সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

গজারিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ

গজারিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। গজারিয়া উপজেলার বালুয়াকান্দি শিশু বিদ্যানিকেতনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ২টা থেকে ৭নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে  এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি, “যেমন খুশি তেমন সাজো”, চেয়ার সিটিং, দৌড় প্রতিযোগিতাসহ বিভিন্ন খেলায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালুয়াকান্দি শিশু বিদ্যানিকেতনের সভাপতি মোঃ মোজাম্মেল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বালুয়াকান্দি শিশু বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুল হক নয়ন। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুর-ই জান্নাত (রোশনি)। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হারুনুর রশিদ, গজারিয়া উপজেলা ছাত্র দলের আহবায়ক মিজানুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

গজারিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ

আপডেট টাইম : ১১:২২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬