সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

গজারিয়া উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার বালুয়াকান্দি মেঘনা ভিলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদের সভাপতিত্বে এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
​ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে কামরুজ্জামান রতন উপস্থিত সকলের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করেন। এ সময় তিনি বিগত জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ সদর উপজেলায় বিপুল ভোটের ব্যবধানে তাকে নির্বাচিত করার জন্য মুন্সীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ইরাদত হোসেন মানু ও শহীদ কমিশনারসহ তৃণমূলের নেতাকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। বক্তব্য শেষে উপস্থিত সকলে দেশের সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ.কে.এম. মোজাম্মেল হক, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক ইরাদত হোসেন মানু এবং গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক এ.কে.এম. গিয়াস উদ্দিন।
এসময় ​অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম ও মাসুদ ফারুক, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, মুন্সীগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না এবং গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

গজারিয়া উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:২১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬