সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্লাস্টিকের চেয়ারই চলাচলের একমাত্র সম্বল: চিকিৎসার অভাবে ধুঁকছেন বৃদ্ধ হুরমুজ আলী Logo বন্যার অবনতি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলে Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার Logo ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৭ দিন পর ফ্লাইট চালু হলো Logo রায়গঞ্জে ভ্যানচালক জাহের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি Logo ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo কারণ দর্শানোর নোটিশ পেলেন বেলকুচি পৌরসভার সেই প্রকৌশলী Logo কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১ Logo যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা চালাল ইসরায়েল, ৮ জন নিহত Logo যুক্তরাজ্যে বাংলাদেশিদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ: সারাহ কুক
চ্যাম্পিয়ন করিম খাঁ একাদশ

গজারিয়ায় স্বাধীনতা কাপ ডিগবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক মাসব্যাপী স্বাধীনতা কাপ ডিগবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে। শনিবার (২৮ এপ্রিল) বিকালে ভবেরচর উদীয়মান তরুণ সংঘের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে চর বাউশিয়া মধ্যমকান্দি একাদশকে ১-০ গোলে পরাজিত করে করিম খাঁ একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর সৈয়দ মো. শাকিলের সঞ্চালনায় এবং ভবেরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদত আলী খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহ পরান খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক সরকারি কর্মকর্তা আব্দুল আউয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহিন খাঁন, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ হারুন প্রধান, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হানিফ প্রধান সাদ্দাম, ভবেরচর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাইয়ুম সরকার, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম টুটুল, ভবেরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হানিফ সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহ পরান খাঁন বলেন, ভবেরচর উদীয়মান তরুণ সংঘ প্রতিবছরের মতো এবারও স্বাধীনতা দিবস উপলক্ষে এ ধরনের আয়োজন করেছে, যা প্রশংসনীয়। তিনি তরুণ সমাজকে কিশোর গ্যাং, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে টুর্নামেন্টের আহ্বায়ক রাইসুল ইসলাম মিলনসহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যুব সমাজকে মাদক, ইভটিজিং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

প্লাস্টিকের চেয়ারই চলাচলের একমাত্র সম্বল: চিকিৎসার অভাবে ধুঁকছেন বৃদ্ধ হুরমুজ আলী

চ্যাম্পিয়ন করিম খাঁ একাদশ

গজারিয়ায় স্বাধীনতা কাপ ডিগবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৪৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬