সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

গজারিয়ায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের গজারিয়ায় যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে আয়োজিত মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১) এর উদ্বোধনী খেলাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেলা নিয়ে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
রবিবার (২৮জুন) বিকেল ৪টায় উপজেলার ইমামপুর  ইউনিয়নের হোগলাকান্দি ফুটবল ক্লাবের আয়োজনে হোগলাকান্দি মসজিদ মাঠে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন বিএনপির ১নং উপদেষ্টা,সাবেক কমিশনার ধানমন্ডি(৫২নং)ওয়ার্ড মোতাহার হোসেন জাহাঙ্গীর।
তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। যুবসমাজকে সুস্থ ধারার কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হলে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক কার্যক্রমের প্রসার ঘটাতে হবে। তিনি মাদকবিরোধী এমন আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সাধারন সম্পাদক মো.সবুজ সিকদার এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের  কেন্দ্রীয় কমিটির সাবেক  সহ সাংগঠনিক সম্পাদক মো.সাইফুল সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মো.সলিম সিকদার,অছিম উদ্দিন মাস্টার,মাসুম সিকদার,সম্রাট সিকদার সুজন,এনায়েত উল্লাহ মাস্টার,মোতালেব হোসেন,সাইদুর রহমান জুয়েল মাস্টার,লিটন মাস্টার,আজহারুল মাস্টার,আব্দুল হালিম,শাহিন মাস্টার প্রমূখ।
উদ্বোধনী খেলায় দুটি দল  হোসেন্দি ফুটবল একাদশ ও বক্তারকান্দি ফুটবল একাদশ অংশ গ্রহণ করেন । নির্ধারিত সময়ের খেলা শেষে হোসেন্দি একাদশকে বক্তার কান্দি একাদশ৪-০ গোলে পরাজিত করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

গজারিয়ায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৫২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬