সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

খাল খনন: এপ্রিলে আরও ২টি নতুন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কার্যক্রম ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসে ঝিনাইদহের শৈলকূপা ও ফেনী জেলায় দুটি নতুন খাল খনন প্রকল্প উদ্বোধন করবেন। পানি সম্পদ মন্ত্রী মো: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বুধবার (১ এপ্রিল) এই তথ্য জানান।

মন্ত্রী জানান, দেশের ৫৪টি জেলায় ইতিমধ্যেই খাল ও নদী পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যক্রম বাস্তবায়ন এবং পুনঃদখল রোধে মনিটরিং সেল গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, কলকারখানার বর্জ্য, অবৈধ স্থাপনা ও দখলমুক্তকরণের মাধ্যমে ১৮০ দিনের চলমান কর্মসূচি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সরকারের সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত তদারকি করা হবে, যাতে খাল খনন কার্যক্রম স্থায়ী ও দৃশ্যমান অগ্রগতি প্রদর্শন করতে পারে।

এছাড়া দিনাজপুরের কাহারুল উপজেলায় একটি খাল খনন প্রকল্প ইতোমধ্যেই উদ্বোধন করা হয়েছে এবং কার্যক্রম চলমান রয়েছে। এপ্রিল মাসেই আরও দুটি প্রকল্প উদ্বোধনের মাধ্যমে খাল খনন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

খাল খনন: এপ্রিলে আরও ২টি নতুন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬