সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

গজারিয়ায় অজ্ঞাত গাড়ীচাপায় নসিমন চালক নিহত

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:৪৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • 91

মো. দুলাল সরকার গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত গাড়ীরচাপায় শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের চালক মো. রুবেল (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় হেলপার মো. সুমন (৩০) গুরুতর আহত হয়েছেন।

২২ সেপ্টেম্বর (সোমবার) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় মধ্যমকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের মহিউদ্দিনের ছেলে। সুমন বাউশিয়া ইউনিয়নের টেকপাড়া গ্রামের আ. বাতেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাউশিয়া এলাকার নিউহোপ ফিড ইন্ডাস্ট্রির একটি নসিমন গাড়িতে করে মুরগির খাবার নিয়ে ঢাকামুখী লেনে উল্টো পথে চরচাষি যাচ্ছিলেন চালক ও তার সহযোগী। এ সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে নসিমনে থাকা দুইজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকায় নেওয়ার পথে চালক রুবেল মারা যান। আহত সুমন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ শওকত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাত্ক্ষণিক ঘটনাস্থলে পুলিশ যায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। ঘাতক গাড়ি শনাক্তে কাজ চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

গজারিয়ায় অজ্ঞাত গাড়ীচাপায় নসিমন চালক নিহত

আপডেট টাইম : ০৯:৪৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫