মুন্সিগঞ্জের গজারিয়ায় হোটেল রেষ্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এতে দুইটি খাবার হোটেল কে ২৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ খাবার পরিবেশ ও প্রস্তুত করার অপরাদে ঢাকা মিষ্টিমুখ হোটেল ও রেস্টুরেন্টে কে ১৫ হাজার এবং বাংলা রেস্টুরেন্টে কে ১০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করে।
গজারিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন গজারিয়া থানা পুলিশ।

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















