সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

খাগড়াছড়ির ঘটনায় ভারত বা ফ্যাসিবাদীর ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:২৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 55

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

খাগড়াছড়ির ঘটনায় ভারত বা ফ্যাসিবাদি শক্তির ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন  স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় আদাবর, কদমতলী, ভাষানটেক, রমনা ও রামপুরা থানা ভবনের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে সাংবাদিকদের প্রশ্নের চবাবে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা ঘটনাস্থলে রয়েছেন এবং স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কিছু সন্ত্রাসী পাহাড় থেকে গুলি চালিয়েছে। এসব অস্ত্র দেশের বাইরের উৎস থেকে আসছে। এই সন্ত্রাস মোকাবিলায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না করে। রাস্তা-ঘাট অবরোধ করে যেন কেউ বন্ধ না করে। পূজা যেন নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেজন্য সবার সহযোগিতা দরকার।

এ সময় পাহাড়ে আটকে পড়া পর্যটকদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, পরিস্থিতির অবনতির কারণে কিছু পর্যটক আটকে পড়েছিলেন। তবে তাদের অধিকাংশকেই নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

খাগড়াছড়ির ঘটনায় ভারত বা ফ্যাসিবাদীর ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ০২:২৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫