সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ক্ষেতলালে একদিনে দুইজনের লাশ উদ্ধার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একই দিনে পৃথক দুই স্থানে গলায় ফাঁস দেওয়া দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার ভাসিলা মহল্লা ও মহব্বতপুরের নাগরপাড়া গ্রামে এসব ঘটনা ঘটে। এ নিয়ে উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষেতলাল পৌর এলাকার ভাসিলা মহল্লার মুনিকা (২২) নামে এক গৃহবধূ সকাল আনুমানিক ১০টার দিকে স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি ভাসিলা পশ্চিমপাড়া গ্রামের সাদেকুল ইসলামের স্ত্রী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।

অন্যদিকে, উপজেলার মহব্বতপুর ইউনিয়নের নাগরপাড়া গ্রামের মাসুদ (৩২) নামে এক ট্রলি চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি ওই গ্রামের মজিবরের ছেলে। ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন। সকালে স্থানীয়রা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। একই দিনে পৃথক দুই স্থানে এমন ঘটনা এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোত্তাদুল হোসেন বলেন, “দুটি পৃথক স্থানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ক্ষেতলালে একদিনে দুইজনের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৪:৫৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬