সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার Logo ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৭ দিন পর ফ্লাইট চালু হলো Logo রায়গঞ্জে ভ্যানচালক জাহের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি Logo ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo কারণ দর্শানোর নোটিশ পেলেন বেলকুচি পৌরসভার সেই প্রকৌশলী Logo কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১ Logo যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা চালাল ইসরায়েল, ৮ জন নিহত Logo যুক্তরাজ্যে বাংলাদেশিদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ: সারাহ কুক Logo চার নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে, পাঁচ জেলায় বন্যার শঙ্কা Logo বাড়ির দরজায় কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকি: আতঙ্কে পরিবার

গুলিবর্ষণে কাঁপল হোয়াইট হাউস, কারা ছিলেন প্রধান ‘টার্গেট’

হোয়াইট হাউসে হামলাকারী কোল টোমাস অ্যালেন। ছবি : সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজে গুলিবর্ষণে সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

মার্কিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, হামলাকারী প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করেই হামলার পরিকল্পনা করেছিল। এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও থাকতে পারেন।

রোববার (২৬ এপ্রিল) রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শনিবার ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এক ব্যক্তি শটগান দিয়ে গুলি চালায়। এ সময় এক সিক্রেট সার্ভিস সদস্য আহত হন। তবে তিনি বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় প্রাণে বেঁচে যান।

ঘটনার পরপরই ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে নিরাপত্তা বাহিনী হামলাকারীকে আটক করতে সক্ষম হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি ট্রেনে করে লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগো হয়ে ওয়াশিংটনে আসে। তার কাছে শটগান ছাড়াও অন্যান্য অস্ত্র ছিল বলে জানা গেছে।

হামলাকারীর বিরুদ্ধে ফেডারেল কর্মকর্তার ওপর হামলা, আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন ব্ল্যাঞ্চ। তবে এ ঘটনার সঙ্গে বিদেশি কোনো সংযোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক হামলার চেষ্টা হয়েছে। এ ঘটনাটি সেই ধারাবাহিকতার অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার

গুলিবর্ষণে কাঁপল হোয়াইট হাউস, কারা ছিলেন প্রধান ‘টার্গেট’

আপডেট টাইম : ০৯:৫০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬