সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

গাজার পর লেবাননেও ‘ইয়েলো লাইন’ ঘোষণা ইসরায়েলের

ইসরায়েলি বাহিনী। পুরোনো ছবি

ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে একটি নতুন ‘ইয়েলো লাইন’ (হলুদ রেখা) বা সীমানা নির্ধারণের ঘোষণা দিয়েছে। গাজা উপত্যকায় হামাস-নিয়ন্ত্রিত এলাকা থেকে ইসরায়েলি বাহিনীকে পৃথক করতে যে ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়, লেবাননেও ঠিক একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দখলদার সেনাবাহিনী জানিয়েছে।

শনিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রথমবারের মতো এই ‘ইয়েলো লাইন’-এর কথা উল্লেখ করে ইসরায়েলি সামরিক বাহিনী বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা এই রেখা অতিক্রম করা সন্দেহভাজন হিজবুল্লাহ যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর কাছে উত্তর দিক থেকে এই যোদ্ধারা এগিয়ে আসছিল। ইসরায়েলি বাহিনীর দৃষ্টিতে এটি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন এবং বাহিনীর জন্য সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হওয়ায় হামলা করা হয়।

ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, হুমকি নির্মূল করার লক্ষ্যে সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে। তারা আরও স্পষ্ট করেছে, যুদ্ধবিরতি চললেও যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার অধিকার ইসরায়েলি সেনাবাহিনীর রয়েছে।

গত ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে সেখানে একটি ‘ইয়েলো লাইন’ বিদ্যমান। এই রেখাটি কার্যত গাজাকে দুই ভাগে বিভক্ত করেছে। যার একটি অংশ ইসরায়েলি সামরিক বাহিনীর অধীনে এবং অন্যটি হামাসের নিয়ন্ত্রণে রয়েছে। এখন লেবানন সীমান্তেও একই ধরনের সামরিক বিভাজন রেখা কার্যকর করা হলো।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

গাজার পর লেবাননেও ‘ইয়েলো লাইন’ ঘোষণা ইসরায়েলের

আপডেট টাইম : ০৭:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬