সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

কোম্পানীগঞ্জে ১১ বছরের শিশুর আত্মহত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে তানিশা মনি (১১) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। রহস্যজনক মৃত্যুর কারণ অনুসন্ধান করছে পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চুলু সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। বুধবার (১৯ নভেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
নিহত তানিশা মনি ওই বাড়ির মৃত মোশরফ হোসেনের মেয়ে। সে স্থানীয় বাংলা বাজার ক্যাডেট মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মনি। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গাজী ফৌজুল আজিম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে অনুসন্ধান চালাচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

কোম্পানীগঞ্জে ১১ বছরের শিশুর আত্মহত্যা

আপডেট টাইম : ১১:৩৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫