সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

কোম্পানীগঞ্জে গ্যাস লিকেজে দগ্ধ দুই শিশুর মৃত্যু, হাসপাতালে মা-বাবাসহ আরও দুজন

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:৫৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • 29
মো. ইসমাইল হোসেন, নোয়াখালি ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মা-বাবাসহ আরও দুজন গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত দুই শিশু হলো— আদ্রিবা (৮) ও তূর্য (৪)। তারা বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মর্ডান রোডের হায়াত মঞ্জিলের দ্বিতীয় তলায় ভাড়া বাসায় বসবাসকারী কুমোদ চন্দ্র নাথ (৪৪) ও সবিতা রাণী নাথ (৩২) দম্পতির সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর রাত ৮টার দিকে ওই ভাড়া বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে যায়। এ অবস্থায় পূজা করার জন্য প্রদীপ জ্বালাতে গেলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে দম্পতি ও তাদের দুই সন্তান দগ্ধ হন।
প্রথমে তাদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে শিশু তূর্য মারা যায় এবং শনিবার (১১ অক্টোবর) দুপুরে তার বড় বোন আদ্রিবা মৃত্যুবরণ করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ফয়জুল আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্যাস লিকেজে দগ্ধ দুই শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কোম্পানীগঞ্জে গ্যাস লিকেজে দগ্ধ দুই শিশুর মৃত্যু, হাসপাতালে মা-বাবাসহ আরও দুজন

আপডেট টাইম : ০৫:৫৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫