সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

চকলেটের লোভ দেখিয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষক পলাতক 

জামালপুরের ইসলামপুর উপজেলায় ১০ বছরের এক শিশু শিক্ষার্থীকে  চকলেট এবং বই দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম উল বাশারের (৪০) এর বিরুদ্ধে। ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার ওই শিক্ষক পলাতক রয়েছেন।
এ ঘটনায় বুধবার (২৯ অক্টোবর) দুপুরে অভিযুক্ত ওই শিক্ষকে দ্রুত সময়ে গ্রেফতার করে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
এলাকাবাসীরা জানায়,  গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে  চকলেট ও বই  কিনে দেওয়ার প্রলোভনে শিক্ষক শিশুটিকে তার বাড়ির কাছে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে  ধর্ষণ করেন।  ঘটনার দিন রাতেই শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে ওই শিশু শিক্ষার্থীকে  চকলেট ও বই কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যান  শিক্ষক। পরে শিক্ষকের বাড়ির কাছেই একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। শিশুটি বাড়িতে গিয়ে প্রথমে তার মাকে বিষয়টি জানায়। পরে অন্যান্যদের সহযোগিতায় পরিবারের সদস্যরা থানায় গিয়ে ওইদিন রাতেই মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছেন।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী এবং শিক্ষার্থীরা বুধবার (২৯ অক্টোবর) দুপুরে দোষী শিক্ষককে দ্রুত গ্রেপ্তার করার দাবিতে মানববন্ধন আয়োজন করে ।
এ সময় তারা, শিশুদের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার জন্য দোষীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। একইসাথে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আতিকুর রহমান জানিয়েছেন, শিক্ষকের বাড়ি চিনাডুলী ইউনিয়নের গুঠাইল এলাকায়। ঘটনার দিন রাতেই শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন।  স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্যে পাঠানো হবে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

চকলেটের লোভ দেখিয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষক পলাতক 

আপডেট টাইম : ০৫:৫২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫