সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জ বিএফএ’র দোয়া মাহফিল

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা বাহির গোলা রোডে অবস্থিত বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, বিএফএ সিরাজগঞ্জ ইউনিটের সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াহেদুল ইসলাম ও পরিচালনা করেন, বিএফএ সিরাজগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক আবুল হাশেম আবু।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নতুন ভাঙ্গাবাড়ি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মোহাম্মদ মাজহারুল ইসলাম। পরে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বিএফএ’র সহ-সভাপতি আফসার আলী। তিনি বেগম খালেদা জিয়ার দেশ ও জাতির জন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দোয়া মাহফিলে বিএফএ’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জ বিএফএ’র দোয়া মাহফিল

আপডেট টাইম : ০৬:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬