সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

খালেদা জিয়ার জন্য সিরাজগঞ্জবাসীর কাছে দোয়া চাইলেন বাচ্চু

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য সিরাজগঞ্জবাসীর কাছে দোয়া চাইলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

মঙ্গলবার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়ে নিজের ফেসবুক পোস্টে দেওয়া এক শোকবার্তায় বাচ্চু উল্লেখ করেন, “শত নির্যাতনেও মাগো, হাজারো মানুষের মাঝে এক পলক দেখে তুমি আর বলবে না “বাচ্চু” এসেছো? তুমি উপরে অফিসে উঠে আসো। মাগো, শুধু আমি না তোমার লাখো কোটি সন্তানরা আজ এতিম হয়ে গেলো। এদেশের মানুষ ভালোবেসে তোমাকে “আপোষহীন দেশনেত্রী” উপাধি দিয়েছিলো। এই শব্দের ভার বহনের মতো কোনো নেতা/নেত্রী এদেশে আর জন্মগ্রহণ করার সম্ভাবনা আছে কিনা জানিনা। শত নির্যাতনেও তোমাকে এদেশ ও মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করা যায় নাই। ১৯৯৬ সালের নির্বাচনে তুমি সিরাজগঞ্জ সদর থেকে নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলে। সিরাজগঞ্জবাসীকে তুমি বলেছিলে “আমি তোমাদেরই লোক”।

আমাকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তুমিই করেছিলে এবং শত প্রতিকূলতার মধ্যেও তুমি আমাকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক বানিয়েছিলে, “মা”। আমি গর্বিত। তোমার হাতের সিগনেচারে আমি এখনো সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদকের দ্বায়িত্ব পালন করছি, আমি এই ঋণ কোন দিনও শোধ করতে পারবো না।
আমার বাসায় স্বৈরাচারের অনুসারীদের কর্তৃক হামলা হবার পরে তুমি আমার বাসায় এসেছিলে সমবেদনা জানাতে, এ আমি ভূলব কেমন করে?

যখন প্রধানমন্ত্রী ছিলে তখন আমি যতবার তোমার কার্যালয়ে গিয়েছি ততবার তুমি আমাকে কাছে ডেকে নিয়েছো। এবং তুমি আমাকে ১৯৯২ সালে বাংলাদেশ থেকে হজের টিমে পাঠিয়েছিলে।
প্রিয় সিরাজগঞ্জবাসী, আপনারা দেশমাতা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। মহান আল্লাহপাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন ও দেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ চার দশকেরও বেশি রাজনীতিতে সক্রিয় ছিলেন। মৃত্যুকালে জনপ্রিয় এই নেত্রীর বয়স হয়েছিল ৮০ বছর। বুধবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাযা অনুষ্ঠিত হবে। পরে জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তার দাফন কার্য সম্পন্ন করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

খালেদা জিয়ার জন্য সিরাজগঞ্জবাসীর কাছে দোয়া চাইলেন বাচ্চু

আপডেট টাইম : ০৮:৪৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫