সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে সরব ফজলুর রহমান : সারিজস

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • 62

প্রধান প্রতিবেদক :

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে আওয়ামী লীগ ও মুজিববাদী আখ্যা দিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে নিজের ফেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া স্ট্যাটাসে সারজিস লেখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান গতকাল একটা অনুষ্ঠানে নাহিদ ইসলামসহ এনসিপি’র অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিজের ফ্রেমিংয়ে ফেলে ‘বেজন্মা’ গালি দিয়েছেন। এই আওয়ামী লীগার ও মুজিববাদী এখন বিএনপি’র ন্যারেটর এন্ড ওরেটর। ফজলুর মতো বিএনপি নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামীলীগের হয়ে মাঠে সরব থাকছে। যে ভাষা ও বয়ানে সে বিএনপির প্রতিনিধিত্ব করছে, সে ভাষা ও বয়ান পুরাপুরি খুনি লীগের এবং তার বয়ান খুনি লীগের মিডিয়া সেলগুলোই হরদম প্রচার করে যাচ্ছে।

সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করতে চাই। কিন্তু জনাব ফজলুর মতো পলিটিক্সে ন্যূনতম আদবের তোয়াক্কা না করা, ইনিয়ে বিনিয়ে ফ্যাসিবাদের দালালি করা, অভ্যুত্থানকে মেনে নিতে পারা, আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের দায় তাদেরকেই নিতে হবে।

পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদেরকে প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায় কিনা সেই সিদ্ধান্ত বিএনপির নিতে হবে।

এদের স্টেটমেন্ট এবং এদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে তাদেরকে দিয়ে আপনারাই এই কথাগুলো বলাচ্ছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে সরব ফজলুর রহমান : সারিজস

আপডেট টাইম : ০৬:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫