সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

কোম্পানীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে জায়েদুল ইসলাম সিয়াম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার চরপার্বতি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সিয়াম ওই এলাকার ওসিম উদ্দিন হাজী বাড়ির বাসিন্দা আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে অবস্থিত মসজিদের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে সিয়াম। একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পানিতে ঢলে পড়ে সে। সঙ্গে থাকা বন্ধুরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে পানির ওপর তুলে আনে।
পরে গুরুতর অবস্থায় তাকে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। কিশোরের আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজনসহ স্থানীয়দের মাঝে গভীর শোক ও উদ্বেগ বিরাজ করছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

কোম্পানীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

আপডেট টাইম : ০৯:৩২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬