সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ক্ষেতলালে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল

জয়পুরহাটের ক্ষেতলালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনকে ৫ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) উপজেলার মনঝার বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ৪ পিচ নেশাজাতীয় ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬ (৫) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে মো. গোলাম কিবরিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে সাজা প্রদান করা হয়। কিবরিয়া উপজেলার দাশড়া ঘুঘোইল গ্রামের মৃত রস্তম আলীর ছেলে।

​মামলার বিবরণ অনুযায়ী, অপরাধের গুরুত্ব বিবেচনা করে বিচারক তাকে ৫ (পাঁচ) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের সময় অভিযুক্তের দ্বারা নির্যাতিত তার পরিবার সাজা বাড়ানোর জন্য বিচারককে অনুরোধ করেন।

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ক্ষেতলাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এসআই মো. আব্দুল মজিদ।

ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ বলেন, ২০১৮-এর ৩৬ (৫) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে মো. গোলাম কিবরিয়া (৩৬) নামের এক মাদকসেবীকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে ও এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ক্ষেতলালে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল

আপডেট টাইম : ০৩:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬