সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

কোম্পানীগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মাদরাসা ছাত্র নিহত

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় ওসমান গনি (২৪) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ভূঁঞারহাট–দুধমুখা সড়কের মীরের ফোল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওসমান গনি কবিরহাট উপজেলার পূর্ব লামছি গ্রামের মাওলানা মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গনি ফেনীর একটি কওমি মাদরাসার ছাত্র ছিলেন। সোমবার সকালে নিজ বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে তার এক ভাইসহ রওনা দেন। সকাল সাড়ে ৯টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ভূঁঞারহাট–দুধমুখা সড়কের মীরের ফোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ওসমান গনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ড ভ্যানসহ চালককে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে চালককে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

কোম্পানীগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মাদরাসা ছাত্র নিহত

আপডেট টাইম : ০৪:৩৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬