সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

কোম্পানীগঞ্জে অস্ত্র ও মাদকসহ ৪ জন গ্রেফতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলাে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থানার চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাদামতলি বাজার সংলগ্ন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী আলমগীরের বসতঘরের পাশের একটি কক্ষে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল হাকিম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কমর্কার।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে আব্দুস শহীদ স্বপন (৫০), ওসমান গনি ওরফে সেলিম (৪৫), আলমগীর হোসেন ওরফে সানা উল্লাহ (৪৫) এবং মো. আজাদ হোসেন স্বপন (৪০)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ১৬৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া একই এলাকায় পৃথক আরেকটি অভিযানে আরও ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

কোম্পানীগঞ্জে অস্ত্র ও মাদকসহ ৪ জন গ্রেফতার

আপডেট টাইম : ০১:৫৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬