাল হাসান মাহমুদ

আপডেট টাইম : ১১:৩৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬