সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

কেন্দ্র থেকে সুখবর পেলেন বিএনপির দুই নেতা

বিএনপি লোগো। ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে বহিষ্কৃত বিএনপির দুই নেতাকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন, মো. মোস্তাফিজুর রহমান মামুন ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির সদস্য ও মো. আমিনুল ইসলাম (বাদশা) শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তাদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী ৯ মার্চ তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

তাদের পুনরায় দলের কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

কেন্দ্র থেকে সুখবর পেলেন বিএনপির দুই নেতা

আপডেট টাইম : ০৩:৩৪:২২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬