সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

গ্রামীন উন্নয়নে নিরলস কাজ করছে সরকার: মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন

গ্রামীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে কাজ করা হচ্ছে বর্তমান বিএনপি সরকারের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে বিএনপির দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিকনির্দেশনা মোতাবেক গ্রামীণ জনপদের রাস্তা ঘাটের উন্নয়ন করা হচ্ছে। সেই লক্ষ্য দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ পাকা সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (০৪ এপ্রিল) সকালে স্থানীয় জনগণের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
প্রধান অতিথি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে সরকার ও সরকারের দ্বায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রামীণ জনপদের রাস্তা ঘাটের উন্নয়ন সহ অবকাঠামো উন্নয়নে কাজ চলমান রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন জনপ্রতিনিধি, সুধীজন এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। নতুন করে পাকা সড়ক নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে। দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বলে দাবি করেন স্থানীয়রা।
জানা গেছে, প্রকল্পটি দিনাজপুর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে প্রায় ১ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি ১ কোটি ৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

গ্রামীন উন্নয়নে নিরলস কাজ করছে সরকার: মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন

আপডেট টাইম : ০৭:২৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬